যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

আবার আল্লাহ তায়ালা দিনের কসম খাচ্ছেন,যখন দিন রৌদ্রের আলোকে আলোকিত হয়। ওহী স্বরূপ যে ‘দোহা’ শব্দটি এসেছে তার দ্বারা বিশেষ একটি সময়কে বুঝানো হয়েছে-দিনের সমগ্র সময়টি নয়। ‘জাল্লাহা’র মধ্যে যে ‘হা’ সর্বনামটি রয়েছে, তার দ্বারা বাহ্যত সুর্যকেই বুঝায় কিন্তু কোরআনের বর্ণনার ধারাতে এর দ্বারা গোটা বিশ্বব্যাপী সব কিছুকেই বুঝায় । কোরআন পাক আরও যে জিনিসগুলোর প্রতি বিশেষভাবে ইংগিত দিয়েছে তা হচ্ছে, সূর্য উদয়ের সাথে সাথে আশেপাশের সব কিছু আলোকজ্ভবল হয়ে যায় এবং এগুলো মানুষের হৃদয়ানাভূতিতে বিপুল সাড়া জাগায় । মানুষের অবচেতন মনে তার অজান্তেই আলোকোজ্জল দিন এমন এক আনন্দানুভূতি সৃষ্টি করে, যা ব্যক্ত করতে মানুষের ভাষা সত্যিই অক্ষম । মানুষের জীবনে দিনের আলোর প্রয়োজন ও | প্রভাব যে কতো গভীর, তা প্রত্যেক মানুষই জানে। কিন্তু অধিকাংশ মানুষই দিনের সৌন্দর্য ও তার প্রভাব সম্পর্কে উদাসীন থাকে। এজন্যই এখানে তাদের অনুভূতিতে সাড়া জাগানোর উদ্দেশ্য এবং কতো ব্যাপকভাবে এসব জিনিস মানুষের জীবনে ক্রিয়াশীল, সে বিষয়ে সজাগ করার জন্য এই বিষয়গুলোর অবতারণা করা হয়েছে। এমনি করে কসম খেয়ে বলা হয়েছে, 'রাতের কসম যখন তা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে' আচ্ছন্ন করে ফেলা উজ্ম্বলভাবে প্রকাশ করার বিপরীত । রাতের ঢেকে ফেলা বলতে বুঝায় রাতের আগমনে সব কিছু অন্ধকার হয়ে যাওয়া । যেমন দিনের আলো মানুষের মনকে প্রভাবিত করে, তেমনি রাতের অন্ধকারও বিভিন্নভাবে মানুষের মনের ওপর ক্রিয়াশীল ৷ তারপর আকাশের এবং এর সৃষ্টি-নৈপুণ্যের কসম খাওয়া হয়েছে। বলা হয়েছে, ‘আকাশের কসম এবং যিনি একে বানিয়েছেন তার কসম । আরবী ‘মা’ শব্দটি এখানে ‘উৎস’কে বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। আকাশ শব্দটি দ্বারা বুঝানো হয়েছে আমাদের মাথার ওপর অবস্থিত এই মুক্ত শুন্যলোককে ৷ যেদিকে তাকালে গোলাকার বিশাল এক ছাদ, যাকে ছাতার মতো মনে হয়। এই বিশাল শূন্যলোকে তারকারাজি ও গ্রহ-উপগ্রহগুলো দিন-রাত নিজ নিজ কক্ষপথে এক নির্ধারিত গতিতে যেন সাতার কেটে বেড়াচ্ছে। সত্যিকারে বলতে কি, আকাশ বলতে আমরা কিন্তু কিছুই জানি না, বুঝিন৷। যে জিনিসটি আমাদের চর্মচোখে আমরা নিরন্তর দেখি তা হচ্ছে এক মহা নিপুণ শিল্পীর নির্মিত কারুকার্য খচিত এক ভূবনজোড়া আকৃতি, যা দিবানিশি একই ভাবে এক বিশেষ নিয়মে ও অবিরাম ভাবে কাজ করে যাচ্ছে। যার মধ্যে কোনো ছেদ নেই, নেই কোনো বিরতি বা বিশৃংখলা । দেখলে মনে হয় সুবিশাল অট্টালিকার এ এক মযবুত ছাদ ৷ এই অ্টালিকাটি কি এবং কি দিয়ে এটা তৈরী সে কথা বুঝার সাধ্য আমাদের নেই । এই মহাশূন্যলোকের শুরু বা শেষ কোথায় তাও আমরা জানি না। আর আকাশ সম্পর্কে এতদিন যতো কথা বলে আসা হয়েছে তা নিছক আন্দাজ-অনুমান ছাড়া আর কিছুই নয় মানুষের তৈরী মতবাদ যে কোনো সময় নাকচ হয়ে যেতে পারে, তার কোনো স্থিরতাও নেই, স্থায়িত্বও নেই । সর্বশেষে আমরা এই বিশ্বাস করতে বাধ্য হই যে, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ্‌র অদৃশ্য হাত এই মহাপ্রাসাদকে দাড় করিয়ে রেখেছে। বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা আকাশমন্ডলী ও পৃথিবীকে এমন ভাবে ধরে রেখেছেন যে, তা ঢলে পড়ে যায় না বা স্থানচ্যুত হয় না। যদি এগুলো স্থানচ্যুত বা অচল হয়ে পড়তো, তাহলে এগুলোকে সচল ও কার্যকর করার ক্ষমতা আর কারো থাকতো না ।' এটিই হচ্ছে নিশ্চিত এবং একমাত্র সঠিক জ্ঞান ভিত্তিক কথা৷ এভাবে কসম খাওয়া হচ্ছে পৃথিবীর ও তাকে বিছিয়ে রাখার । বলা হচ্ছে, ‘কসম যমীনের এবং তাঁর যিনি একে বিছিয়ে রেখেছেন’ এবং ‘আদ দুহ্‌উ' একই অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ বিছানা ও www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।