তাকে সে যে কোনো পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। এই শক্তিকে যে নিজ আত্মা পবিত্র করার জন্য ব্যবহার করে, যে একে সুন্দর করতে চায়, সে-ই প্রকৃতপক্ষে সাফল্যের অধিকারী হয়। আর যে ব্যক্তি এ শক্তিকে দাবিয়ে দেয়, গোপন করে রাখে বা দুর্বল করে ফেলে, সে নিজেকে কলুষিত করে, ব্যর্থ হয় তার জীবন । আল্লাহর ঘোষণা, ‘সাফল্য লাভ করলো সে, যে একে পবিত্র করলো ং ব্যর্থ হলো সে, যে একে দাবিয়ে দিলো ।' এখানে এসে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারছি তা হচ্ছে, মানুষকে ভাল বা মন্দ গ্রহণ করার এক সজ্ঞান ও সজাগ শক্তি দেয়া হয়েছে, যা তার এখতিয়ারাধীন এবং যে তাকে পরিচালনা করতে সক্ষম । এ শক্তি তার অনাগত প্রকৃতি প্রদত্ত যোগ্যতাকে কল্যাণের কাজে যেমন এগিয়ে দিতে পারবে, তেমনি এগিয়ে দিতে পারবে অকল্যাণকর কাজেও । এ পর্যায়ে এসে স্বাধীনতার সাথে তার দায়িত্ববোধ সক্রিয় হয়ে উঠবে তাকে বিবেক ও বুঝশক্তি দেয়ার সাথে বিশেষ দায়িত্ববোধও দেয়া হয়েছে। মানুষের ওপর আল্লাহ্র রহমত সদা সর্বদা আছে বলেই তিনি তাকে প্রকৃতিগতভাবে প্রাপ্ত বুঝ ও যোগ্যতার ওপর নির্ভর করার জন্য ছেড়ে দেননি অথবা যে শক্তিকে কাজে লাগানোর এখতিয়ার তাকে দেয়া হয়েছে, সেই শক্তির ওপর পরিপূর্ণ নির্ভর করার জন্য তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেননি বরং রেসালাত-রূপ নেয়ামত তাকে দেয়া হয়েছে, যাতে করে সে কঠিন ভাবে ভাল-মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা লাভ করে এবং ঈমানের দাবী অনুযায়ী সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে চলতে পারে। এই ভাবে রেসালাত (আল্লাহ্র পক্ষ থেকে আসা ওহীর জ্ঞান) তার অন্তরের মধ্যে সঠিক পথ চেনার যুক্তিপ্রমাণ হাযির করে এবং আশেপাশের সবকিছু থেকে সে জ্ঞান পেতে পারে। এই ওহীর জ্ঞানের কারণে সে কুপ্রবৃত্তির বলগাহীন আবেগ থেকে রেহাই পেয়ে সত্যকে তার আসল ও সঠিক চেহারায় দেখতে সক্ষম হয়। আর এভাবে তার সত্য সঠিক পথ এমন ভাবে স্পষ্ট হয়ে ওঠে যে, তার মনের মধ্যে সে বিষয়ে আর কোনো সন্দেহ বা দ্বিধা-দ্বন্ব থাকে না। তখন সে তার সচেতন শক্তিকে উদঘাটনের জন্য এবং সঠিক পথ-প্রাপ্তির উদ্দেশ্যে তাকে কাজে লাগিয়ে সেই পথে চলতে থাকে মোট কথা, আল্লাহ্ তায়ালা মানুষকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন এবং তার সীমিত সাধ্যের মধ্যে থেকে যা সে করে তাই তার কাছে আল্লাহ্ তায়ালার দাবী এবং এতোটুকুর জন্যই আল্লাহ্ তায়ালা তাকে মর্যাদা দান করবেন। স্বাধীনতার স্বক্ধপ এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বেশ কিছু জরুরী তথ্য পাওয়া যায়। প্রথম, এই মতবাদ মানুষকে তার কাজের জন্য যে তাকে দায়ী হতে হবে এই অনুভূতি দান করে এবং নিজ ইচ্ছাকে পরিচালনার স্বাধীনতা দান করে। (এই স্বাধীনতা হচ্ছে আল্লাহ্ তায়ালার মরজীর গন্ডীর মধ্যে থেকে নিজেকে পরিচালনার স্বাধীনতা) । সুতরাং স্বাধীনতা ও আনুগত্য-এই দুটি যোগ্যতা মানুষকে সারা জগতে যথাযথ মর্যাদার অধিকারী করে এবং সৃষ্টিকুলের সেই যোগ্যতার আসনে তাকে বসায়, যার জন্য আল্লাহ্ তায়ালা তাকে সৃষ্টি করেছেন, সুসামঞ্জস্য করেছেন এবং বিশ্বজগতের অনেকের ওপর তাকে সম্মান দিয়েছেন। দ্বিতীয় সত্য হচ্ছে, এই মতবাদ অনুসারে মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে তার হাতেই । (এটাও আল্লাহ্রই ইচ্ছাক্রমে, যেমন পূর্বে আলোচনা করা হয়েছে) এবং জানানো হয়েছে যে, তার যে কোনো ভাল-মন্দের জন্য সে নিজেই দায়ী । এই অনুভূতির ফলে তার মধ্যে উৎসাহ-উদ্দীপনা দায়িত্বানুভূতি এবং আল্লাহর ইচ্ছা তার কাজ ও সিদ্ধান্তের মধ্য দিয়ে কার্যকরী হয়। যিলাল ২২তম ১৪ (খ) ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।