ব্যক্তিগতভাবে দয়ালু হওয়া ও দয়া প্রদর্শন করার মহৎ গুণ সৃষ্টি করে৷ এভাবে ব্যক্তি মানুষ থেকে সঞ্চারিত দয়া-সহানুভূতির স্বোতধারা সমষ্টির মনোজগতে এক দুর্জয় প্রাবন আনে । তদুপরি অপরকে উৎসাহ দান করা ব্যক্তিগত গুণের মর্যাদা থেকে উন্নীত করে সামষ্টিক গুণে পরিণত করে। এর ফলে সামষ্টিক জীবনে পরস্পরের মধ্যে পরিচয় বৃদ্ধি পায় এবং একে অপরকে সাহায্য করার ক্ষেত্ৰ প্রসারিত হয় । এ জীবন ব্যাখ্যার মধ্যে জামায়াত বা দলবদ্ধ জীবন যাপন ও দলবদ্ধভাবে কাজ করার কথা প্রচ্ছন্ন রয়েছে। এ দলবদ্ধ যেন্দেগী সম্পর্কে যেমন কোরআনের বিভিন্ন স্থানে স্পষ্ট কথা এসেছে-হাদীসেও এ বিষয়ে. পরিস্কার বর্ণনা এসেছে, যাতে করে দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠিত হওয়ার পথে দলের প্রয়োজন যথাযথভাবে অনুভূত হয় । প্রকৃতপক্ষে ইসলাম হচ্ছে গোটা মানবমন্ডলীর সুখশাস্তি সমৃদ্ধির প্রয়োজনে প্রদত্ত একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা । এখানে ব্যক্তির স্বার্থ ও প্রয়োজনকে পুরোপুরি অক্ষুন্ন রেখেই সমষ্টির নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইসলামের সুশীতল ছায়াতলে আসা এই জনতাই ‘দুর্গম পথ’ অতিক্রম করবে। এদের সম্পর্কেই কোরআনে পাকে বিস্তারিত বর্ণনা এসেছে। বলা হচ্ছে, ‘ওরাই ডানপন্থী যারা যুক্তিপূর্ণ ও সঠিক পথের শান্তিকামী যাত্রী ৷' এভাবে কোরআনের আরও বিভিন্ন স্থানে এই ডানপস্থী লোকদের গুণাবলী বর্ণিত হয়েছে। এদের কথা বলা হয়েছে যে, এরা দক্ষিণপন্থা, এরাই সাফল্য ও সৌভাগ্যের অধিকারী ৷ ওপরে বর্ণিত উভয় অর্থই ঈমানী যেন্দেগীর সাথে সামঞ্জস্যশীল ৷ ‘আমি সৰ্বশক্তিমান আল্লাহ, আমার আয়াতগুলোতে যথাযথ বিবৃত এবং সুস্পষ্ট বর্ণিত করা ও নিশ্চিত সত্য সমাগত হওয়ার পর তাকে অস্বীকার করে যারা কুফরী করেছে তারাই হচ্ছে বামপন্থী, তাদের জন্যই রয়েছে আটকে রাখা আগুন যা তাদেরকে ঘেরাও করে রাখবে ৷” এখানে এসে বামপন্থীদের বর্ণনা দিতে গিয়ে নীচের এই কথাটি ছাড়া অন্য কোনো গুণ বর্ণিত হয়নি। ‘আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করেছে; কারণ অস্বীকার করার এই খাস্লতটি উদ্দেশ্যের দিকে ও সঠিক লক্ষ্যে উপনীত হওয়ার পথে বিরাট অন্তরায় । সূতরাং কুফর বা অস্বীকৃতির সাথে কোনো কল্যাণ বা ‘ভালো'র কোনো সম্পর্ক নেই। আর ‘কুফরী’ থেকে নিকৃষ্ট জিনিস আর কিছু নেই । সব মন্দ এই কুফরীর মধ্যেই নিহিত । (১) এরাই হচ্ছে বামপন্থী হতভাগার দল । বামপন্থী বা হতাশাবাদী হওয়ার কারণে এরা চরমভাবে অধপতিত ৷ এরা 'দুর্গম ঘীটির’ অপর প্রান্তে অবস্থান করবে, খাটি পাড়ি দিয়ে নিরাপদ স্থানে পৌছানো এদের পক্ষে সম্ভব নয়। ‘এদের জন্য নির্ধারিত রয়েছে আবদ্ধ করে রাখা আগুন ৷’ অর্থাৎ এমন আগুন যা তাদেরকে ঘিরে রাখবে । এর অর্থ এটাও হতে পারে যে, যখন তারা দোযখের আগুনে শাস্তি পেতে থাকবে, তখন তার দরজাগুলো বন্ধ থাকার কারণে তার তাপ বের হওয়ার কোনো রাস্তা থাকবে না, অথবা এর অন্য অর্থ এটা হতে পারে যে, ওরা. সে আযাবের জায়গা থেকে কোনোভাবেই আর বেরিয়ে আসতে পারবে না। কেননা আল্লাহরই হুকুমে ও ব্যবস্থাপনায় তাদের ওখানে আবদ্ধ থাকা । অতএব, দত তবককতা যুৱ -করা জয়া পক্ষের জর নর জনা ত অয পরে জহর পরিপূরক-বিরোধী নয়। এই স্বল্প পরিসরে মানুষের সীমিত শক্তি ও ব্যাখ্যার যোগ্যতায় উপস্থাপিত এগুলোই হচ্ছে মানব-জীবনের মৌলিক সত্য, যা ঈমানী দৃষ্টিকোন থেকে নির্ধারিত হয়ে আছে এবং এগুলো কোরআনের বিশেষ বর্ণনাভংগি ও একক ব্যখ্যায় বর্ণিত চরম সত্য! (১) প্রচলিত পরিভাষায় ডানপস্থী ও দক্ষিণপন্থী বলতে যা বুঝায় কোরআনে বর্ণিত এ পরিভাষার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই-কোরআনে নেককাজকে মাঝে মাঝে ‘ডান বা দক্ষিন’ বলে পেশ করা হয়েছে।-সম্পাদক www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।