যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

যেমন বলা হয়েছে সূরা ‘সোয়াদে’, “স্বরণ করে দেখো ওই সময়ের কথা, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি দ্বারা মানুষ বানাতে চাই ।' তারপর যখন তার সুসামঞ্জস্য গঠন-ক্রিয়া সমাপ্ত করলাম এবং আমার রূহ (আত্মা) তার মধ্যে ফুঁকে দিলাম, তখন তার জন্য তারা সেজদায় পড়ে গেলো ।(২) এটা যেন বহু আয়াতে আলোচিত অনেক কথারই সমাপ্তি । যেমন সূরা ‘মোদ্দাসসের’-এ আল্লাহর কথা ‘প্রত্যেক ব্যক্তিকেই দায়ী হতে হবে সে বিষয়ে যা সে উপার্জন করেছে।' আর এই আয়াতগুলোতে আল্লাহ তায়ালা মানুষের বিভিন্ন ব্যবহার বুঝানোর জন্য অন্য কোনো মানুষেরই কর্মকান্ডকে তুলে ধরেছেন। যেমন সূরা 'রা'দ’-এ বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তায়ালা কোনো জাতির ভাগ্য ততোক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করে।' ওপরে বর্ণিত আয়াতগুলো ও উদাহরণসমূহ থেকে মানুষ সম্পর্কে ইসলামের দৃষ্টিতংগি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। সারা বিশ্বলোকে যতো সৃষ্টিই আছে তার কেউই এককভাবে বর্তমান নেই । বরং সবাই প্ৰকৃতিগতভাবে পারস্পরিক বন্ধনে আবদ্ধ । তাদের যোগ্যতার ও কর্মতৎপরতার বিকাশ ঘটে পারস্পরিক চেষ্টায় এবং তারা জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে উপনিত হওয়ার জন্য পারস্পরিক সহযোগিতার প্রয়োজন বোধ করে। দ্বৈত সম্পর্ক বা জোড় সম্পর্ক বলতে আমি বুঝাতে চাচ্ছি প্ৰকৃতিগতভাবে সবকিছুই দুই-এর সন্মিলনে সৃষ্ট ও প্রসারিত । দেখুন মানুষের প্রথম সৃষ্টিতেও তাকে মাটি দ্বারা গঠন ও আল্লাহ্‌ তায়ালার রূহ ফুঁকে দেয়ার মাধ্যমেই তা পূর্ণাংগ মানুষের অস্তিত্বে এসেছে। যোগ্যতা গড়ে তুলতে গিয়ে কম-বেশী করা, বিচার করা এবং ভাল মন্দের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা সে নিজে অর্জন করেনি । তার প্রকৃতির মধ্যে আল্লাহ তায়ালা নিজেই এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। জন্মগতভাবে এবং আল্লাহ পাকের দেয়া এই যোগ্যতাকে কখনও কোরআন ‘এলহাম’ বলে আখ্যায়িত করেছে । বলা হচ্ছে, ‘আর মানুষ এবং তার কসম, যিনি তাকে সুসাম স্য করেছেন। তারপর তার মধ্যে পাপপ্রবণতা ও আল্লাহভীতি যুগপৎভাবে দান করেছেন ৷’ আবার কখনও এই ভালমন্দের বুঝকে হেদায়াত বলে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, ‘আমি (মহান আল্লাহ) দেখিয়েছি তাকে দুটি পথ ৷’ সুতরাং দেখা যাচ্ছে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয়ের এই ক্ষমতা তার মজ্জাগত বা তার অন্তরের অস্তস্থলের মধ্যে গোপনে লূকিয়ে আছে, যা হয় ভালো বা মন্দ যে কোনো একটি কাজ করার প্রস্তুতি আকারে প্রকাশিত । এশী বার্তা প্রেরণ (রেসালাত) পথ প্রদর্শন এবং বাহ্যিক কার্যকারণ এসবই সে মজ্জাগত যোগ্যতাকে জাগিয়ে তোলে, তীব্র করে, ধারালো বানায় এবং তার মনোযোগকে কখনও এদিকে ফেরায় আবার কখনও ওদিকে ফেরায় । কিন্তু এটা মনে রাখতে হবে যে, ভাল-মন্দের তারতম্য বোধ এটা মানুষের নিজস্ব সৃষ্টি কোনো গুণ নয়, এটা হচ্ছে প্ৰকৃতিগতভাবে প্রাপ্ত এক মহা গুণ । এটা মানুষের ব্যক্তিসত্বার মধ্যে লুকিয়ে থাকে এবং আল্লাহর পক্ষ থেকে অতি সংগোপনে মানুষের মধ্যে জেগে ওঠে! এ কারণেই এই প্রকৃতি প্রদত্ত সত্য মিথ্যা বা ভাল ও মন্দের জ্ঞানের মধ্যে তারতম্য করার যোগ্যতা এটা একটা গোপন শক্তি, যা মানুষের চেতনার মধ্যে লুকিয়ে রয়েছে। এই শক্তির দ্বারাই (২) ‘লাহু' বুঝায় তার জন্য তার উদ্দেশ্যে, তার খাতিরে, তার সম্মানার্থে। ‘সেজদা’ শব্দটি দ্বারা বুঝায় বিনয়ের সাথে অবনত হওয়া: যদিও পারিভাষিক অর্থে নামাযে দৃষ্টি অংগ দ্বারা মাটিতে মাথা রাখাকেই সেজদা বুঝায় । এখানে আরবী আভিধানিক অর্থই বুঝান হয়েছে: যেমন সূরায়ে ইউসুফ-এ বলা হয়েছে ‘ওয়া খাররা লাহু সুজ্জাদান' আর তার জন্যে তারা অনবত হল। যিলাল ২২তম ১৪ (ক) Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।