যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

আসেনি, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি এখানে বলতে চাওয়া হচ্ছে এ শব্দটি (অব্যয়টি) যেন সেই কথার-ভূমিকা । এই ভূমিকা দ্বারা এই কথাটি বলতে চাওয়া হচ্ছে যে, ঈমান আনার কারণেই তাদের মধ্যে পরস্পরের প্রতি সবর করার উৎসাহদান, দয়া, মায়া, মমতা, ভালবাসা বিনিময়ের অভ্যাস গড়ে উঠেছে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে গভীর বিশ্বাস ও তার প্রিয় হওয়ার প্রবল আকাংখা না থাকলে এই গুণ অর্জন করা সম্ভব নয় । মুল্যবান গোলাম, যার দ্বারা অনেক কাজ পাওয়া যায় এবং আরাম-আয়েশ লাভ করা সম্ভব হয় তাকে মুক্ত করে স্বাধীন করে দেয়া ও কঠিন দুর্দিনে অভাবী মানুষদের খাবার খাওয়ানো পার্থিব দৃষ্টিতে বড় একটা ক্ষতি স্বেচ্ছায় মেনে নেয়ার নামান্তর কিন্তু আখেরাতের বিচার দিনে পাপ-পূণ্য ওযনের পাল্লায় যে এটি বিরাট অবদান রাখবে একথার প্রতি গভীর ও অবিচল ঈমান না থাকলে এ কাজ করা কঠিন। একমাত্র পাক্কা ঈমানদার ব্যক্তিই অনুভব করে যে, এই ত্যাগ স্বীকার ব্যর্থ হবে না এবং এর বিনিময় সেই কঠিন দিনে পাওয়া যাবে আল্লাহ্‌ তায়ালার সন্তুষ্টি আকারে, যা সেদিন তার বড় প্রয়োজন হবে। আল্লাহ তায়ালা যেন বলতে চান, দাসমুক্তি বর্তমান প্রেক্ষাপটে বন্দীমুক্তি বা ঝূণগ্রস্তকে আর্থিক সাহায্য দিয়ে ঝণ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ করে দেয়া অথবা দুর্ভিক্ষের দিনে অভাবীদেরকে খাওয়ানো, কিংবা বাস্তহারাকে আশ্রয় দান, সর্বোপরি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাওয়া এবং পরস্পরের মধ্যে সবরের উৎসাহ দান ও দয়া প্রদর্শন করা-এগুলো বড়ই মহৎ গুণ । সুতরাং ‘সুম্মা’ এখানে সম্মান ও মহত্তের গুণকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। ঈমানদার মানুষের সাধারণ গুণাবলীর মধ্যে সবরের গুণটি এক বিশেষ উপাদান ৷ দুর্গম ঘাটি অতিক্ৰম করা হচ্ছে একটি বিশিষ্ট গুণ । এসব গুণ অর্জনের জন্য উৎসাহ দান সবরের মর্যাদার ওপর অতিরিক্ত আর এক ধাপ মর্যাদা বয়ে আনে, মোমেনদের দল অবশ্যই এ গুণটির অধিকারী হবে । সর্বাবস্থায় অবিচলিত থাকার জন্য এরা পরস্পরকে উৎসাহ দেবে এবং উপদেশ দান করার মাধ্যমে এ গুণটিকে বাস্তব রূপ দেবে। ঈমানী চেতনাকে কাজে লাগানোর জন্য এই গুণের অধিকারীরা একে অপরের সহযোগিতা করে। সবরের এ গুণটি হচ্ছে এক তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ ৷ যার দ্বারা ইসলামী দলের লোকেরা পৃথিবীর বুকে ঈমান ও তার দাবী প্রতিষ্ঠার নিরস্তর সংগ্রাম-সাধনায় প্রচুর শক্তি লাভ করে। এ জন্যেই তারা পরস্পরকে সবরের মযবুত বাধনে আবদ্ধ রাখতে চায়। তারা একে অপরকে দৃঢ়তা অবলম্বনের জন্য উদ্বুদ্ধ করে, যেন কোনো অবস্থাতেই তাদের মধ্যে অস্থিরতা না আসে। এহেন ইসলামী দলের সদস্যরা পরস্পরকে শক্তি যোগায়, যার ফলে এরা জীবনের কোনো অবস্থাতেই হার স্বীকার করে না। একটু চিন্তা করলেই এটা বুঝা সহজ হবে যে, সবরের এই কাজটি ব্যক্তিগত পর্যায়ের কোনো গুণ নয় এটি একটি সামষ্টিক গুণ । তবে হা ব্যাক্তিগতভাবে কারো মধ্যে সবর থাকলে তাও ওই একইভাবে মোমেনদের দলবদ্ধ জীবনে অপরের জন্য উদ্দীপক শক্তি হিসেবে কাজ করে মানুষের মধ্যে লালিত এ গুণটি তাকে অপমানিত বা লাঞ্চিত করে না, বরং তার মর্যাদা প্রতিষ্ঠার জন্য তা সহায়ক হয়। তাকে কোনো অপমানজনক পরাজয়ের দিকে এগিয়ে দেয়না, বরং তাকে 'দুর্গম’ ও কঠিন পথ-পরিক্রমায় শক্তি যোগায় । তার অন্তর মনকে ভয়ে আচ্ছন্ন করে না, বরং তাকে দান করে এমন এক আত্মসন্তুম যার কারণে সে পরম পরিতৃপ্তি অনুভব করে। এ ভাবে মোমেনের যেন্দেগীতে পারস্পরিক দয়ামায়া প্রদর্শনের জন্য উৎসাহ দান সমভাবে ক্রিয়াশীল থাকে । দয়া প্রদর্শনের সাথে সাথে এ গুণটি আর একটি বাড়তি গুণ হিসেবে কাজ করে । দলবদ্ধ যেন্দেগীর প্রতিটি ধাপে দয়া-সহানুভুতির পারস্পরিক বিনিময় সে দলের সদস্যদের মধ্যে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।