ওই রহস্যরাজির দিকে তাকায়, তখন যেন সব কিছু তার চাওয়া পাওয়ার রূপ নিয়ে তাকে প্রশান্ত করতে থাকে । প্রকৃতির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া কখনও আসে সরাসরি শব্দের মাধ্যমে, আর কখনও বা আসে কোনো আনন্দঘন মুহুর্তে সুক্ষ্ম ইংগিতের আকারে । এ কারণেই দেখা যায় কোরআন মজীদ মানুষের অন্তরকে বেশী বেশী করে প্রাকৃতিক দৃশ্যাবলীর দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। সমগ্র কোরআন ব্যাপীই রয়েছে এই আহবান । কোথাও সরাসরি ডাক দিয়ে কোনো রহস্যের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে, আবার কখনও রয়েছে পরোক্ষভাবে চিন্তা করার আহবান । যেমন আলোচ্য সুরাটিতে উপস্থাপিত বিভিন্ন প্রাকৃতিক জিনিসের শপথ গ্রহণের মাধ্যমে সে জিনিসগুলোর গুরুত্ব এবং বিশ্বসৃষ্টির স্থায়িত্ব ও কার্যকারিতার জন্য সেগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। কোরআনে পাকের এই অংশের (আমপারার) মধ্যে প্রাকৃতিক বহু দৃশ্য ও সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণী বহু আবেদনের নযীর পাওয়া যায় । আর সত্যিকারে বলতে কি, এ অংশের একটি সূরাও এমন নেই, যার মধ্যে এ প্রকৃতির দৃশ্যের বর্ণনা তথা অন্তর মনকে জাগিয়ে তোলার মতো কোনো না কোনো আবেদন নেই । নেই, আবেগ ভরা মনের গোপন আকুতি এবং তার জবাবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জওয়াব-যা প্রাকৃতিক রহস্যাবলীর মধ্যে মূর্ত হয়ে রয়েছে। এটা আল্লাহ পাকের উপস্থিতি ও ক্ষমতার কথা বর্ণনায় প্রতিনিয়ত ক্রিয়াশীল রয়েছে। এখানে আমরা সূর্য ও তার উজ্জ্বল আলোকের শপথ গ্রহণ করা দেখতে পাই ৷ সাধারণভাবে সূর্যের কসম খাওয়া হয়ে থাকে, কিন্তু এখানে সুর্যের কসম খাওয়ার সাথে সাথে দিকচক্রবালে উদীয়মান সদ্যস্নাত প্রভাত-বেলার এই স্নিগ্ধ আলো বড়োই মধুর, বড়ই মনো-মুগ্ধকর একথা বলা হয়েছে। আরও মিষ্টি লাগে তখন যখন শীতের সকালের স্বচ্ছ আকাশে উদীয়মান সূর্য মুঠো মুঠো রূপালী আলো ছড়িয়ে শীতক্লিষ্ট শরীরগুলোকে উত্তপ্ত করে তোলে। আর গ্রীষ্মকালে এশ্রাকের নামাযের সময়ে প্রভাতের আলোর সৌন্দর্য বড়ই চমৎকার লাগে, যেহেতু দুপুরের প্রাণান্তকর তাপের ছোঁয়া লাগার পূর্বেই এ সময়ের সুশীতল স্নিপ্ধতা হৃদয়-মনকে পুলকিত করে। এ আলোর ছটায় আশপাশের সবকিছু স্বচ্ছ ও আলোয় ঝলমল হয়ে উঠে। অবশ্য অনেকে মনে করেন ‘দোহা’ অর্থ সারাটা দিন৷ কিন্তু এ শব্দটির নিকটতর অর্থ বাদ দিয়ে অন্য একটি রূপক অর্থ গ্রহণ করার কোনো কারণ আমরা খুঁজে পাইনা, অবশ্য আমরা এটা লক্ষ্য করেছি ‘ দোহা’ শব্দটি এ প্রসংগেই এই বিশেষ সময়ের জন্য ব্যবহত হয়েছে। ‘আর চাদ,-এর পেছনে পেছনে আসে’ বলতে বুঝানো হয়েছে যখন এই চাদ সূর্যকে অনুসরণ করে এবং তার পেছনে মৃদু আলো নিয়ে এগিয়ে এসে পৃথিবীকে স্রিগ্ধতা ও সোনালী আভায় ভরে দেয়। চাদের সাথে মানুষের মনের গভীর ভালোবাসা বহু প্রাচীন কাল থেকে কিংবদস্তীর মতো প্রচলিত রয়েছে। এ ভালোবাসা মানব মনের গভীরে গ্রথিত। চাদের এ আলো মানুষের মনের গহীনে বরাবরই প্রেম-ভালোবাসার আবেগ জাগায় ৷ চাদনী রাতে মনের মাঝে কোন্ প্রেয়সী যেন ফিসফিসিয়ে তার প্রেমের বার্তা ছড়িয়ে হৃদয়-মনকে উজ্জীবিত করে তোলে মনে হয় সব কিছু প্রিয়তম স্রষ্টার প্রেমে বিভোর হয়ে তার তাসবীহ জপতে শুরু করেছে। কবিমন এ মধুর জোৎস্নালোতে যেন এক সুমধুর সুরের লহরী শুনতে পায়। এই চাদনী রাতেই প্রেমিক মন আল্লাহ তায়ালার মহব্বতের সুধা পান করে তার প্রেমগাথা গাইতে গাইতে মুগ্ধ আবেগে আত্মহারা হয়ে যায়, বিধৌত হয়ে যায় তার কলুষিত মন। ভ্যোৎস্নার স্নিঞ্ধ আলোকে অবগাহন করে প্রেমাম্পদ আল্লাহ তায়ালার আলিংগনে নিজেকে সঁপে আল্লাহর পাগূলরা পরম পরিতৃপ্তির নিশ্বাস ছাড়ে । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।