চরম কূলক্ষণে ও সব থেকে বড় বদমায়েশ। যে অপরাধ সে করেছিলো তার পরিণতি ছিলো সার্বিক ধ্বংস । অবশ্য এই দুঃসাহসিক কাজ করার পূর্বেই আল্লাহ্র রসুল তাদেরকে যথাযথভাবে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন তোমরা হুঁশিয়ার হয়ে যাও, যদি তোমরা আল্লাহর উঁটনীকে হত্যা করো অথবা যদি ওই উঁটনীর পানি পান করার নির্ধারিত দিনে তোমরা পানি স্পর্শ করো, তাহলে তোমাদের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ওই উটনীটিকে সত্যতার এক নিদর্শন রূপে পাঠানো হয়েছিল। নিশ্চিত সে উঁটনীর কোনো কোনো বিশেষত্ব ছিলো, যে বিষয়ে আমরা মাথা ঘামাবো না। আসলে মাথা ঘামানোর কোনো অধিকারও আমাদের নেই । কারণ সে বিষয়ের বিস্তারিত বিবরণ সম্পর্কে আমাদেরকে আল্লাহ তায়ালা কিছু বলেননি । অকৃতজ্ঞ ও সীমালংঘনকারী জাতি ওরা, সতর্ককারী নবীকে তারা মিথ্যাবাদী করলো এবং উটনীটিকে হত্যা করলো । যে ব্যক্তি নিজ হাতে উঁটনীটিকে হত্যা করেছিলো সে-ই ছিলো তাদের মধ্যকার সব থেকে বড় বদমায়েশ এবং চরম হতভাগা । যদিও উটনীটিকে সে একাই হত্যা করেছিলো, তবু যেহেতু তাদের পক্ষ থেকেই সে এ | কাজটি করেছিলো এবং তারাই তাকে এ কাজে নিয়োগ করেছিলো, আর হত্যা করার পারে তারা অনুতপ্তও হয়নি এবং সে লোককে কোনো ভর্ৎসনাও করেনি, বরং এ কাজকে তারা পছন্দই করেছিলো, এজন্য গোটা জনপদকে এই হত্যার জন্য দায়ী করা হয়েছে। এটা ইসলামের মূলনীতিসমূহের অন্যতম যে, দুনিয়ার জীবনে যখন কোনো কাজের কোনো পরিণতি বা ফল দেখা যায়, তখন তার জন্য সে জাতির সকল লোককেই যৌথভাবে দায়িত্ব বহন করতে হয় । এ কথা তখন আর বলার সুযোগ থাকে না যে, একের কাজের ফলে সবাইকে কেন দায়ী হতে হবে। সেদিন ‘কেউ কারো বোঝা বহন করবে না ৷’ প্রকৃতপক্ষে দুটি কথার মধ্যে আসলে কোনো বৈপরীত্য নেই । এসব যুক্তি খাটানো যাবে না । যেহেতু ‘অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে তারা একই সমান’ । কোনো এক ব্যক্তির অন্যায় কাজের প্রতিরোধে গোটা জাতির লোকগুলো এগিয়ে না এলে অথবা এতে খুশী হলে, তারাও প্রকারান্তরে সে অন্যায় কাজের সহযোগী বলে বিবেচিত হবে। এহেন অবস্থায় সর্বশক্তিমান আল্লাহ্ তায়ালার অদৃশ্য হাত নড়ে ওঠে এবং ভীষণভাবে সে যালেম জাতিকে পাকড়াও করে বসে । ‘আর এরই কারণে, তাদের অপরাধের শাস্তি স্বরূপ তাদের ওপর কঠিন ও ধ্বংসকর এক আযাব এসে পড়লো, যা সম্পূর্ণভাবে তাদেরকে নিশ্চিহ্ন করে দিলো এবং তাদের শহর ভগুস্বূপে পরিণত হয়ে গেলো । ‘দামদামাতু’ শব্দটি দ্বারা আল্লাহ্র ক্রোধ এবং তার ফলে আগত চরম শাস্তিকে বুঝায় । শব্দটির মুল হচ্ছে ‘দামৃদামু' যার অর্থ সব কিছু ধ্বংস হয়ে যাওয়া । শব্দটির মধ্যে এমন একটি প্রলয়ের ঝংকার রয়েছে যার দ্বারা ভয়ংকর এক অবস্থা মনের মধ্যে জেগে ওঠে । প্রকৃতপক্ষে সে আযাবের ফলে যমীনকে ওলট-পালট করে দেয়া হয়েছিলো। এ এমন এক দৃশ্য, যার ভয়াবহতা, যার ধ্বংসকর চেহারা কল্পনা করাও দুষ্কর । ‘তিনি ভয় করেন না এর পরিণতিকে’ মহাপবিত্র আল্লাহ তায়ালাই সর্বশক্তি ওসকল ক্ষমতার একমাত্র উৎস! তিনি আবার কাকে ভয় করতে যাবেন? কোন জিনিসকেই বা তিনি ভয় করবেন? www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।