যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ভাযলারি কমত নিনি লো তা লাও তায দলকে বিত কয়৷ জলে জার তায়ালার শক্তি ক্ষমতার নিদর্শন বিশ্বের সর্বত্র এতোঁ ব্যাপকভাবে ছড়িয়ে আছে, যে কোনো চিন্তাশীল লোকই তা প্রত্যক্ষ করতে পারে। তার জিহবা ও ঠোট দুটি তার মনের ভাব ও অন্য যে কোনো জিনিসের বিবরণ পেশ করার মাধ্যমে ! এগুলো দ্বারা মানুষ আরও বহু কাজ করে তা এতো বেশী কার্যকর ও তীশ্ষ্ম যে, অনেক সময় সে কথাগুলো তরবারি ও বন্দুকের তীক্ষ্মতাকেও হার মানায় । জিহবার অবদান হচ্ছে কথা, তা একদিকে যেমন জান্নাতের দিকে মানুষকে এগিয়ে দেয়, তিমনি জাহান্নামের দিকেও মানুষকে ধাবিত করে, আবার জাহান্নামের আগুন নিভাতেও সাহায্য করে। হযরত মায়া'য ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত হাদীস থেকে জানা যায়, তিনি বলেন এক সফরে আমি নবী করীম (স.)-এর সাথে ছিলাম, একদিন আমি তার পাশাপাশি চলছিলাম তখন আমি আরয করলাম, ইয়া রসূলাল্লাহ, আমাকে এমন একটি কাজ সম্পর্কে বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করতে সাহায্য করবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। তিনি বললেন, তুমি এক বিরাট জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে বসেছো। অবশ্য এটা তার জন্যই সহজ, যার জন্য আল্লাহ তায়ালা এটাকে সহজ করে দিয়েছেন। আর সে কাজ হচ্ছে, তুমি আল্লাহ্‌র নিরংকুশ আনুগত্য করবে, তীর সাথে কাউকে শরীক করবে না, সালাত (নামায) কায়েম করবে, যাকাত দান করবে, রমযান মাসের রোযা রাখবে এবং হজ্জ করবে। (একটু থেমে) তিনি পুনরায় বললেন, আমি কি তোমাকে কল্যাণের দুয়ারসমূহের দিকে পথ নির্দেশ করবো না? বললাম, অবশ্যই ইয়া রসূলাল্লাহ! তিনি বললেন, ‘রোযা হচ্ছে আগুন থেকে আগুনকে নিভিয়ে দেয়। আর গভীর রাতে উঠে নামায পড়া নেককার লোকদের জন্য ঈমানের পরিচয়বাহী বিশেষ এক চিহ্ন । এক পর্যায়ে তিনি কোরআনে উল্লেখিত আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করলেন, ‘তারা তাদের দেহের পার্ম্বগুলোকে বিছানা থেকে তুলে নেয়’ তারপর বললেন, তোমাকে শীর্ষ স্থানীয় একটি কাজের কথা বলবো কি? আর বলব কি সেই স্তম্তগুলো সম্পর্কে যা এই কাজকে খাড়া রাখতে সাহায্য করে, সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা সর্বোচ্চ চূড়া সম্পর্কে কি জানাবো? বললাম, অবশ্যই বলুন, ইয়া রসূলাল্লাহ । তিনি বললেন, শীর্ষস্থানীয় কাজ বা কাজের মাথা হচ্ছে ইসলাম । এর সহায়ক খুঁটিগুলো হচ্ছে নামায, আর সর্বোচ্চ কাজ হচ্ছে সর্বাত্মক সংগ্রাম (জেহাদ) এরপর রসূল (স.) আবার বললেন, তোমাকে বলবো কি এসব কিছুর পরিচালিকা শক্তি কোন জিনিস? বললাম, অবশ্যই বলুন, ইয়া রসূলাল্লাহ! তিনি বললেন, বলোতো তোমার ওপর এর প্রভাব কতোটুকু, এই বলে তিনি তার নিজের জিহবার দিকে ইশারা করলেন । তখন আমি বললাম হে আল্লহর নবী, আমাদের কি | পাকড়াও করা হবে সে সকল কথার জন্যে-যা আমরা কথা প্রসংগে বলি? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুন! তুমি এতোটুকু কথা বুঝলে না?’* জিহবার আগা যে ফসলগুলো কাটে (অর্থাৎ যে কথাগুলো উচ্চারণ করে) সেগুলো ছাড়া আর কোন্‌ জিনিসের কারণে মানুষকে মুখের ওপর ছ্যাচড়াতে চ্যাচড়াতে (অথবা বলেছেন নাকের ডগার ওপর ষ্যাচড়াতে চ্যাচড়াতে) টেনে নিয়ে উল্টা করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে? (রেওয়ায়াত করেছেন আহমাদ, তিরমিযি, নাসায়ী এবং ইবনে মা'জা)। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।