এ জন্যই বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ্ তায়ালা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না’, আসলে পরিবর্তনের এই ইচ্ছাটা হচ্ছে এমন এক দায়িত্ব যা মানুষের কাছে সর্বদা সজাগ ও দৃঢ় থাকার দাবী জানায়, যাতে করে সে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যমীনের বুকে টিকে থাকতে পারে এবং তার কুপ্রবৃত্তি তাকে ধোকা দিতে না পারে বা ভুল পথে চালিত করতে না পারে, তাকে ধ্বংসের দিকে না নিতে পারে। সর্বোপরি তার জন্য একথাও যেন প্রমাণিত না হয় যে, সে তার কৃপ্রবৃত্তির দাসে পরিণত হয়েছে। এ ভাবেই সে আল্লাহ্ তায়ালার নৈকট্য লাভ করতে পারে। তার পথনির্দেশনাতেই পথ দেখে এবং বিভিন্ন পথের গোলকধাধার মধ্য থেকে বেছে নেয় হেদায়াতের শুভ্র সমুজ্বূল পথ । এভাবে আত্মার পরিশুদ্ধির পথ সরাসরি মানুষ আল্লাহর কাছ থেকেই পায়। আর তখন সে যেন তার নুরের আলোকে অবগাহন করতে থাকে এবং মানুষের অস্তিত্বকে ধ্বংস করা ও তাকে ভুল পথে পরিচালনার জন্য যে সকল স্রোতধারা মানব সমাজে প্রবাহিত হয়ে চলেছে, সেগুলো থেকে আল্লাহ তায়ালাই তাকে বাঁচান । অহংকারী জ্ঞাতির্স পরিণতি এরপর সুরাটিতে ওই সকল লোকের কিছু উদাহরণ পেশ করা হয়েছে, যারা নিজেদেরকে নানা প্রকার পাপ কাজের দ্বারা কলুষিত করেছে এবং এভাবে হেদায়াতের আলো থেকে নিজেদেরকে আড়াল করে আপন সম্মানকে লাঞ্ছিত করেছে। এই উদাহরণগুলোর মধ্যে সামুদ জাতির গযবপ্রাপ্ত হওয়া ও আল্লাহ্র পক্ষ থেকে তাদের জন্যে আসা শাস্তি এবং অবশেষে তাদের ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য । বলা হচ্ছে, ‘সামুদ জাতি (নবীকে) অস্বীকার করলো, মিথ্যাবাদী সাব্যস্ত করলো ও উপেক্ষা করলো তাদের অহংকার ও সীমালংঘন করার মাধ্যমে (তারা বাড়াবাড়ি করলো) । স্মরণ করে দেখো সেই সময়ের কথা, যখন তারা তাদের সব থেকে দুষ্ট লোকটিকে (তাদের দুরভিসন্ধি চরিতার্থ করার জন্য) পাঠালো । তখন তাকে আল্লাহ্র রসূল বললেন, ছেড়ে দাও আল্লাহর উটনীকে, তাকে তার নিজ হিসসার পানি খেতে দাও । কিন্তু তারা তাকে হত্যা করলো ৷ এর ফলে, তাদের রব, তাদের অপরাধের দরুন উপর্যুপরি আযাবের কশাঘাত হানলেন এবং তাদের শহর-নগরগুলোসহ তাদের মাটির সাথে মিশিয়ে দিলেন। এভাবে নাফরমান জাতিকে ধ্বংস করে দেয়ার পরিণতি কী হবে, সে বিষয়ে বিশ্বপালক আনল্পাহ্ তায়ালা কাউকে ভয় করেন না ভয় করার তীর কোনো প্রয়োজন নেই যেহেতু তার ওপর কথা বলার ক্ষমতা কারো নেই । সামুদ জাতি ও তাদের নবী সালেহ (আ.) সম্পর্কে কোরআন পাকের বহু স্থানে অল্প-বিস্তর বর্ণনা এসেছে । সর্বত্রই তাদের বিষয়ে বিভিন্নমুখী কিছু আলোচনাও এসেছে। বেশ কিছু বিস্তারিত বিবরণ এসেছে এই পারার সূরা ‘আল ফজ্র’-এ দেখুন, । আলোচ্য সূরটিতে বলা হয়েছে, অহংকারের কারণেই সামুদ জাতি তাদের নবীকে মিথ্যাবাদী বলে দোষারোপ করেছে । সুতরাং দেখা যাচ্ছে, একমাত্র অহংকারই ছিলো তাদের মিথ্যাবাদী বলে দোষারোপ ও নবীকে অস্বীকার করার কারণ । তাদের এই অহংকার ও বিদ্রোহ তাদের সব থেকে দুষ্ট ও হতভাগা লোকটিকে চরম সর্বনাশা এ কাজটি করার উদ্দেশ্য বের করে আনলো যা অবশেষে তাদেরকে নিশ্চিহ্ন করে দিলো, আর সে কাজটি ছিলো, উটনীকে মেরে ফেলা । সে ব্যক্তিটি ছিলো www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।