Lal 2 Cb 5K gis 6 al Cl EE BL ABD GBA Az Bb OTA © bei Use © Lotti ১৮. (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে ডান দিকের (সৌভাগ্যবান লোক,) ১৯. আর যারা অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক, ২০. যেখানে তাদের ওপরে আগুনের শিখা ছেয়ে থাকবে। সংক্ষিপ্ত আল্লোচনা এ ছোট্ট সূরাটিতে মানব জীবনের বেশ কিছু মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে, যা সূরাটির বাচনভংগির চাতুর্যে অত্যন্ত জোরালো ও প্রানবন্ত হয়ে উঠেছে। এই ছোট্ট সূরাটিতে সে মৌলিক বিষয়গুলোর এমন চমৎকারভাবে সমাবেশ ঘটেছে যা কোরআনে কারীম ছাড়া অন্য কিছুতে সম্ভব নয়। এই অসাধারণ বর্ণনাভংগি হৃদয়ের সূক্ষ্ম তন্ত্রীগুলোতে অত্যন্ত গভীরভাবে সাড়া জাগায় ৷ সূরাটি শুরু হয়েছে কঠিন শপথ বাণীর সাথে। বলা হচ্ছে, ‘কসম এই মহানগরীর, যার এক সম্মানিত বাসিন্দা তুমি । কসম জন্মদাতা বাপের এবং কসম সন্তানের । অবশ্যই আমি (সর্বশক্তিমান আল্লাহ) সৃষ্টি করেছি মানুষকে কষ্টকর কাজের কর্মী হিসাবে ।' মহানগরী বলতে এখানে মক্কা শরীফকে বুঝানো হয়েছে, যেখানে আল্লাহর সম্মানিত ঘর বর্তমান । পৃথিবীতে মানুষের জন্য প্রথম এই ঘরটি তৈরী করা হয়েছে, যা গোটা মানবমন্ডলীর আশ্রয়স্থল এবং নিরাপত্তা বিধানকারী । এখানে এসে তারা তাদের যাবতীয় অন্তর সংবরণ করে, ঝগড়া-বিবাদ ভুলে যায়। ভুলে যায় শত্রুতার কথা এবং একে অপরের সাথে শাত্তিপূর্ণ হৃদয় নিয়ে মিলিত হয়। একজন আর এক জনের জন্য সশ্রদ্ধ ও নিবেদিত । এমনি করে এ ঘরটি এবং এর মধ্যে অবস্থিত গাছপালা, পাখী এবং যা কিছু আছে তা সবই নিরাপদ তারপর আরো রয়েছে এর মধ্যে ইসমাঈল (আ.)-এর পিতা ইবরাহীম (আ.)-এর ঘর । তিনি গোটা আরব এবং সকল মুসলমানের পিতা । তাফসীর আল্লাহ তায়ালা তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে এই মহানগরীতে পয়দা করে সম্মানিত করেছেন। তার মান-মর্ধাদার কথা ঘোষণা করেছেন এবং এখানে তার বাসস্থানে ও বসবাসের কথা উল্লেখ করে এ শহরের মর্যাদাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করেছেন এর শ্রেষ্ঠতবকে । এসব মান-সম্মান বৃদ্ধির উল্লেখ দ্বারা এ স্থানের মর্যাদাকে প্রভুত পরিমাণ বাড়ানো হয়েছে। অন্যদিকে মোশরেকরা এ ঘরের মর্যাদা বিনষ্ট করাকে বৈধ করে নিয়েছে । এই শহরের মধ্যেই তারা নবী ও তার সঙ্গী সাথীদেরকে কষ্ট দিয়েছে। অথচ ঘরটি তো চিরস্থায়ী মর্যাদার অধিকারী ৷ আর নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বাড়ী এখানে হওয়ায় এ শহরের মর্যাদা আরো বহুগুণে বেড়ে গেছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই ঘর এবং এর বাসিন্দার কসম খেয়েছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদার কারণেই এ শহরের মর্যাদা বৃদ্ধি করেছেন। এসব কথা উল্লেখ করে আল্লাহ তায়ালা মোশরেকদের মুখোশ খুলে' দিয়েছেন। যেহেতু তারা নিজেদেরকো এ ঘরের মোতাওয়াল্লী বলে দাবী করতো, আরো দাবী করতো যে, তারা ইসমাঈলের বংশধর এবং ইবরাহীম (আ.)-এর মত ও পথের পথিক । তাদের এ ভূমিকা ছিলো সবদিক দিয়ে অপ্রিয় ও জঘন্য ৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।