যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ছিননববস্র ও অসহায় মানব সন্তান গোলামীর জিঞ্জীর পরে তোমার দুয়ারে কী করুণ অবস্থায় দাড়িয়ে আছে। চেয়ে দেখো একবার হে সভ্যতাগবী মানুষ! মানবতার এ নিদারুণ ব্যথা দূর করার জন্য তুমি কি এগিয়ে আসবে না? সৃষ্টিকর্তার রহস্য প্রত্যাশী হে মোমেনরা! বস্তরহীন সেই অসহায় মানুষকে গোলামী থেকে মুক্ত করা, অন্নকষ্টে জর্জরিত বুভুক্ষু আদম সন্তানকে অন্নদান করা, ব্যাধিগ্রস্ত, রোগক্লিষ্ট, শক্তিসামর্থহীন, পথের কাংগাল, যারা সকল যামানায় বিত্তশালী ও যুলুমবাজদের হিংস্র ব্যবহারে নিশ্পিষ্ট, তাদের উদ্ধারকল্পে এবং মানবতার গৌরবাসনে তাদেরকে পুনরায় সমাসীন করতে তোমরা এগিয়ে এসো । হে মোমেন, মুছে দাও অবহেলিত মানবতার এই নিদারুণ গ্লানি, তবেই তো তুমি রহমানুর রহীমের করুনা ধারা পাবে। মানবতার এই মুক্তি ধারায় যারা সঠিক অবদান রাখতে পেরেছে তাদের জন্য পরবর্তী আশ্বাসবাণী ‘তারপর তারা ওই সকল ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে, সবর করার জন্য ও যথাযথভাবে দুস্থ মানবতার প্রতি দয়াপরবশ হওয়ার জন্যও একে অপরকে উপদেশ দিচ্ছে ।' বলা হয়, ‘ফাককু রাক্বাবাতিন’ শব্দ দুটির অর্থ দাস বা দাসীকে মুক্ত করায় শরীক হওয়া ‘এতকুন" অর্থ পুরোপুরি মুক্ত করা । অর্থ যাই হোক না কেন, এক উদ্দেশ্যেই দুটি শব্দ ব্যবহৃত হয় এবং মূল লক্ষ্যও দুইয়ের একটিই । মন্ধায় ইসলামের চরম দুর্দিনে এ আয়াতগুলো নাযিল হয়। ইসলামী শরীয়তের বিধি বিধান চালু করার জন্যে প্রয়োজনীয় রাষ্ট্রক্ষমতা, তখনও রসূলুল্লাহ্‌ (স.)-এর হাতে আসেনি আর সেই সময় সাধারণভাবে আরবের সে সমাজে দাস-প্রথা চালু ছিলো। আরব-উপদ্বীপের বাইরে অনেক জায়গাতেও এ বিশ্রী প্রথা চালু ছিলো। তখনকার দিনে দাসদেরকে অত্যন্ত কঠিনভাবে খাটানো হতো । তারপর এক সময় তাদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করেন। যেমন আম্মার ইবনে ইয়াসের ও তার পরিবার, বেলাল ইবনে রাবাহ, সোহায়ব এবং আরও অনেকে (আল্লাহ তায়ালা এদের সবার ওপর সন্তষ্ট থাকুন) এদের দাম্ভিক মনিবরা তাঁদের ওপর অশেষ নির্যাতন চালাতো । এদের ইসলাম গ্রহণ করার পর তাদেরকে তাদের শক্তির বাইরে কষ্ট দেয়া হতে লাগলো । তাদের এই দুঃখ কষ্ট থেকে মুক্ত করার একটিই পথ ছিলো আর তা হলো, তাদের ওই হৃদয়হীন নিষ্ঠুর মনিবদের থেকে তাদেরকে খরিদ করে মুক্ত করে দেয়া । আবূ বকর (রা.) ছিলেন সেই প্রথম ব্যক্তি, যিনি এ ব্যাপারে সবার আগে এগিয়ে আসেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে রাসূল (স.)-এর মাধ্যমে পাওয়া আল্লাহর এই ডাকে সাড়া দেন। এই দাস-মুক্তি ও অন্যান্য হুকুম পালনের ব্যাপারে তার সাহসিকতাপূর্ণ কাজ আজও এক নধীরবিহীন দৃষ্টান্ত হয়ে রয়েছে। ইবনে ইসহাক বলেন, বেলাল ছিলেন আবূ বকরের মুক্ত"করা ক্রীতদাস, তিনি যদিও ক্রীতদাস ছিলেন, কিন্তু দিলেন সাচ্চা মুসলমান তার মনিব ছিলো উমাইয়া ইবনে খালফ । দুপুরে সূর্যের তাপ যখন অত্যন্ত উত্তপ্ত হয়ে যেতো, সেই সময়ে সে তাকে বাইরে নিয়ে গিয়ে প্রখর রৌদ্রের মধ্যে গরম বালির ওপর চিৎ করে শুইয়ে দিতো ৷ তারপর বিরাট এক পাথর এনে তার বুকের উপর চাপা দিয়ে রাখার জন্য কাউকে হুকুম দিতো । এরপর বলতো, এই অবস্থায় থেকে থেকে তুই মরে যাবি, তবু তোকে ছাড়বো না-যদি মোহাম্মদকে অস্বীকার করে ‘লাত’ ও ‘ওযযাকে' মাবূদ রূপে গ্রহণ না করিস । এই কঠিন অগ্নপরীক্ষায় তীর মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরুতে থাকতো, ‘আহাদ, আহাদ’ । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।