যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

তার এই অহংকারের কারণেই সে নিজেকে শক্তিশালী ও অজেয় মনে করে। যে ধন-সম্পদ সে লাভ করেছে তার কারণে এবং তার হৃদয়ের সংকীর্ণতার কারণে সে মনে করে যে, সে যথেষ্ট খরচ করে ফেলেছে। আল্লাহ তায়ালা এর জবাব দিতে গিয়ে তাকে যেসব বৈশিষ্ট দিয়েছেন এবং তার যোগ্যতার বিকাশ ঘটিয়ে তাকে যে সব নেয়ামত দিয়েছেন তার উল্লেখ করে বলেছেন যে, এসব নেয়ামত যার কাছ থেকে সে পেয়েছে, তার শোকর সে করে না এবং তীর হকও সে আদায় করে না । এরশাদ হচ্ছে, ‘আমি (আল্লাহ তায়ালা) তার দুটি চোখ, জিহবা ও দুটি ঠোট কি বানাইনি এবং তাকে দুটি পথ কি দেখাইনি? সাধারণভাবে মানুষ শক্তির বড়াই করে। প্রকৃতপক্ষে আল্পাহৃতায়ালাই হচ্ছেন সকল শক্তি ও নেয়ামত দানকারী ৷ শক্তি-ক্ষমতার অধিকারী হওয়া একমাত্র তারই দান । সে ধন, সম্পদের বড়াই করে, অথচ তার বুঝা দরকার যে, এ অর্থ-সম্পদ তিনিই দিয়েছেন। এই অহংকারের কারনেই সে সঠিক পথ গ্রহণ করতে চায় না এবং শৌকরও করে না । যুক্তির এই জগতে বিচরণের জন্য আল্লাহ্‌ তায়ালা তাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। তাকিয়ে দেখুন এক একটি করে দেয়া আল্লাহ্‌ তায়ালার নেয়ামতগুলোর দিকে। তিনি বানিয়ে দিয়েছেন তার জন্য (কী সুন্দর করে) মহামূল্যবান দুটি চোখ । যার নির্মাণ কৌশল কতো জটিল ও নিপুণ, যার দৃষ্টিশক্তি কত আশ্চর্যজনক! তিনি কথা বলার শক্তি দিয়ে, যার দ্বারা কতো সুন্দরভাবে সে মনের ভাব প্রকাশ করে। তাকে অন্য জীব থেকে পৃথক করেছেন, আর এই কাজের জন্য তাকে দিয়েছেন (বহিরাংগ) জিহবা ও দুটি ঠোট । তারপর দিয়েছেন ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার বিশেষ যোগ্যতা ও শক্তি । সঠিক ও বেঠিক পথের মধ্যে পার্থক্য জানা, বুঝা ও বাছাই করার সক্ষমতা ও.স্বাধীনতা, যাতে করে এ দুয়ের মধ্যে যেটা খুশী সে গ্রহণ করতে পারে। আরও দিয়েছেন তাকে সত্য ও অসত্য পথের খবর । এরশাদ হচ্ছে, ‘এবং আমি (আল্লাহ তায়ালা) তাকে দুটি পথ দেখিয়েছি’ যাতে দুটির যে কোনো একটা সে খুশীমতো গ্রহণ করতে পারে। তার প্রকৃতির মধ্যে দুটির যে কোনো একটি গ্রহণ করার ক্ষমতা পুরোপুরিই দেয়া হয়েছে। ‘নাজৃদ' বলতে বুঝায় সুউচ্চ গিরিপথ ৷ আল্লাহ তায়ালা তাকে এই দুটি পথের যে কোনোটাতে সে যেন চলতে পারে তার ক্ষমতা দিয়েছেন। আর বৈবাহিক জীবন পদ্ধতির মাধ্যমে তার সৃষ্টি প্রক্রিয়াকে চালু রাখা আল্লাহ তায়ালার সৃষ্টি-কৌশলের এক বিশেষ নিয়ম । সকল সৃষ্টির জন্যে বিভিন্ন আকৃতি, রূপদান এবং পৃথিবীর বুকে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাকে তার উপযোগী পেশায় নিয়োজিত করা এ সবই আল্লাহ তায়ালার একান্ত মেহেরবানী ৷ আলোচ্য আয়াতটির মাধ্যমে মানব প্রকৃতির মূল রহস্য উঘাটন করা হয়েছে, যেমন করে আর একটি নিয়ম রয়েছে (যাকে ইসলামের আধ্যাত্মিক মতবাদ বলে) সে সম্পর্কে আলোচনা এসেছে সুরা ‘আশ্‌ শামস’ এ । এতে বলা হচ্ছে, ‘কসম মানবাত্মার এবং তীর, যিনি একে সুসামঞ্জস্য করে তৈরী করেছেন। তারপর এর মধ্যে দান করেছেন পাপ-প্রবণতা ও নেকী করার পবিত্র আবেগ । সেই ব্যক্তি অবশ্যই সাফল্য লাভ করলো, যে একে পবিত্র রাখলো এবং সে ব্যর্থ হলো যে, একে ষড়যন্ত্রের কারখানা বানিয়ে কলুষিত করলো ।' ইনশা আল্লাহ, আমরা এ বিষয়ে সূরা ‘আশ্‌ শামস’-এর বিস্তারিত আলোচনা করবো। উল্লেখিত এই সকল জিনিস আল্লাহর দেয়া সব নেয়ামত যা শুধুমাত্র মানব জাতিকেই তিনি দিয়েছেন, যাতে করে সে তার মধ্যে নিহিত ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে, তার উচিত জগতের বুকে ভূমিকা রাখা এবং সঠিক পথে চলার ব্যপারে সাহায্য করা । যে দুটি চোখ দিয়ে সে আল্লাহ্‌ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।