যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে, মন্ধাতে ইসলাম এসব কঠিন অবস্থার মোকাবেলা করেছে অত্যন্ত বলিষ্ঠভাবে । বৈধ অবৈধ তাদের কাছে কোনো বিবেচ্য বিষয় ছিলোনা যেকোনো ভাবেই হোক তারা ধন-দৌলত ও টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখার জন্য পাগল ছিলো। এ সম্পদের মোহে তাদের অন্তর কৃপণতা ও সংকীর্ণতায় পূর্ণ হয়ে গিয়েছিলো । এতীমদের দুর্বলতা ও অসহায়ত্ব তাদের মাল সম্পদ দখল করার পথকে খুবই সহজ করে দিয়েছিলো। বিশেষ করে তারা মেয়েদের দুর্বলতার সুযোগ গ্রহণ করতো বেশী । তারা অসহায় সেসব এতীম মেয়েদের ধন সম্পদ তো লুটপাট করে খেতোই, তাছাড়াও তাদেরকে আরো বিভিন্নভাবে তারা নির্যাতন করতো । ‘ফী যিলালিল কোরআন’-এর বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে যে, মেয়েরা এতীম হয়ে যাওয়ার পর যেসব ব্যক্তির অভিভাবকত্বে তারা আশ্রয় পেতো সেই সব অভিভাবকরা যথ্চ্ছভাবে তাদের মাল-সম্পদ ব্যবহার করতো। এভাবে আজও ইসলামপূর্ব জাহেলী যুগের মতো আল্লাহবিমুখ লোকদের মধ্যে ধন-সম্পদের মোহব্বত বিরাজ করছে। তারা সুদী ব্যবস্থা এবং অন্যান্য আরো বহু কায়দায় সম্পদ জমা করে রাখে। এটাই সকল যামানায় ও সকল দেশে জাহেলিয়াতের লক্ষণ হিসাবে পরিচিত ছিলো-আজও আছে । এ আয়াত কয়টির মাধ্যমে ওই নিষ্ঠুর ব্যক্তিদের আসল অবস্থাটা শুধু তুলে ধরাই হয়নি বরং ' তাদের ওই নির্দয় ব্যবহারের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সে অবস্থা নিরসনের জন্য অত্যন্ত জোর দাবী জানানো হয়েছে। ‘কাল্লা’ শব্দটির বারংবার প্রয়োগ দ্বারা তাদের প্রতি ঘৃণার বহিপ্রকাশ ঘটেছে যথেষ্টভাবে ৷ বিভিন্ন ছন্দপূর্ণ শব্দ, ব্যাখ্যা ও তুলনা দ্বারা ওই ঘৃণ্য অবস্থার স্বরূপ তুলে ধরে তার অবসান কামনা করা হয়েছে। বলা হয়েছে, ‘তোমরা চরম লোভের বশবর্তী হয়ে মীরাসের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মাল খেয়ে ফেলো, আর অত্যন্ত গভীরভাবে সম্পদকে ভালবাসো ।' ক্েয়্ামতের ক্চিছু ব্খল্ড চিত্র তাদের এই জঘন্য প্রকৃতির স্বরূপ উদঘাটন করার পাশাপাশি পার্থিব ভোগ সামগ্রীর মঞ্জুরীর মূল রহস্য সম্পর্কে তাদের দ্রান্ত ধারণার আলোচনা শেষ করা হয়েছে, এরপর মহা ভয়ংকর বিচার দিনের অবস্থা তুলে ধরে তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। বলা হচ্ছে, ‘কিছুতেই নয়, (সে দিনের কথা স্মরণ করো) যে দিন ধ্বংস করে দেয়া হবে পৃথিবীকে প্রচন্ড কম্পনের ওপর কম্পন দ্বারা এবং তোমার রব আসবেন, ফেরেশতারাও আসবেন সারিবদ্ধভাবে । আর যেদিন জাহান্নাসকে এগিয়ে এনে সবার সামনে হাযির করা হবে, সেই দিন মানুষ অবশ্যই উপদেশ কবুল করবে (করতে চাইবে), কিন্তু কীইবা কাজে লাগবে তার এই উপদেশ গ্রহণ! সেদিন বলবে, হায় আফসোস! জীবদ্দশাতে আমি যদি (আজকের জন্য) কিছু প্রস্তুতি নিতাম! (কিন্তু সেদিন তার এই আক্ষেপ কোনো কাজেই আসবে না) । সেদিন তার মতো কঠিন আযাব আর কেউ দেবে না, আর তীর মতো আর কেউই কাউকে বাধবে না'। পৃথিবীর ধ্বংস বলতে বুঝায়, এর মধ্যে ঘরবাড়ী ও বিভিন্ন এলাকাকে চেনার জন্য যে সকল জিনিস রয়েছে তা জানার ও চেনার জন্য যতো প্রকার চিহ্ন আছে তা সব ধ্বংস হয়ে একাকার হয়ে যাবে। এটাই হবে প্রথম কেয়ামত, যার আগমনে সৃষ্টির সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু ‘তোমার রব আসবেন, আরো আসবে ফেরেশতারা সারিবদ্ধভাবে’, এ এমন ব্যাপার যা মোটেই আমাদের ইন্সিয়্রাহ্য নয়। এগুলো সম্পর্কে জানা তো দূরের কথা সম্যক উপলব্ধি করার মতো কোনো চেতনাশক্তিও আমাদের নেই । কোনো ব্যাখ্যার প্রয়াস না পেয়ে শুধু এতোটুকু আমরা অনুভব করি যে, এ হবে এক গুরুগষ্ঠীর এবং চরম ভয়াবহ অবস্থা । এ ধরনের অপর জিনিস হচ্ছে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।