তোমাদের কি জোড়ায় জোড়ায় পয়দা করিনি? আর বানাইনি কি তোমাদের ঘুমকে আরামের বস্তু, রাতকে কি পোশাক-এর মতো করে বানাইনি, আর দিবসকে কি জীবনসাম্রী যোগাড় করার জন্যে উপযুক্ত সময় (হিসেবে) বানাইনি? বানাইনি কি তোমাদের ওপর সাতটি শক্ত আসমান এবং তাকে সুসজ্জিত করিনি কি কম্পমান উজ্জ্বল আলোকমালা দ্বারা? তারপর বর্ষণ করাইনি কি মেঘমালা থেকে প্রচুর (বৃষ্টির) পানি, যাতে করে আমি উৎপন্ন করতে পারি খাদ্যশস্য, শাকসবজি এবং ঘন সন্নিবেশিত ছায়াভরা বাগবাগিচা? সূরাটির এই পর্যায়ে এসে আমরা যখন বিশাল এই বিশ্বের আদিগন্ত দিক চক্রবালের দিকে তাকাই, তখন সেখানে আমরা বহু দৃশ্য ও রহস্যরাজির সন্ধান পাই, যা প্রকাশ করার মতো কোনো শব্দ ও ভাষা আমাদের জানা নেই । যার সৌন্দর্য ও সুরের মূর্ছনা হৃদয় দুয়ারে আঘাত হেনে বার বার তাকে বিদ্ধ করতে থাকে। এ আঘাত চলতে থাকে উপর্যুপরি এবং অবিরামভাবে। উদ্দেশ্যমূলকভাবেই বিষয়টিকে প্রশ্ব আকারে পেশ করা হয়েছে । যারা জানে না তাদেরকে যেন এক শক্ত হাত দ্বারা ঝীকিয়ে সজাগ করে তোলা হয়েছে। তাদের চোখ ও মনোযোগকে আকৃষ্ট করা হয়েছে সমগ্র সৃষ্টি ও তার রহস্যরাজির দিকে, যার সৃষ্টির মূলে এক সুচিন্তিত ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা রয়েছে বলে মযবুত প্রমাণ পাওয়া যায়। অধিকস্তু এ কথাও বুঝা যায়, যিনি কোনো অস্তিত্ব বর্তমান না থাকা থেকে অস্তিত্বকে বর্তমানে এনেছেন, তিনি এগুলোকে পুনরায় অবশ্যই জীবন দান করতে পারেন। এগুলোকে উদ্দেশ্যহীন পয়দা করা হয়েছে, অথবা কারো কাছ থেকে হিসেব নেয়া হবে না বা যারা সৎ কর্ম করে তাদেরকে কোনো পুরস্কার দেয়া হবে না- এটা যুক্তিসঙ্গত নয়। অতএব সেই মহা ভয়াবহ দিন আসবেই, সেই দিনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ খবর দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে, এ বিষয়েই তারা মতভেদ করছে। বিশ্বরহস্য ভ্রমণ করতে গিয়ে প্রথমেই আমরা পৃথিবী ও পাহাড়-পর্বতগুলোর দিকে তাকাই । আল্লাহ তায়ালা বলেন, আমি পৃথিবীকে কি বিছানা (করে) বানাইনি এবং বানাইনি কি পাহাড়গুলোকে পেরেক (স্বরূপ)? ‘মেহাদ’ (বিছানা) বলতে ভ্রমণ ও চলাফেরার জন্যে সমভূমি, আবার দোলনার মতো নরম বিছানা- এ দুটি অর্থই বুঝায় এবং এখানে এ দুটি অর্থের মধ্যে চমৎকার মিল রয়েছে। এ এমন একটি সত্য, যা সাধারণভাবে যে কোনো মানুষ বুঝতে পারে। এদিকে একটু মনোযোগ দিলে একজন সেকেলে এবং সাধারণ বুদ্ধির মানুষের পক্ষেও এ কথাগুলো বুঝা কঠিন নয়। এগুলো বুঝার জন্য কোনো সুক্ষদৃষ্টি ও গভীর জ্ঞানেরও প্রয়োজন হয় না। পাহাড়সমূহকে পেরেকের মতো গেড়ে দেয়া হয়েছে যাতে পাহাড় নড়েচড়ে না বেড়ায় । এ কথাটিও সাধারণ মানুষ সহজে বুঝতে পারে, অবশ্য যদি তারা একটু খেয়াল করে বুঝার চেষ্টা করে। যতোই জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটছে এবং মানুষ প্রকৃতির বিভিন্ন রহস্য ও বিশ্ব প্রকৃতি সম্পর্কে উন্নততর প্রজ্ঞার অধিকারী হচ্ছে ততোই এই উভয় জিনিস সম্পর্কে তার বুঝ শক্তি বেড়ে যাচ্ছে। অনুভূতি তীব্রতর হচ্ছে, সৃষ্টি রহস্যের নতুন নতুন জট তার কাছে খুলে যাচ্ছে এবং বিশ্ব সম্পর্কে আল্লাহর বিস্তারিত পরিকল্পনা সে জানতে ও বুঝতে পারছে। সে জানতে পারছে বিভিন্ন জিনিসের পৃথক পৃথক সৃষ্টি কৌশল এবং সেগুলোর প্রয়োজন ও প্রয়োগ সম্পর্কে । মানুষের বসবাস উপযোগী পৃথিবীর সৃষ্টি প্রকরণ পদ্ধতি এবং প্রতিটি পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো মানুষের যোগ্যতা সম্পর্কেও সে জানতে পারছে। আর পৃথিবীকে যে মানুষের জন্যে বিশেষভাবে আরামদায়ক বিছানা বানানো হয়েছে এটা তার সৃষ্টি নৈপুণ্যের এক অনস্বীকার্য দৃষ্টান্ত । পৃথিবীতে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।