জীবনের জন্য আরামাদায়ক বানানো । এ জিনিসটি এমন এক প্রতিষ্ঠিত সত্য, যার ওপর মানব জীবনের অস্তিত্ব নির্ভর করে। অন্যান্য জীবজন্তু ও কীটপতংগ সবকিছুই এই পৃথিবীর বিস্তৃতির ওপর নির্ভরশীল । সৃষ্টিকর্তা নিজেই এই পৃথিবীকে তাদের বাসোপযোগী করে ওদের শক্তি-সামর্থ অনুযায়ী প্রয়োজনীয় সব কিছু দিয়ে একে সাজিয়ে দিয়েছেন। সে সকল দ্রব্যসামগ্রীর কোনো একটিও যদি কোনো সময় দুর হয়ে যায়, তাহলে কোনো প্রাণীই বাচতে পারে না। এমনকি প্রাকৃতিক জিনিসগুলো নিজ নিজ পথে নিরন্তর যে এগিয়ে চলছে তাও আর চলবে না-একথা আমাদের সাধারণ জ্ঞানের মাধ্যমেই বুঝতে সক্ষম হয়েছি। পৃথিবীকে আরামদায়ক বানানো সম্পর্কে অন্য আর একটি আয়াতে বলা হয়েছে, ‘এরপর পৃথিবীকে আরামদায়ক বানানো হয়েছে, বের করা হয়েছে তার থেকে তার পানি ও গবাদিপশুর জন্য ঘাসপাতা ৷’) পৃথিবীর পক্ষে বাসোপযোগী হওয়ার জন্য এই দু'ধরনের জিনিস পানি ও সবুজ শাকসবজী, তরুলতা, গুল্ম ও গাছপালা সর্বাধিক জরুরী । আর এসব কিছুর পেছনে মহা দয়াময় আল্লাহর অদৃশ্য হাত সদা সক্রিয় রয়েছে। মানুষ এই ইন্নিয়গ্রাহ্য জিনিসগুলোর দিকে তাকালে চিন্তাভাবনার জন্য সেসব থেকে সে যথেষ্ট উপাদান পেতে পারে। এরপর এই কসম খাওয়ার মধ্যে যে মহাসত্যটি ফুটে উঠেছে তা হচ্ছে, মানুষের মানবসস্তব সম্পর্কে দৃষ্টি আকর্ষণ । চেয়ে দেখুন মানুষের জীবন কিভাবে প্রকৃতির সব কিছুর সাথে এক সুতোয় বাধা । সৃষ্টির সব কিছুর মধ্যে পারস্পরিক যে নিবিড় সম্বন্ধ বর্তমান, তার মধ্যে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক বিদ্যমান থাকা, আল্লাহকে চেনার জন্য এক বিরাট নিদর্শন হিসেবে কাজ করছে। এ বিষয়ে যে আলোচনা এসেছে তা হচ্ছে, কসম মানবাত্মার এবং তীর যিনি একে সুবিন্যস্ত করেছেন, করেছেন সুসামঞ্জস্যভাবে গঠিত । সকল সৃষ্টবস্তুর মধ্যে সৃষ্টি-নৈপুণ্যের বিশেষ বিশেষ দিক চিন্তাশীল হৃদয়কে সত্যিই চমৎকৃত করে, কিন্তু মানব সৃষ্টির মধ্যে যে নৈপুণ্য বর্তমান রয়েছে তার দিকে গভীরভাবে তাকিয়ে তার প্রতিটি অংগপ্রত্যংগ সম্পর্কে চিন্তা করলে মানুষ দেখতে পাবে যে, এর কোনো একটিকেও যদি নিজস্ব স্থান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় স্থাপন করা হয়, তাহলে গোটা দেহ্যন্ত্রটা বিকল হয়ে যাবে। মহা শিল্পী আল্লাহর সৃষ্টি পরিকল্পনার এ এক অত্যাশ্চর্য দিক যে, দেহযন্ত্রের মধ্যে যে যন্ত্রাংশটি যেখানে সর্বাধিক খাপ খায়, সেখানেই সেটিকে বসানো হয়েছে। এর যেকোনো বিকল্প চিন্তা শুধু বিপৰ্যয়ই ডেকে আনতে পারে। তারপর তার মধ্যে তিনি দিয়েছেন যুগপৎ পাপ-প্রবণতা ও আল্লাহৃভীতি এমতাবস্থায় সে-ই সাফল্যমন্ডিত হবে, যে নিজের প্রবৃত্তিকে পবিত্র রাখলো ৷ আর ব্যর্থতায় ভরে গেলো তার জীবন, যে এ প্রবৃত্তিকে অন্যায়ের দিকে এগিয়ে দিয়ে কলুষিত ও অপবিত্র করলো । কাল্বোমন্দ যাচাইয়ের স্কমতা এই চারটি আয়াতকে পূর্বের সুরা ‘আল-বালাদ'-এর আয়াত ‘আর আমি (আল্লাহ তায়ালা), তাকে দুটি পথ দেখিয়েছি’ এবং সূরায়ে ‘আল্ এনসান’-এর আয়াত ‘আমি (আল্লাহ তায়ালা). তাকে পরিচালিত করেছি সঠিক পথে, তা সে শোকর করুক আর না শোকরি করুক'-এই দুটি আয়াত ইসলামী দৃষ্টিতংগির উজ্জ্বল নমুনা তুলে ধরেছে। এ আয়াতগুলোতে এই কথাটিই মুখ্যত ফুটিয়ে তোলা হয়েছে যে, মানব-প্রকৃতি কোনো একক সত্ত্বা হিসেবে বেঁচে থাকতে পারে না; তার অস্তিত্ব যেমন নির্ভরশীল তার স্বগোত্রীয় মানব গোষ্ঠীর সাথে, তার সম্পর্কের ভিত্তির ওপর, তেমনই গোটা বিশ্বসৃষ্টির সবকিছুর সাথে নিবিড় এক বন্ধনে আবদ্ধ থাকার ভিত্তির ওপরও । (১) দেখুন, সূরা আন নাযেয়াতে (আয়াত ৩০-৩১) "১১ আলা আশ্শামল হট লাল ৩৩ লাল ন] www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।