তাফসীর এটিই হচ্ছে সেই মহা খবর, যে বিষয়ে তারা পরস্পর মতভেদ করেছিলো, আর তা শীঘই সংঘটিত হবে। সেদিন তারা অবশ্যই সে মহাখবর সম্পর্কে জানতে পারবে। সূরাটির সূত্রপাত হয়েছে এমনভাবে যে, জিজ্ঞাসার বিষয়বস্তু ও জিজ্ঞাসাকারী উভয়কেই এতে প্রত্যাখ্যান করা হয়েছে৷ কেয়ামতকে কেউ অস্বীকার করতে পারে এ বিষয়েও বিস্ময় প্রকাশ করা হয়েছে, আর ওরা এই কাজটিই করছিলো। একে অপরকে পুনরুথান ও কেয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারটিই জিজ্ঞাসাবাদ করছিলো । এটা ছিলো এমন একটি বিষয়, যা নিয়ে তারা ভীষণ তর্ক-বিতর্কে লিপ্ত হয়েছিলো । আসলে ওরা সেই ভয়ানক দিনের আগমন সম্পর্কে আদৌ কল্পনা করতে পারছিলো না, যদিও কেয়ামতের আগমন ছিলো সম্পূর্ণ বুদ্ধিসঙ্গত । কোন্ জিনিস সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে এবং কোন্ বিষয়ে তারা কথা বলছে? এর পরেই এ সূরার মধ্যে এবং জবাব আসছে, এতে বুঝা গেলো, তাদের থেকে জবাব পাওয়ার উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছিলো এমন নয়, বরং এ প্রশ্ন ছিলো তাদের অবস্থার ওপর বিস্ময় প্রকাশ করার উদ্দেশ্যে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের বৈচিত্রের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে, যাতে করে ওদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বাস্তব সত্যটি প্রকাশ পেয়ে যায়। ‘কোন বিষয়ে তারা পরস্পর বিতর্কে লিণ্ত?' যে বিষয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করছিলো, সে বিষয়টিকে কোনো নির্দিষ্ট শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়নি, বরং ‘সেই মহাখবর'’ সম্পর্কে বলে ওসব ব্যক্তি ও তাদের কাজ সম্পর্কে এক বিস্ময়ের অনুভূতি জাগ্ৃত করা হয়েছে। কেয়ামতের এই মহা দিবস সংঘটিত হবে কি না সে বিষয়ে ঈমানদার ও বে-ঈমানদের মধ্যে মতভেদ চলছিলো । কিন্তু প্রশ্রটি আসছিলো শুধুমাত্র শেষোক্ত কাফের দলের পক্ষ থেকে। তারপর তারা পরস্পরকে যে বিষয়ে জিজ্ঞাসা করছিলো তার কোনো বিস্তারিত জবাব দেয়া হয়নি এবং যে বিষয়ের ওপর প্রশ্ আসছিলো, সে বিষয় সম্পর্কেও কোনো কথা বলা হয়নি । বিতর্কিত বিষয়টি সম্পর্কে সরাসরি কোনো ধমক না দিয়ে, শুধুমাত্র ‘মহা খবর’ বা ‘বিরাট জিনিস'- বলেই ছেড়ে দেয়া হয়েছে। এটা অবশ্য সরাসরি জবাব দেয়া থেকে বেশী ক্রীয়াশীল এবং ভীতি প্রদর্শন করার ক্ষেত্রে বেশী উপযোগী । সরাসরি তিরস্কার করা থেকে কেয়ামতের ভয়াবহতার অনুভূতি জাগ্রত করার ব্যাপারে এটা অধিক কার্যকর পন্থা । যা ভাবছে ওরা (কেয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে) কিছুতেই তা হবার নয়৷ শীঘ্রই ওরা জেনে যাবে, আবারও বলছি, কিছুতেই নয়, শীশ্বই ওরা জানতে পারবে ‘কাল্লা’ (কিছুতেই নয়) এ শব্দটি কোনো কিছুকে প্রতিহত করার জন্যে অথবা কাউকে ধমক দেয়ার জন্য ব্যবহৃত হয়। এখানে ‘কাল্লা’ শব্দটির প্রয়োগ, বারবার উল্লেখ এবং বাক্যটির বারবার পুনরাবৃত্তি উল্লেখিত বিষয়ের ভয়াবহতাকে তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে। s সৃষ্টি্ক আদিপস্ত এরপর এই যে ‘মহাখবর’-এর আলোচ্য বিষয়টি, যে বিষয়ে তারা মতভেদে লিপ্ত, সে বিতর্কিত বিষয়টিকে স্পষ্টতই (সাময়িকভাবে) এড়িয়ে যাওয়া হয়েছে, যদিও তা এ সূরার কেন্্রীয় আলোচ্য বিষয়, উদ্দেশ্য যেন পরে তা বিস্তারিতভাবে আলোচনা করা যায়। সূরাটি আমাদেরকে অত্যন্ত দ্ুতগতিতে নিয়ে যায় বিশ্বের চতুর্দিকে, যেখানে আমাদের হয় বহু জীবস্ত জিনিস, অসংখ্য রহস্যরাজি দৃষ্টিগোচর, যা যে কোনো চিন্তাশীল ব্যক্তির হৃদয়কে প্রচন্ডভাবে নাড়া দেয়। দেখুন- ‘আমি বানাইনি কি এই পৃথিবীকে বিছানা (স্বরূপ), পাহাড়গুলোকে পেরেক (স্বরূপ), আর www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।