কিন্তু সেখানে মায়ের কষ্টের সাথে সাথে তাকেও যথেষ্ট কষ্ট ভোগ করতে হয়। পৃথিবীর আলো দেখা ততোক্ষণ পৰ্যন্ত সম্ভব হয় না যতোক্ষণ পর্যন্ত না পৃথিবীতে পদার্পণ করতে ইচ্ছুক এই ভ্রণকে ভীষণ যন্ত্রণাদায়ক ও কষ্টকর সংকোচন সম্প্রসারণ, এগিয়ে দেয়া ও পেছনে টেনে নিয়ে আসা, চাপ দেয়া ও ছেড়ে দেয়া ইত্যাদি পদ্ধতিতে এগিয়ে আসতে হয়। এমনকি গর্ভাশয় থেকে বেরিয়ে আসার কোনো কোনো সময় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। জীবন মআানেই পরিশ্রম আর ভূমিষ্ঠ হওয়ার পর মুহূর্ত থেকে শুরু হয়ে যায় তার কঠিন জীবন সংগ্রাম, যা প্রতি পদে পদে যন্ত্রণাদায়ক ৷ সর্বপ্রথম শুরু হয় এমন এক পরিবেশে জ্রণটির শ্বাস প্রশ্বাস নেয়ার সংগ্রাম, যা তার কাছে সম্পূর্ণ নতুন ও অপরিচিত এবং এ কাজটি তার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা । ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম সে চীৎকার দিয়ে মুখ খুলে এবং ফুসফুস যন্তরকে সম্প্রসারিত করে দিয়ে সজোরে দম বের করে দিয়ে জানায় যে, দুনিয়ায় তার বেঁচে থাকাটা অত্যন্ত কষ্টকর ব্যাপার এবং কোনোভাবেই তা সহজ নয়। আরও জানায়, এখন থেকে শুরু হয়ে গেলো তার বাচার জন্য কষ্টকর সংগ্রাম । এ সময় থেকেই শুরু হয়ে যায় তার হজম শক্তিকে কাজে লাগানো এবং রক্ত সঞ্চালন ক্রিয়াজনিত অস্বাভাবিক অজানা এক পদ্ধতি । শুরু হয়ে যায় পাকস্থলীর পক্ষে অপ্রয়োজনীয় খাদ্যাংশ বের করে দেয়ার কষ্টকর সংগ্রামের এক নতুন প্রক্রিয়া । তার পর থেকে প্রত্যেকটি পদক্ষেপ কষ্টই কষ্ট বহন করে নিয়ে আসে এবং প্রতিটি অংগসঞ্চালন বা নড়াচড়া মাত্রই কষ্ট ৷ বাচ্চা যখন হামাগুড়ি দেয়া শুরু করে এবং যখন দাড়াতে শেখে এ অবস্থা যে-ই দেখে, সে বুঝতে পারবে তার তুচ্ছ এবং প্রাথমিক এ কাজগুলো কতো কঠিন। দাত ওঠার সময় কিছু কষ্ট হয়। যখন দাড়াতে শেখে তখনও কষ্ট হয়। যখন হাঁটতে শেখে তখনও হয় এরকম কষ্ট । যখন লেখাপড়া শেখে, তখন হয় আর এক ধরনের কষ্ট । যখন বিভিন্ন বিষয়ে চিন্তা-ভাবনা করা লাগে, তখনও হয় অন্য আর এক প্রকারের কষ্ট । এভাবে প্রতিটি নতুন নতুন অভিজ্ঞতার সময় পৃথক পৃথক ধরনের চিন্তা ও দুর্ভোগ আসে । যেমন হামাগুড়ি দেয়ার সময় এক রকম কষ্ট আবার চলতে শুরু করলেও হয় প্রায় ওই একই রকমের পেরেশানী । তারপর জীবনের পথ বিভিন্ন হয়ে যায় এবং চেষ্টা সংগ্রামও বিভিন্ন রূপ নেয়। কেউ কেউ সংগ্রাম করে পেশীশক্তি দিয়ে, কেউ সংগ্রাম করে মানসিক শক্তি বা চিন্তাশক্তি দিয়ে, আবার কেউ সংগ্রাম করে আত্মশক্তি দিয়ে । কেউ সংগ্রাম করে ভাত-কাপড়ের জন্য, জীবনে বেঁচে থাকার তাগিদে, আবার কেউ চেষ্টা-সংখ্রাম করে হাজার থেকে লাখ টাকা বৃদ্ধি করে পুঁজির পাহাড় গড়তে । কেউ নিজেকে পেরেশানিতে ফেলে পদমর্যাদা অথবা ক্ষমতার মোহে, আবার কেউ আল্লাহর পথে টিকে থাকার জন্য চেষ্টা-সংগ্রাম করে। কেউ সংগ্রাম করে তার লাগাম ছাড়া চাহিদা মেটানোর জন্য আর কেউ তার আকীদা বিশ্বাস এবং দ্বীনের দাওয়াত দান কল্পে চেষ্টা সাধনা করে জান্নাতের দিকে যাওয়ার জন্য । আর এদের প্রত্যেককেই কিছু দায়িত্বের বোঝা বহন করতে হয়, বহু পরিশ্রম করে দুর্গম পথে চলতে হয় এবং কষ্ট পরিশ্রম করে আল্লাহ তায়ালার সাথে সাক্ষাতের জন্য শেষ পর্যন্ত তার দরবারে হাযির হতে হয়। হতভাগা ও দুষ্ট প্রকৃতির লোকের জন্য তখন সব থেকে বড় পেরেশানীর কারণ হবে এই সাক্ষাতকার আর নেককার ও সোৌভাগ্যবানদের জন্য আল্লাহ তায়ালার এই দীদার বড়ই আরামদায়ক । দুনিয়ার কষ্ট-পরিশ্রম ও পেরেশানী একটি অতি স্বাভাবিক ব্যাপার । যদিও এর প্রকার ও কারণ বিভিন্ন তবে হেতু যাই হোক না কেন দুনিয়াতে পেরেশানী যে আছেই এটা নিশ্চিত । তবে সবচেয়ে যিলাল ২২তম ১৩ (খ) Www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।