যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

তার ভয় করার প্রশ্নই বা কেমন করে আসতে পারে? একথার ব্যাখ্যা করতে গিয়ে বারবার আল্লাহ্‌ তায়ালার সর্বব্যাপী শক্তি-ক্ষমতার কথাই এসে যায়। যার কোনো ভয় নেই, তিনি সে বিদ্রোহী জাতিকে শাস্তি দিতে কেন কুণ্ঠাবোধ করবেনঃ-যারা তার রাজ্যে তীর প্রভুত্বকে অস্বীকার করে ও তার দৃতকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং নিজেদের প্রভুত্বকে প্রতিষ্ঠিত করতে চায়? ‘অবশ্যই তিনি তাদেরকে চরম শক্তভাবে পাকড়াও করবেন’ একথার মধ্যে কোনো সন্দেহ নেই । যখন তিনি ধরবেন, তখন এমন শক্তভাবে ধরবেন যে, কোনোভাবেই আর থেকে সে নাফরমানদের বাচা সম্ভব হবে না। এ কথাটাই আল্লাহ তায়ালা এভাবে বলেছেন, ‘নিশ্চয়ই, আল্লাহর পাকড়াও বড় শক্ত ।' সেই কঠিন পাকড়াও আসার আগে আল্লাহ্‌ তায়ালা দুনিয়ার মানুষের কাছে একথাণ্ডলো পেশ করে তাদেরকে সময় থাকতেই সাবধান হতে বলছেন। এভাবে এই বিশাল সৃষ্টিরহস্য সম্পর্কে মানুষকে যথাসময়ে অবহিত করা হচ্ছে এবং বিশ্বজগতের স্থায়ী দৃশ্যাবলীর দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃতির সবকিছুর সাথে তার একটি নিবিড় যোগসূত্র কায়েম করার জন্য তাকে নির্দেশ দেয়া হচ্ছে। যারা এগুলো দেখার পরও আল্লাহ তায়ালা থেকে মন ফিরিয়ে রাখবে তাদেরকে ওই কঠিন অবস্থার মধ্যে নির্ঘাত পাকড়াও হতে হবে। সতর্ক না করে তিনি কাউকে শাস্তি দেন না তাই এ কঠিন অবস্থাগুলোর কথা বারংবার তুলে ধরা হচ্ছে। এটাই মিথ্যাবাদী ও বিদ্রোহীদেরকে পাকড়াও করার ব্যাপারে আল্লাহ তায়ালার রীতি । আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রতিটি কাজের জন্য যে সীমানা নির্ধারিত রয়েছে, তারই ভিত্তিতে প্রত্যেক জিনিসের পরিসমাপ্তি ঘটানোর জন্য একটা দিনক্ষণও নির্দিষ্ট রয়েছে। প্রত্যেক ফায়সালার পেছনে রয়েছে যুক্তি ও বুদ্ধি । তিনিই সকল প্রাণী জগত ও জড়জগতের মালিক ও সকলের ভাগ্য-নিয়ন্তা। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।