যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ক্লান্ত হয়ে পড়েছি ।' মহিলাটি বললেন, হাঁ আল্লাহ্‌ তায়ালাই আপনাকে ক্লান্ত করে দিয়েছেন।' এরপর আবু বকর (রা.) তাকেও খরীদ করে মুক্ত করে দেন। ইবনে ইসহাক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে যোবায়রের কথা উল্লেখ করে বলেন যে, তিনি পরিবারের এক ব্যক্তির কাছে শুনেছেন যে, আবূ কোহাফা [আবূ বকর (রা.)-এর পিতা] তাকে বলেন, হে আমার ছেলে, আমি দেখছি, তুমি শুধু দুর্বল দাসদেরকে মুক্ত করছো, এমন করলে কি ভালো হতো না যে, কিছু সামর্থবান লোকরেদকেও আযাদ করতে, তাহলে তারা দরকারে তোমার পাশে দাড়াতো এবং বিপদ-আপদে তোমাকে সাহায্য করতো! আবূ বকর (রা.) বললেন, “আব্বা, আমি যা কিছু করছি তা একমাত্র আল্লাহ তায়ালার অস্তুষ্টির উদ্দেশ্যেই করছি ।' এইভাবেই সিদ্দাকে আকবার (রা.) অসহায় কৃতদাসদেরকে মুক্ত করে সেই 'দুর্ভেদ্য দুর্গম ঘীটি’ পাড়ি দিয়েছিলেন। তিনি এ কাজ করেছেন একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি প্রাপ্তির উদ্দেশ্যে । তৎকালীন পরিস্থিতিতে তার এই পদক্ষেপ ও সদয় আচরণ আল্লাহর পথে সে দুর্গম ঘাটি পার হওয়ার ব্যপারে এক অনবদ্য অবদান রেখেছিলো । এ প্রসংগে উল্লেখিত আল্লাহর বাণী, ‘অথবা খাদ্য দান করো দুর্ভিক্ষের দিনে নিকটাত্মীয় ও এতীমদেরকে, অথবা ধূলামলিন, নিঃস্ব ও অভাবগ্রস্তদেরকে ।' “মাসগাবাতুন’ বলতে বুঝায় জাহেলী যুগের ওই ভীষণ দুর্ভিক্ষের দিনকে, যখন খাদ্যসংকট চরম রূপ নিয়েছিলো, সেই সময়ে অভুক্তদেরকে খাদ্য দানই ছিলো ঈমানের প্রমাণ পেশ করার একটি বড় উপায় । জাহেলী যুগে আরবের এ নিষ্ঠুর পরিবেশে এতীমদের সাথে চরম হৃদয়হীন গিয়েছিলো। এমনকি অতি আপন লোকদের সন্তানরা এতীম হয়ে গেলে তাদের সাথেও এই একই আচরণ করা হতো । এই সময়ে ইয়াতীমদের সাথে সদ্ব্যবহারের ব্যাপারে কোরআনের বিভিন্ন অধ্যায়ে উপদেশের বিপুল সমাবেশ ঘটেছে। যেগুলো দেখলে সে সমাজে এতীমদের প্রতি যে কি নিদারুণ ব্যবহার করা হতো তা সম্যক উপলদ্ধি করা যায় মাদানী সূরাগুলোতেও মীরাস, ওসিয়ত ও বিয়ে-শাদী সম্পর্কিত আইন প্রবর্তন উপলক্ষে এতীমদের ব্যাপারে বহু উপদেশ এসেছে। বিশেষভাবে সূরা ‘নেসা’-তে’ এ বিষয়ক আলোচনা প্রচুর ৷ সূরা বাকারা সহ আরও কয়েকটি সূরাতে এ ব্যাপারে বিস্তারিতভাবে এ আলোচনা এসেছে। এসেছে অভাবগ্রস্ত ও নিঃস্ব মানব শ্রেণীকে খাদ্য খাওয়ানোর কথা । এ শ্রেণীর অন্তর্ভুক্ত সে সব মানুষ, যারা ক্ষুধার জ্বালা ও চরম দুরবস্থার কারণে মাটির সাথে মিশে থাকতো । কোরআন পাকে চরম “দুর্ভিক্ষের দিন’ এ খাদ্য দান শব্দটি উল্লেখ করে এ কাজের সাথে ভীষণ কন্টকাকীর্ণ ‘দুর্গম গিরিপথে' চলার তুলনা করা হয়েছে। কারণ এ দুঃসময়ে সবাই যখন কঠিন দুর্যোগের কবলে পতিত, তখন ত্যাগ-তিতিক্ষা, দয়া-সহানুভূতি, দুঃস্থ মানুষের খৌোজ-খবর নেয়া ও নিজ প্রয়োজনের ওপর অপরের প্রয়োজনকে অথ্বাধিকার দানের মাধ্যমে যে ঈমানী জয্বা ফুটে ওঠে এবং একমাত্র আল্লাহ্র সস্তুষ্টিপ্রাপ্তির আকাংখার উদ্দেশ্যে দাসমুক্তি ও খাদ্য দানের যে বদান্যতার বহিপ্রকাশ ঘটে তা অবশ্যই গভীর ঈমানী চেতনার পরিচয় বহন করে। যদিও অন্যান্য সময়ে এ দুটি গুণ অনেকের মধ্যে পাওয়া যায়! কিন্তু এ কঠিন সময়ে এ দুটি কাজের কথা বিশেষভাবে উল্লেখ হয়েছে। তারপর এই কঠিন কাজ এ কঠিন সময়ে যারা করতে পেরেছে তারাই অন্তর্ভূক্ত হয়েছে সেই মোবারক দলে-যারা ঈমান এনেছে এবং একে অপরকে উপদেশ দিয়েছে সবরের ও দয়া প্রদর্শনের । আল্লাহ তায়ালা তার কেতাবে যে বিশেষ বর্ণনা পদ্ধতি গ্রহণ করেছেন তারই কারণে সকল শব্দ সকল জায়গায় একইভাবে ব্যবহৃত হয়নি। তাই, “সূন্মা' এখানে সময়-জ্ঞাপক হিসেবে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।