যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ব্ৰৎশানুক্ৰরুমিক্ক সৃষ্টিতস্তব এ প্রসঙ্গে এই ব্যাখ্যাটিই সম্ভবত বেশী উপযোগী । ‘পিতা ও সন্তানের কসম’ একথা দ্বারা বিশেষভাবে ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.)-এর দিকে ইংগিত করা হয়েছে, আর এই শহর, এখানের অধিবাসী, নবী ও এ ঘরের প্রতিষ্ঠাতা এবং যাকে তিনি জন্ম দিয়েছেন এ সবই ইবরাহীম (আ.)-এর সম্পর্কে বলা হয়েছে বলে মনে হয়। কিন্তু তার অর্থ এ নয় যে, আর কোনো ব্যাখ্যা এখানে হতে পারে না। পিতা ও পুত্রের কথা বলতে মানব সাধারণ-এর পিতা পুত্রের সম্পর্কও বুঝানো হতে পারে। যাদের মাধ্যমে সৃষ্টি প্রক্রিয়া চালু রয়েছে। এই সূরার ভূমিকা হিসাবে মানব সৃষ্টির রহস্য তুলে ধরা হয়েছে এবং এটাই সূরার মূল প্রতিপাদ্য বিষয় । এ প্রসঙ্গে ওস্তাদ শেখ মোহাম্মদ আব্দুহু তার তাফসীরের ‘জুষ্য়ে আম্মা’তে এ সূরার ব্যাখ্যা করতে গিয়ে বড় চমৎকার একটি কথা বলেছেন, যা আমি এখানে উল্লেখ করা জরুরী মনে করছি। যেহেতু এই তাফসীর “ফী যিলালিল কোরআন’-এর সাথে.সে তাফসীর-এর অনেক মিল রয়েছে। এরপর আল্লাহ তায়ালা পিতা ও পুত্রের কসম খেয়েছেন যাতে করে সৃষ্টি জগতের বিভিন্ন জিনিসের মধ্যে এবং মানব সৃষ্টির বিভিন্ন স্তরের প্রতি আমাদের দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয় এবং আমরা খেয়াল করে দেখি যে, কিভাবে মানুষ পৃথিবীতে এলো এবং কোন কোন পর্যায় অতিক্রম করে আজ নিজেকে সে উন্নত জীব বলে ভাবতে পারছে এবং কিভাবে তার পরিসমাপ্তি ঘটবে । যখন গাছপালার জন্য ও বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে আপনি চিন্তা করবেন, তখন দেখবেন কেমন করে বীজ মাটিতে পড়ার পর অংকুরিত হয়। তারপর বিভিন্ন পর্যায় অতিক্রম করে সে অংকুর বেড়ে উঠে তাকে প্রাকৃতিক কতো দুর্যোগের মোকাবেলা করতে হয় এবং বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য আশপাশের সবকিছু থেকে কি কঠিনভাবে তার খাবার সংগ্রহ করা দরকার হয়। এভাবে সে শেষ পর্যন্ত পত্রপল্পব সজ্জিত শাখা-প্রশাখা সম্বলিত সুদৃঢ় গাছে পরিণত হয়। তখন সে আরও একটি বা একাধিক বীজ প্রদানে সক্ষম হয় যা তারই গাছপালার জন্য ও বিস্তার দান করে এবং প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে নিজেদের সঠিক ভূমিকা পালন করে। এসব বিবর্তনের দিকে যখন আপনি দৃষ্টিপাত করবেন, চিন্তা করবেন সৃষ্টির এই বৈচিত্র সম্পর্কে এবং আরও চিন্তা করবেন এসব গাছপালার উর্ধের জিনিস জীব-জস্তু ও মানব সৃষ্টি সম্পর্কে, তখন আপনার সামনে ভেসে উঠবে সব থেকে বৈচিত্রময় সৃষ্টি, পিতা ও পুত্রের জন্ম রহস্য, যা সৃষ্টিকুলে সংঘটিত করেছে সব থেকে বড় বিপ্লব, যার জন্য প্রয়োজন মহা বিজ্ঞানময় এক দক্ষ পরিকল্পনা, যাতে করে এ মহা সৃষ্টিকে টিকিয়ে রাখা যায় এবং যাতে বিশ্ব প্রকৃতির প্রবৃদ্ধিতে নিত্য নতুন সৌন্দর্যের সংযোজন ও বিকাশ ঘটে৷ এখানে শপথ গ্রহণের পদ্ধতিটি মানব জীবনের এক মহা সত্যকে প্রতিষ্ঠিত করেছে। বলা হয়েছে- ‘অবশ্যই আমি (মহান আল্লাহ) সৃষ্টি করেছি মানুষকে দুঃখ কষ্ট ও পরিশ্রম করে চলার প্রকৃতি দিয়ে। অর্থাৎ বিভিন্ন কষ্ট দুর্ভোগ ও চেষ্টা চরিত্র করে চলার ও কঠিন সংগ্রাম করে বেঁচে থাকার জীবন :দিয়ে পয়দা করেছি। এমনি করে অন্য আর একটি সূরাতেও বলা হয়েছেঃ ‘হে মানবকুল, নিশ্চয়ই তোমাকে বহু দুঃখ কষ্ট ও পরিশ্রমের মধ্য দিয়ে তোমার রবের দিকে এগিয়ে যেতে হবে। এভাবেই তার সাথে তোমার মোলাকাত হবে’ | এবং গড়ে ওঠার জন্য অনেক প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হয়, তবেই আল্লাহর হুকুমে সেখানে তার অস্তিত্ব টিকে থাকা সম্ভব হয় । এভাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য সেখানে থাকার পর সেখান থেকে বেরিয়ে আসার মাধ্যমে তার পথ পরিক্রমার সমাপ্তি ঘটে ৷ যিলাল ২২তম ১৩ (ক) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।