যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এই দুঃখজনক আক্ষেপ ও ব্যর্থ আকাংখার পর সে তার পরবর্তী বাসস্থানের কথা চিন্তা করতে থাকবে কিন্তু সেদিন আল্লাহ তায়ালা বাধবেন তাকে এমন কঠিনভাবে যে, অন্য কেউ এমনভাবে বাধে না বা বাধতে পারে না । নিশ্চয়ই আল্লাহ তায়ালা জবরদস্ত শক্তিশালী । তিনি যেকোনো কাজ করাতে মানুষকে বাধ্য করতে পারেন । একমাত্র তিনিই সেদিন সেই আযাব দিতে পারবেন, যে আযাব অন্য কারো পক্ষে দেয়া সম্ভব নয়। তিনিই সেদিন তাকে সেই ভীষণভাবে বাধবেন, যেভাবে বাধা আর কারো পক্ষেই সম্ভব নয়। কেয়ামতের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বিভিন্নভাবে এই আযাব দেয়া ও বাধা সম্পর্কে আল্লাহ তায়ালা কোরআনের আরও অনেক জায়গায় উল্লেখ করেছেন। এখানে সংক্ষেপে শুধু এতোটুকু বলেই তিনি শেষ করেছেন যে, ওইভাবে আযাব দেয়া ও বেধে রাখা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। অথবা এটা বলা যায়, কোনো সৃষ্টির পক্ষেই সেভাবে কষ্ট দেয়া বা বাধা সম্ভব নয় । আর এসব কথা আ'দ, সামুদ ও ফেরাউনের জাতিকে পৃথিবীতে তাদের বাড়াবাড়ি, বিশংখলা সৃষ্টি ও চরম সীমালংঘনের কারণে যে কঠিন শাস্তি দেয়া হয়েছিলো তা বর্ণনা করার পর বলা হয়েছে, সে আযাবের মধ্যে তৎকালীন মানুষকে প্রদত্ত নানা প্রকার শাস্তি শেকল দিয়ে বাধা এবং দন্ডবেড়ী পরানোর শাস্তিও ছিলো । আজকেও তো তোমার সেই রব বর্তমান রয়েছেন এবং তিনিই ভবিষ্যতে একই শাস্তি দেবেন। অতএব হে নবী, হে বিশ্বাসী, তিনি আজ এই ভয়ংকর দিনে সেই ব্যক্তিকে শাস্তি দেবেন এবং বীধবেন যে মানুষকে নানা প্রকার শাস্তি দিয়েছিলো ও হাত-পা বেঁধে কষ্ট দিয়েছিলো। কিন্তু জেনে রাখা দরকার, মানুষ যে কষ্ট দিয়েছিলো তার মধ্যে এবং আল্লাহ তায়ালা যে কষ্ট দেবেন তার মধ্যে বহু পার্থক্য রয়েছে। তাদের বাধা এবং আল্লাহ তায়ালার বাধার মধ্যেও রয়েছে বিরাট পার্থক্য । এই আখেরাতের যেন্দেগীতে তার জন্য এমন অপমান অপেক্ষা করছে যা কোনো সৃষ্টির পক্ষে দেয়া সম্ভব নয়। একমাত্র যিনি সৃষ্টিকর্তা ও সকল কাজের পরিচালনা যিনি করেন তার পক্ষেই ওই ভীষণ পরিণতি দান সম্ভব । অতএব অহংকারী ও সীমালংঘনকারীরা যাকে যেভাবে কষ্ট দিতে চায় দিক, শীঘ্ই তাদেরকে তিনি এমনভাবে শাস্তি দেবেন এবং এমনভাবে বাধবেন যে, তা কারো ধ্যান-ধারণার মধ্যে আসতে পারে না। এই ভয়ভীতি ও ভয়ংকর অবস্থা এবং এই ভীষণ শাস্তি ও কঠিন বাধন- যার কল্পনা কেউ করতে পারে না, এর মধ্যেই উর্ধাকাশ থেকে আসবে মোমেনদের জন্য এক ঘোষণা- হে প্রশান্ত আত্মা, ফিরে যাও তোমার রবের দিকে প্রশান্ত মনে ও সন্তুষ্ট চিত্তে, তারপর দাখিল হয়ে যাও আমার বান্দাদের মধ্য, আর দাখিল হয়ে যাও আমার জান্নাতে’ । এভাবে আদর মহব্বতের সাথে যেন খুব কাছ থেকে আল্লাহ তায়ালা ডাক দিয়ে বলছেন, ‘হে, ওই’, আরো আন্তরিকতা ও সমস্তরমের শব্দ প্রয়োগ করে বলা হয়েছে, ‘হে আত্মা’, আরো প্রশংসাসূচক শব্দ ও শান্ত স্বরে বলা হয়েছে, ‘হে প্রশান্ত নিশ্চিন্ত আত্মা’, আর এইভাবে ডাক দেয়া হয়েছে সেই কঠিন দুঃসময়ে যখন বাধা চলছে অপরাধীদেরকে । দেখুন কতো সাবলীল গতিতে এবং কতো নরম সূরের এই ডাক- ‘ফিরে যা তোর রবের কাছে’, অর্থাৎ ফিরে যাও তোমার মূল জায়গায় যেখান থেকে তুমি বিচ্যুত হয়ে এসেছিলে আর দীর্ঘ দিন ধরে অজানা-অচেনা পৃথিবীতে বাস করেছিলে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।