আল্লাহ তায়ালা মানুষকে ভালো এবং মন্দের বুঝ দান করেছেন এবং জানিয়েছেন তাকে জান্নাত ও দোযখের পথ । আর এই পথনির্দেশনার মাধ্যমে ভালো পথ খ্রহণের ব্যাপারে তাকে সাহায্য করেছেন। এই সমস্ত নেয়ামতের মধ্যে ডুবে থাকার কারণে মানুষ জীবনের দুর্গম গিরিপথ অতিক্রম করতে সাধারণভাবে অনিচ্ছক হয় আর এই দুর্গম ও দুর্ভেদ্য পথই তার ও জান্নাতের মধ্যে বাধার বিন্ধাচল হিসাবে দন্ডায়মান । এই দুর্গমণিরি পার হয়েই সকল আশা-আকরূঙ্খার কেন্দ্রবিন্দু চির-বাঞ্চিত অমর জান্নাতে পৌছুতে হয় যার বিস্তারিত বিবরণ আল্লাহ্ তায়ালা আলোচ্য আয়াতগুলোতে পেশ করেছেন। এরশাদ হচ্ছে, (এতসব নেয়ামত মানুষকে আমি দিয়েছি ......তারাই হবে ডান দিকে যারা থাকবে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত ৷’ (আয়াত ১৩-২০) জীবন পথে চলতে গিয়ে মানুষকে মাঝে মাঝে দুর্গম গিরি অতিক্রম করতে হয়। তবে ব্যতিক্ৰম সেই ব্যক্তি যে পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহ তায়ালার সাহায্যপ্রার্থী হয়েছে। আসলে, এটিই হচ্ছে কোরআনে উল্লেখিত সেই কন্টকাকীর্ণ গিরিপথ, যা তার ও জান্নাতের মধ্যে বাধার প্রাচীর হয়ে দাড়িয়ে আছে। এই বাধাকে অপসারিত করার দৃঢ় মনোবল নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারলেই সে তার বাঞ্ছিত মনযিলে পৌছে যাবে। সে পথের যে চিত্র এখানে আঁকা হয়েছে, তা প্রত্যেক ব্যক্তিকে সেই বাধা অতিক্রম করে মহা সাফল্যের মনযিলের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে। বিশেষ করে যে এই প্রবল বাধাগুলোকে স্পষ্টভাবে বুঝেছে এবং তা পার হওয়ার দৃঢ় মনোভাব গ্রহণ করতে পেরেছে। ‘কিন্তু না, সে সেই দুর্গম গিরিপথ পাড়ি দিলো না’ এ কথাটির মধ্যে রয়েছে মানুষকে কঠিন পথে এগিয়ে দেয়ার জন্য এক বলিষ্ঠ অনুপ্রেরণা, রয়েছে বাধা-বিঘ্নকে উপেক্ষা করে সাহসী পদক্ষেপ গ্রহণ করার এক প্রবল উৎসাহ! দুস্থ মানব্তাক্ব পাশে ইসলাম এরপর, এ লক্ষ্যবস্তুর গুরুত্ব ও মাহাত্ম তুলে ধরা হয়েছে এই আয়াতে, 'তুমি কি জানো, ‘দুর্গম পথ’ বস্তুটি কি?’ আসলে এ কথার দ্বারা ওই পথের জটিলতা তুলে ধরাই শুধু উদ্দেশ্য নয়, বরং আল্লাহর কাছে আসল গুরুত্ব হচ্ছে কষ্টকর হলেও ওই পথটি পার হতে হবে একথাটি বলা । অর্থাৎ আল্লাহ তায়ালা বলতে চান, এ পথটি অত্যন্ত কঠিন সন্দেহ নেই, কিন্তু তোমাদেরকে এ পথটি পার হতেই হবে। কারণ সে পথটি অতিক্রম করতে পারলেই মনযিলে মকসূদে উপনীত হতে পারবে। এই পর্যায়ে আরও একটি কথা মানুষকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, মূল্যবান জিনিস মূল্য দিয়েই গ্রহণ করতে হয়৷ চাওয়া-পাওয়ার লক্ষ্যবস্তু যতো বেশী গুরুত্বপূর্ণ ও মূল্যবান হবে তা অর্জন করতে ততো বেশী কষ্ট করতে হবে ও অজস্র ত্যাগ স্বীকার করতে হবে। সংগে সংগে একথাটিও এখানে সুস্পষ্ট হয়ে উঠেছে যে, সে কঠিন পথ-পরিক্রমা তথা কষ্ট ও ত্যাগ স্বীকার কখনও বৃথা যেতে পারে না। সর্বশক্তিমান ও সবকিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এ আশ্বাসবাণী পাঠকের মনকে অবশ্যই উৎসাহিত করবে । আশার আলোকে উদ্ভাসিত করবে তার গোটা দেহ মনকে । আল্লাহ তায়ালার এই চিত্তাকর্ষক ভাষার মাধ্যমে ‘আকাবা'র যে ছবিটি এখানে ফুটে উঠেছে, তা মানুষকে আলোচ্য সত্য-সঠিক লক্ষ্য বস্তুর গুরুত্ব ও মাহাত্ম বুঝতে সাহায্য করেছে এবং সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য এই আয়াতগুলোতে এক মধুর আবেগ সৃষ্টি করা হয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।