যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

একদিন সেই পথ দিয়ে আবূ বকর (রা.) যাচ্ছিলেন। তখন বেলাল (রা.)-কে এই কঠিন দুরাবস্থায় দেখতে পেলেন। তার বাড়ী ছিলো বনী জামাহ গোত্রের এলাকায় । এই করুণ অবস্থা দেখে তার মন কেঁদে উঠলো। এগিয়ে গিয়ে তিনি উমাইয়া ইবনে খালফকে বললেন, এই সর্বহারার ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না? একে মরণ পর্যন্ত এই অবস্থায় রাখতে চাও? এর ওপর আর কতো অত্যাচার করতে চাও? সে বলল, ‘তুমিই তো একে নষ্ট করেছো, এখন পারলে তুমি এ.কষ্ট থেকে ওকে বাঁচাও ।' তখন আবূ বকর (রা.) বললেন, ঠিক আছে, যা দরকার হয় আমি করবো, আমার কাছে ওর থেকে ভালো ও শক্তিশালী কালো একজন গোলাম আছে এবং সে তোমার ধর্মের অনুসারীও বটে । এর বদলে তাকেই তোমায় দিতে চাই!’ সে বললো, ‘বেশ আমি রাধী হলাম’ আবূ বকর (রা.) বললেন, ‘বহুত আচ্ছা, এখন থেকে সে তোমার’ সুতরাং আবু বকর (রা.) তাকে সেই গোলামটি দিয়ে বেলাল (রা.)-কে মুক্ত করেদিলেন। তারপর, মদীনায় হিজরত করার পূর্বে বেলাল (রা.)-এর সাথে ইসলাম গ্রহণ করার কারণে আৰু বকর (রা.) আরও ছয়জন গোলামকে আযাদ করেছিলেন বেলাল (রা.) ছিলেন সপ্তম ব্যক্তি (যাকে ইসলাম গ্রহণের কারণে আযাদ করা হয়েছিলো) ৷ এরা হচ্ছেন ১। আমির ইবনে ফুহায়রাহ্‌ (তিনি বদর যুদ্ধে শরীক হয়েছিলেন এবং বী’রে মাউনা অর্থাৎ মাউনা নামক কূপের কাছে যে প্রচারক দলকে হত্যা করা হয়েছিলো তাদের সাথে থেকে শহীদ হন) ২। উম্মে উবায়েস। ৩। যান্নীরা (কিংবা যোনায়রা-যাকে আযাদ করার পূর্বেই তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিলো । তাকে কোরায়শের লোকেরা দেখে বলে উঠেছিলো, ‘লাত ও ওযযা দেবীরাই ওর চোখ নষ্ট করে দিয়েছে।’ একথা শুনে এ বীরাংগনা মোমেনা বলেছিলেন, বায়তুল্লাহ্র (আল্লাহর ঘরের) কসম, ওরা মিথ্যা বলেছে লাত ও ওযযা না পারে কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে । এর পরে আল্লাহ তায়ালা সেই মহীয়সী মহিলার চোখ ফিরিয়ে দিয়েছিলেন। নাহ্‌দিয়াহ্‌ এবং তার কণ্যাকে আযাদ করেছিলেন এরা দুজনেই বনী আব্দুদ্দার গোত্রের এক মহিলার দাসত্ব শৃংখলে আবদ্ধ ছিলেন। একদিন উক্ত মহিলা এদেরকে আটা তৈরী করতে দিয়ে কথা প্রসংগে বলে, আল্লাহর কসম, তোদের আমি কোনোদিন মুক্তি দেবোনা। | কথাটি জানতে পেরে আবূ বকর (রা.) তাকে অনুরোধের সূরে বলেন, দয়া করে তোমার কসম ফিরিয়ে নাও এবং ওদেরকে মুক্তি দিয়ে দাও! অর্থাৎ তোমার দাসত্বের নিগড় থেকে ওদেরকে দয়া করে আযাদ করে দাও । সে বললো, ‘তুমিই তো ওদের নষ্ট করেছো, এখন তুমি ওদেরকে আযাদ করো।’ আবূ বকর (রা.) বললেন, ঠিক আছে, ওদের দাম কতো বলো’ সে বললো, ‘এতো এবং এতো’ আবূ বকর (রা.) বললেন, ‘ঠিক আছে। আমি ওদের নিয়ে নিলাম আজ থেকে ওরা মুক্ত স্বাধীন । যাও, সে মহিলাকে তার আটা ফিরিয়ে দিয়ে এসো ।' ওরা বললেন, হে আবূ বকর, আমরা ওর আটাটা ভৈঁরী করে দিয়ে আসি ।' আবূ বকর (রা.) বললেন, ‘এটা তোমাদের খুশী ৷' সপ্তম ব্যক্তি হচ্ছেন বনি আদি কাবীলার একজন মহিলা, তিনি ছিলেন বনি মোয়াম্মাল গোত্রের অন্তর্ভুক্ত । তিনি ইসলাম গহণ করেছিলেন এবং হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করার পূর্বে তাকে ভীষণ কষ্ট দিতেন। এতে করে তিনি ইসলাম পরিত্যাগ করেন। একদিন ওমর এ মহিলাকে মারধর করতে করতে ক্লান্ত হয়ে পড়ায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় তিনি বললেন, ‘আমাকে মাফ করো, তোমাকে মারা আমি এই জন্য শুধু বন্ধ করেছি যে, আমি অত্যন্ত www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।