বড় ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি, যে দুনিয়ার ভোগ-বিলাস ও সুখ-শান্তির জন্য নিজেকে নানা প্রকার পেরেশানীতে ফেলে কিন্তু আখেরাতের জন্য কিছুই না করার কারণে যখন জীবনাবসন হয়, তখন সে বদনসীবী ও চরম দুর্দশার শিকার হয়ে যায়। আর সবচেয়ে সফলকাম ও খোশনসীব সেই ব্যক্তি, যে আল্লাহ তায়ালার ছায়াতলে আশ্রয় পেয়ে পরম শান্তি লাভ করে। পৃথিবীর জীবনে কষ্ট হওয়াটাই স্বাভাবিক । এ কষ্ট জীবনের এক অবিচ্ছেদ্য অংশ । তবে এর রূপ ও প্রকৃতি বিভিন্ন । কষ্ট মানুষকে করতেই হয়, তা সে ভালোর জন্যেই হোক আর মন্দের জন্য হোক । যে ব্যক্তি চেষ্টা-পরিশ্রম করে ভালোর জন্য অবশ্যই সে চেষ্টা পরিশ্রমের প্রকৃতি মন্দের জন্য কষ্টকর পরিশ্রম করা থেকে ভিন্ন । মন্দ কাজের জন্য যে চেষ্টা ও পরিশ্রম করা হয় তার মধ্যে মানসিক কোনো শাস্তি থাকে না, থাকে না কোনো তৃপ্তির অনুভূতি, যা ভালোর জন্য চেষ্টা-সাধনা ও কষ্টের মধ্যে অনুভূত হয়। এ আরাম ও শান্তি আসে অপরের জন্য খরচের মাধ্যমে, আসে অন্যের জন্য ত্যাগ স্বীকার করার মাধ্যমে । সুতরাং যে পরিশ্রম করে, তার কাজটাও নরম কাদা ব্যবহারের মতো সহজ হয়ে যায়। তবে এই শক্ত কাদার মধ্য দিয়ে অতিক্রম করা আর নরম কাদার মধ্যে পোকা-মাকড় বা কীট-পতঙ্গের মতো ঝাপ দিয়ে অতিক্রম করা বা মাটির সাথে মিশে যাওয়া সমান নয়। এমনি করে যে ব্যক্তি দাওয়াতী কাজ করতে করতে মারা যায়, সে পানিতে ঝীপ দিয়ে মরে যাওয়া ব্যক্তির সমান হতে পারে না৷ যেহেতু এ ব্যক্তি কঠিন কোনো কাজ করার জন্য কষ্ট-পরিশ্রম করার চিন্তা বা চেষ্টাই করেনি। ক্ষষমতাক্ব যথাযথ ব্যবহার মানব জীবনের এ সত্যটি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর মানুষের কিছু স্বাভাবিক দাবী ও সচরাচর যে চিন্তা-ভাবনা সে করে, সে সম্পর্কে আলোচনা করার প্রয়োজনবোধ করা হয়েছে £ ‘সে কি মনে করে যে, তার ওপর কেউ ক্ষমতা খাটাতে পারবে না? সে বলে, আমি যথেষ্ট সম্পদ খরচ করেছি। সে কি মনে করে যে, তাকে কেউ দেখে ন!?’ অবশ্যই এই মানুষ যদিও সে সৃষ্টির সেরা, তবু তাকে পরিশ্রমজনিত কষ্টের মধ্যেই বাস করতে হয়। সে চেষ্টা-সাধনা ও পরিশ্রমের কষ্ট থেকে রেহাই পেতে পারে না এবং এ কষ্ট একবারে শেষ হবারও নয়। তার অস্তিত্বের রহস্য ও বাস্তবতা সে ভুলে যায় এবং তাকে আল্লাহর খলীফা হিসেবে প্রদত্ত শক্তি, ক্ষমতা, চিন্তাশক্তি ও সম্পদ-সম্পত্তি ব্যবহারের যে ক্ষমতা দেয়া হয়েছে তার মোহে পড়ে নিজেকে সে এ সকল জিনিসের মালিক বলে মনে করে ধোকা খায়। এই কারণেই তাকে প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করতে বা কোনো অন্যায় কাজ করতে সে দ্বিধাবোধ করে না। যেহেতু সে মনে করে যে তাকে কোনোদিন পাকড়াও হতে হবে না এবং তার ওপর ক্ষমতা খাটানোরও কেউ নেই । এ ভুল চিন্তার কারণে সে প্রায় সময়েই সীমালংঘন করে, মানুষের ওপর যুলুম করে, মানুষের ধনসম্পদ ছিনিয়ে নেয়, লুটপাট করে এবং এভাবে সম্পদ পুঞ্জীভূত ও বৃদ্ধি করে। আর এই সম্পদের দাপটে সে নানা প্রকার অন্যায় ও পাপ কাজে লিপ্ত হয়ে যায়। ঈমান থেকে মানুষের অন্তর যখন খালি হয়ে যায়, তখন তার কোনো ডর ভয় থাকে না এবং কোনো অন্যায়কেই সে পাপ মনে করে না । তারপর যখন তাকে কোনো ভাল কাজের জন্য খরচ করতে বলা হয় ( যেমন এ সূরার অন্যত্র বলা হয়েছে ), তখন সে বলে আমি প্রচুর এবং যথেষ্ট পরিমাণে খরচ করেছি এবং যা আমি অন্যকে দিয়েছি, আমার জন্য তাই-ই যথেষ্ট । আল্লাহ্ তায়ালা বলছেন, সে কি মনে করে যে, তাকে কেউ দেখছে না? অথচ সে ভুলে যায় যে, তার ওপর (সদাসর্বদা) আল্লাহর নযর রয়েছে এবং তার সকল কাজই আল্লাহ্র জানা আছে। তিনি তো দেখেছেনই কোন্ কারণে সে কী খরচ করেছে । কিন্তু এই যে (আখেরাত-বিমুখ) ‘মানুষ’, সে এগুলো সব ভুলে যায় এবং মনে করে যে, সে আল্লাহর দৃষ্টির আড়ালে রয়েছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।