যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

প্রাপ্ত কোনো অবস্থার কারণ কোনো সম্পর্ককে ভেঙ্গে দেয়ার জন্য যথেষ্ট হতে পারে অথবা জীবনের জন্যে কোনো প্রয়োজনীয় অবস্থা তার প্রকৃতির কারণেও নষ্ট হতে পারে। এমতাবস্থায় পৃথিবী আর মানুষের বসবাস বা পদচারণার জন্যে আরামদায়ক ঘর হিসেবে কাজ নাও করতে পারে। তিনি পাহাড়গুলোকে পেরেক (স্বরূপ) বানিয়েছেন। সাধারণ দৃষ্টিশক্তি দ্বারা যে কেউ বুঝতে পারে যে, পাহাড়-পর্বতগুলো অবিকল কোনো তাবুর খুঁটির মতো । এর সত্যতা আমরা কোরআন থেকেই জানতে পারি যে, এ পবর্তগুলো পৃথিবীকে দৃঢ়ভাবে স্থির করে রেখেছে এবং পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছে। এই পর্বতমালা সমুদ্রের গভীর গর্তে প্রোথিত এবং স্থলভাগের উপরে ‘স্থাপিত । এটাও বাস্তবে সংঘটিত হচ্ছে যে, পৃথিবীর অভ্যন্তর ভাগের ও উপরিভাগের সংকোচনকে এই পর্বতগুলোর ভারত্ব বিভিন্ন অঞ্চলকে ভূমিকম্প, আগ্নুয়গিরি ও অভ্যন্তরীন প্রকম্পন থেকে রক্ষা করে। আরও অনেক ব্যাখ্যা হয়তো ভবিষ্যতে আসবে যা এখন ও মানুষের জ্ঞানসীমার বাইরে আছে কোরআনে করীম তো এ দিকে কিছু ইঙ্গিত দিয়েছে মাত্র । এরপর শত শত বছর ধরে মানুষ জ্ঞান গবেষণার মাধ্যমে সেসব জানতে পারবে। ‘তোমাদেরকে জোড়ায় জোড়ায় পয়দা করেছি’ এটা অত্যন্ত স্পষ্ট কথা এবং নানা পর্যালোচনার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। সকল মানুষই এটা সহজে বুঝতে পারে। মানুষকে আল্লাহ তায়ালা পুরুষ ও নারী হিসেবে পয়দা করেছেন। পুরুষ ও নারীর মিলনে পৃথিবীতে মানব সৃষ্টি ও তার বিস্তার এগিয়ে চলেছে। এরা প্রত্যেকেই সৃষ্টি প্রক্রিয়ায় নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। এই মিলনের ফলে পার্থিব জীবনের যে আনন্দ, স্বাদ ও বৈচিত্র্য তারা পায় সে কথা সহজেই বুঝা যায়, এজন্য কোনো গভীর জ্ঞানের প্রয়োজন নেই । কোরআন মজীদে উপস্থাপিত এ কথাটি প্রত্যেক যুগে প্রত্যেক সমাজই মূল্যায়ন করেছে এবং এর থেকে শিক্ষা নিয়েছে। এ ব্যাপারে মানুষের ইচ্ছা, ব্যবস্থাপনা ও চেষ্টা যে কার্যকর ভূমিকা পালন করে তাও মানুষ সহজেই অনুভব করতে পারে। মানুষের অগ্রগতি ও জ্ঞান বৃদ্ধির সাথে সাথে এ অম্পষ্ট চেতনা সম্পর্কে আরও গভীর জ্ঞান গবেষণা ও চিন্তা ভাবনা চলছে । এ বিচিত্র সৃষ্টি প্রক্রিয়ায় একই শুক্র-বিন্দুর কোনোটাতে পুরুষ শিশু এবং কোনোটাতে কন্যা শিশু কিভাবে জন্ম নিচ্ছে তা বুঝার কোনো উপায় নেই । এ বিষয়ে যতোই জ্ঞান গবেষণা করা হয়েছে, ততোই মানুষ বুঝেছে যে, সৃষ্টিকর্তার ইচ্ছা ও ক্ষমতা ছাড়া এখানে অন্য কারো ইচ্ছাই কার্যকর নেই । তিনি এসব কিছু তার ক্ষমতাবলে অতি সৃক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করেন । তার ব্যবস্থাপনা ও ইচ্ছাতেই পুরুষ সন্তান ও কন্যা সন্তানের জন্য, বৃদ্ধি ও প্রসার ঘটে । একটি নির্দিষ্ট সময়ের পর মানুষ আল্লাহর ব্যবস্থাপনার অধীনে ঘুমিয়ে পড়ে এবং সম্পূর্ণ অক্ষম ও অচেতন হয়ে যায়। এ এমন একটি অবস্থা যে একে মৃতাবস্থাও বলা যায় না, জীবিতাবস্থাও বলা যায় না। অথচ এই ন্দ্রাই তার ক্লান্তি দূর করে ও পরবর্তী সময় জীবনপথে আরও কঠিন পরিশ্রম করার জন্যে নতুন করে তাকে শক্তি ও অবসাদ যোগায় । এসব কিছু এমন এক আশ্চর্য পদ্ধতিতে পরিচালিত হচ্ছে যে, মানুষ এর রহস্য উদঘাটন করতে অক্ষম ৷ এখানে অন্য কারো মর্জির দখল নেই । প্রকৃতির এ নিয়ম কিভাবে কাজ করে যাচ্ছে তা মানব বুদ্ধির অগম্য ৷ ন্দ্রা শেষে মানুষ যখন জেগে ওঠে, তখন সে কিছুই বলতে পারে না নিদ্রাবস্থায় সে কোথায় কি অবস্থায় ছিলো । ঘুম যখন www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।