যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সংক্কিপ্ত আলোচনা এই ছোট্ট সূরার মধ্যে একটিমাত্র আলোচ্য বিষয়, একটি মাত্র সুরের ঝংকার রয়েছে। তবে বিশ্ব-প্রকৃতির মধ্য থেকে বেশ কয়েকটি সুন্দর ছবি অত্যন্ত আবেগপূর্ণ ভংগিতে সূরাটির শুরুতে তুলে ধরা হয়েছে । অন্য যে সব বিষয়ের আলোচনা হয়েছে, সেগুলো হচ্ছে মানব-সৃষ্টির রহস্য ও তার প্রকৃতিগত শক্তিনিচয়, তার ঝৌক প্রবণতা, তার পছন্দ ও ভাগ্য নির্ধারণের ব্যাপারে তার নিজস্ব দায়িত্ কর্তব্য । আবার এ সকল বিষয়ের পারস্পরিক সম্পর্ক এবং প্রাকৃতিক সকল জিনিসের সাথে এগুলোর যোগাযোগ সম্পর্কে এক বিশদ আলোচনা সূরাটিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এরপর আলোচনা এসেছে সামুদ জাতির ইতিহাস নিয়ে । কিভাবে তারা তাদের রাসুলকে মিথ্যাবাদী সাজালো, ভয়-ভীতি প্রদর্শন করলো, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উটনীকে কিভাবে পা কেটে দিয়ে হত্যা করলো, তার পরিণতিতে কিভাবে তাদের ওপর ধ্বংস ও সামগ্রিক অধপতন নেমে এলো ৷ এগুলো সবই ছিলো সে হতভাগাদের ব্যর্থতা ও ধ্বংসের উদাহরণ, যারা পাপাচারী তাদের পাপ কাজ করার জন্য আল্লাহ্‌ তায়ালা কিছু ঢিল দেন, যার কারণে বহু পাপ কাজে তারা লিপ্ত হয়ে যায়। আল্লাহ্র ভয়-ভীতিকে তারা শিকেয় তুলে রাখে, যেমন এই সূরার প্রথম অধ্যায়ে বলা হয়েছে, ‘অবশ্যই সাফল্য লাভ করলো সে, যে নিজেকে পবিত্র রেখেছে এবং ব্যর্থ হলো সে, যে তার নফসকে কলুষিত করেছে। ‘কসম সূর্যের এবং এর উজ্জ্বল আলোর ৷ কসম চাদের যখন তা এর পেছনে পেছনে আসে৷ কসম দিনের, যখন সে (দিনের) উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে যায়৷ রাতের কসম, যখন রাত তাকে (সূর্যকে) ঢেকে ফেলে, আকাশের কসম এবং তারও কসম, যিনি তাকে বানিয়েছেন। কসম পৃথিবীর এবং তার যিনি তাকে বিছিয়ে দিয়েছেন। কসম প্রাণের এবং তীর, যিনি তাকে সুবিন্যস্ত করেছেন। তারপর তার মধ্যে দান করেছেন ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ, সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র রেখেছে এবং ব্যর্থ মনোরথ হলো সে, যে তার নফসকে কলুষিত করেছে’ ৷ তাফসীর এখানে আল্লাহ তায়ালা যেভাবে সৃষ্টিজগত ও প্রাকৃতিক দৃশ্যের কসম খেয়েছেন, সেইভাবে মানব প্রাণের, তার সুবিন্যস্ত হওয়া ও তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গোপন নির্দেশ (এলহাম) আসা সম্পর্কেও কসম খেয়েছেন। এখানে কসমের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সৃষ্টিলোকের সব কিছুর মধ্যেই যে বিশেষ বিশেষ তাৎপর্য রয়েছে, তা ফুটিয়ে তোলা এবং সেদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, যাতে মানুষ সে সব কিছুর তাৎপর্য বুঝার চেষ্টা করে এবং সেগুলোর সাথে মানুষের সম্পর্ক কি তার জীবনে সেগুলো থেকে সেও শিখতে পারে, সেদিকে দৃষ্টি নিবদ্ধ করা । আহ্বাহুর শপথব্বাক্চ্য প্রকৃতির এই দৃশ্যাবলী, এগুলোর আত্মপ্রকাশ ও বিবর্তনের সাথে মানুষের এক নিবিড় যোগসূত্র রয়েছে, যার কারণে এগুলোর সাথে মানুষের যোগাযোগ হয় অজানা, অচেনা বা অব্যক্ত ভাষার মাধ্যমে । এ গোপন যোগাযোগ হয় মানুষের অন্তরের সাথে। রহস্যরাজির অব্যক্ত ভাষা মানুষের হৃদয়ে যে দোলা দিয়ে যায়, তা অনুভূতিশীল মানুষ গভীরভাবে অনুভব করে। জাগ্রত মানব-হৃদয় যখন প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করার মানসে প্রতিবেশ ও পরিবেশের সকল কিছুর দিকে তাকায়, তখন প্রকৃতি যেন জীবস্ত রূপ নিয়ে তার সামনে হাযির হয়ে এমনভাবে তাকে অনেক কিছু বলে যায়, যে আল্লাহর শক্তি-ক্ষমতা সম্পর্কে তার মনে আর কোনো দ্বিধাদন্ধ থাকে না। তার মন নির্লিপ্ত ও নিশ্চিন্ত হয়ে যায়। সমস্যায় জর্জরিত সমাধানপ্রার্থী মন যখন উন্ুুখ হয়ে [5১ সল্লপ্দমল ক লাল তত ললম্ল 5] www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।