তারপর আপনজনদের থেকে বিচ্যুত হয়ে কবরে শায়িত ছিলে কতোকাল । সেখান থেকেই তুমি তোমার আসল জায়গায় ফিরে যাও । ফিরে যাও তোমার রবের কাছে যার সাথে রয়েছে তোমার অবিচ্ছেদ্য বন্ধন, পরিচয় ও গভীর সম্পর্ক । সন্তুষ্ট চিত্ত ও নিশ্চিন্ততার এ ডাক সঞ্চারিত হয় মহাশূন্যলোকে ৷ বান্দার প্রতি আকর্ষণ ও সন্তোষ মাখা এ ডাক গুঞ্জরিত হয়ে দিকে দিকে প্ৰতিধ্বনিত হয় । সে গুঞ্জরণে ধ্বনিত হয়, এসো, প্রবেশ করো আমার (প্রিয়) বান্দাদের দলে (যারা আনুগত্যের মাধ্যমে আমার প্রিয়পাত্রে পরিণত হয়েছে) এরা আমার অতি আপনজন, আমার অতি কাছাকাছি এদের স্থান । কাছে রাখার জন্য আমি নিজেই ওদেরকে বাছাই করে নিয়েছি। দাখেল হয়ে যাও, আমার বাগ-বাগিচায়, আরামে বসবাস করো যা চিরদিন সুজলা, সুফলা, শস্য-শ্যামলা, নির্বারিণী ও ফুলফল শোভিত থাকবে। যেথায় আছে মায়াভরা সংগিনীদের মধুমাখা কঠ্ঠের গান ও পাখিদের প্রাণ মাতানো তান সেই চিরস্থায়ী জান্নাতে তোমাদেরকে আমার সাদর সম্ভাষণ জানাই । এসো আমার আলিঙ্গনে, এসো আমার রহমতের বাহুবন্ধনে । এ হচ্ছে এমন এক মহব্বত, যার সুবাস ছড়িয়ে রয়েছে জান্নাতের পাতায় পাতায় । যার সৌরভে সুরভিত এই ফুলবাগিচার প্রতিটি কলি। চিরস্থায়ী এ আনন্দমেলা হাসিখুশী ভরা প্রাণ মাতানো এ মেলা প্রথম স্বাগত জানানোর দিন থেকে শুরু হওয়ার পর আর শেষ হবে না কোনো মনে। এভাবে যাদেরকে ডাকা হবে তারা নিশ্চিন্ত থাকবে । পাক পরোয়ারদেগারের কাছে আসতে পেরে তারা তাদের পথের মাধুরীতে নিশ্চিন্ত থাকবে৷ নিশ্চিন্ত থাকবে তারা আল্লাহ তায়ালার আদরে, বেহেশতী বান্দারা আজ নিশ্চিন্ত, এদের মন সন্দিগ্ধ নয়। এই নিশ্চিন্ততায় মোমেন বান্দার মন এমনভাবে ছেয়ে রয়েছে যে, তার মনে কখনও দোদুল্যমান ভাব আসে না । এতো নিশ্চিন্ত সে তার কোনো ভীতিকর দিনের ভয় থাকে না। তারপর গোটা প্রকৃতির মধ্যে দেখা যায় সবকিছু নিরাপদে, শান্তিতে ও পরিতৃপ্তির সাথে আল্লাহপ্রদত্ত ব্যবস্থায় কাজ করে যাচ্ছে। এটা আল্লাহ তায়ালার ক্ষমতার বাস্তব নিদর্শন হিসাবে পরিদৃশ্যমান। এগুলোর পরস্পরের মধ্যে যেন রয়েছে পারস্পরিক সহযোগিতা, একতা, মিল ও মহব্বত এবং এক অত্যন্ত নিকটতম একটা সম্পর্ক, যার ফলে সর্বত্র অবিচ্ছিন্ন শান্তি বিরাজমান থাকে। যে জান্নাতের সুসংবাদ এ আয়াতগুলোতে দেয়া হয়েছে তা হচ্ছে এক সুবাসিত মনোরম বাগিচা, তার মধ্যেই বিরাজমান রয়েছে মহাসম্মানিত ও পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমত ও বরকত । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।