জাহান্নাম । এ সম্পর্কে এতোটুকু বুঝা যায় যে, এটা নিকটে এসে যাবে এবং যাদেরকে জাহান্নামে ফেলা হবে তাদেরই কাছে এসে যাবে জাহান্নাম । বাস্তবে কি অবস্থা সংঘটিত হবে এবং কেমনভাবে তা সংঘটিত হবে তা একমাত্র আল্লাহ আলেমুল গায়বের জ্ঞানের মধ্যেই নিহিত রয়েছে। অন্য কারো পক্ষে তা জানা সম্ভব নয়। সে জ্ঞান ও রহস্য অনাগত সেই ভয়ংকর দিনেই প্রকাশিত হবে। এই আয়াতগুলোতে যে জাদুকরী বর্ণনা পেশ করা হয়েছে তাতে যে কোনো পাঠকের হৃদয়ে ওই কঠিন দিনের এক ভয়াল চিত্র ফুটে ওঠে । তার হৃদয় মন ভয়ে কীপতে থাকে। চোখগুলো আতংকে আড়ষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে, পৃথিবী সেই মহাপ্রলয়ের দিনে-যেদিন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সকল শক্তির মালিক, যিনি বল প্রয়োগের মাধ্যমে নিজ প্রাধান্য প্রতিষ্ঠিত করতে সম্পূর্ণরূপে সক্ষম, তিনি সরাসরি সেদিন সকল বিষয়কে নিয়ন্রণ করবেন এবং সব কিছুর চূড়ান্ত ফায়সালা করে দেবেন। ফেরেশতারা মূক ও বধিরের মতো নির্ভাঁকভাবে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে থেকে সবকিছু অবলোকন করবে। তারপর এগিয়ে আনা হবে জাহান্নামকে, যা আল্লাহর হুকুমের অপেক্ষায় স্থিরভাবে দাড়িয়ে থাকবে। সেদিন মানুষ পেছনের অবস্থাকে স্মরণ করবে, মানুষ স্মরণ করবে, যে ধন সম্পদ দেয়া ওনা দেয়ার মধ্যে যে কি নিগৃূঢ় রহস্য রয়েছে তা সেদিন সে বুঝতে পারেনি। এতীম বালক বালিকাদের মীরাসী সূত্রে প্রাপ্ত ধন সম্পদ পৈশাচিক লোভের বশবর্তী হয়ে এবং অদম্য চাহিদা সামলাতে না পেরে সে খেয়ে ফেলেছে। যে ব্যক্তি ধন সম্পদকে গভীরভাবে ভালবেসেছে, আর যে ব্যক্তি এতীমকে কোনো মর্যাদা দেয়নি এবং ফকীর মেসকীনকে খানা খাওয়ানোর ব্যাপারে কাউকে উৎসাহিত করেনি। যে ব্যক্তি অহংকারপূর্ণ হৃদয় নিয়ে নীতি নৈতিকতার সকল সীমা লংঘন করেছে। যে সমাজের বুকে বিশৃংখলা সৃষ্টি করেছে এবং সঠিক কথা থেকে মুখ ফিরিয়ে থেকেছে। সে সেদিন পেছনের সকল অপকর্মকে স্মরণ করে উপদেশ গ্রহণ করতে চাইবে এবং সঠিক জিনিসকে মানতে চাইবে। কিন্তু সেদিন এই স্মরণ তার কোনো কাজেই লাগবে না। সে দেখবে উপদেশ গ্রহণ করে সংশোধন হওয়ার সকল সুযোগ ও সময় তখন পার হয়ে গেছে। কাজেই, কী ফায়দা হবে তার স্মরণ করে ও উপদেশ গ্রহণ করে! তখন উপদেশ গ্রহণের সময় তো একেবারেই শেষ । সেই শেষ বিচার দিনে, কাউকেই কোনো কথা পেশ করার বা কোনো ব্যাপারে কোনো আপত্তি জানানোর কোনো সুযোগ দেয়া হবে না । দুনিয়ার জীবনে ভালো কাজ করার তার যে সুযোগ ছিলো সে কথা স্মরণ করে সেদিন সে শুধু আক্ষেপই করতে থাকবে । আর সে সময় তার সামনে সকল সত্য উদঘাটিত হয়ে যাবে। তখন সে বলে উঠবে, হায় আফসোস! আমার জীবদ্দশাতে আমি আজকের জন্য যদি কোনো প্রস্তুতি নিয়ে রাখতাম! অর্থাৎ বেঁচে থাকাকালীন সময়ে যদি আজকের জন্য কিছু পাথেয় যোগাড় করে রাখতাম! কারণ আজকের শুরু হওয়া এই জীবনই তো প্রকৃত জীবন- যাকে সঠিক অর্থে জীবন বলা যেতে পারে। এই জীবনের জন্যেই তো প্রস্তুতি নেয়া প্রয়োজন ছিলো। এর জন্যেই তো সঞ্চয় করা দরকার এবং এই জীবনের জন্যই তো পুঁজি যোগাড় করা জরুরী ছিলো। ‘ইয়া লাইতানী’ শব্দটি দ্বারা দুঃখের সাথে এমন একটি জিনিসের জন্য আফসোস প্রকাশ করা হয়, যা মানুষের নাগালের অনেক অনেক দূরে । এ কথাটি সে সেদিন এ জন্য বলবে যে, আখেরাতের সেই দিনে তার হারানো বস্তু থাকবে এ তার থেকে অনেক অনেক দূরে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।