যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হলেও সে উদ্বিগু হয় না। দেখুন, প্রথমেই মক্কাবাসীদেরকে কোরআনে পাক সম্বোধন করছে! এরা ছিলো এমন এক জনপদ যাদের মতো জনগোষ্ঠী প্রত্যেক যামানাতেই কিছু না কিছু বর্তমান ছিলো । যারা পৃথিবীর প্রশস্ততার ক্ষেত্রে এবং সময়ের ব্যবধানে আতস্তারকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এই সব জাহেল নাদান মুর্খরা সুখ-সম্পদের বস্তু প্রদানের যে তারতম্য সৃষ্টি জগতে রয়েছে তার তৎপর্য বুঝতে ব্যর্থ হয়। যেহেতু তাদের নিকট এই নশ্বর জীবনে মাল সম্পদ এবং এর ভোগ-বিলাসের জিনিসগুলোই সবকিছু । এ দুটির উর্ধের কোনো জিনিস তাদের বুঝে আসে না। এই নশ্বর পৃথিবীর অতি ক্ষণস্থায়ী জীবনের জন্য তারা পাগলপ্রায় হয়ে ছুটোছুটি করে। এই জীবনের আরাম-আয়েশকে নিশ্চিত করার লক্ষ্যে সে সর্বপ্রকার ধন-দৌলত পুঞ্জীভূত করতে চায় এবং এই ধন সম্পদের মোহব্বতে যে কোনো সীমালংঘনে তারা কুষ্ঠাবোধ করে না। সমাজত ব্যবস্থার শুক্ত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর দৃষ্টিতে কোনো আমলের মুল্য কতোটুকু তা ভুলে যাওয়ার কারণেই মানুষের লোভ-লালসার কোনো সীমা-পরিসীমা থাকে না এবং এই একই কারণে তাদের অন্তরের ওদার্য বিনষ্ট হয়ে যায় ও তারা চরম সংকীর্ণমনা হয়ে উঠে। কোরআন এসব লোভাতুর জাতির স্বরূপ স্পষ্টভাবে তুলে ধরেছে এবং পার্থিব জীবনের ভোগ-বিলাসের প্রতি অন্ধ মোহই যে ধন সম্পদ কম-বেশী দেয়ার তাৎপর্য বুঝতে না পারার আসল কারণ তা ঘোষণা করছে। (তোমরা যা চিন্তা করছো তা) কিছুতেই নয় বরং তোমাদের অবস্থা হচ্ছে এই যে, তোমরা এতীম বাচ্চাদেরকে কোনো মর্যাদা দাওনা এবং বাস্তুহারা নিস্ব যারা তাদেরকে খাবার দেয়ার ব্যাপারে কোনো উৎসাহও দাওনা, বরং তোমরা মীরাসী সূত্রে প্রাপ্ত (ওই এতীম বাচ্চাদের) মাল-সম্পদ খেয়ে ফেলো এবং ওই সম্পদকে তোমরা অত্যন্ত গভীরভাবে ভালোবাসো । কিছুতেই ব্যাপার সেটা নয়, যা একজন ঈমানহারা ব্যক্তি বলে। জীবন সামগ্রী বেশী পাওয়াটাই আল্লাহ তায়ালার নিকট সম্মানিত হওয়ার জন্য কোনো দলীল নয়। আর সংকট-সমস্যার মধ্যে থাকার অর্থ এই নয় যে, সে আল্লাহর দৃষ্টিতে ছোট বা অবহেলার পাত্র । আসল ব্যাপার হচ্ছে, আল্লাহর নেয়ামত লাভ করার পর তোমরা শোকর করো না এবং তোমাদেরকে প্রদত্ত মালের হকও আদায় করো না (অভাবগ্রস্ত ও বঞ্চিতদের প্রতি কর্তব্য পালন করার মাধ্যমে)। ওই ছোট্ট এতীম বাচ্চাদের-যাদের বাপ মারা যাওয়ার পর তাদের অভিভাবক হওয়ার দায়িত্‌ তোমরা পেয়েছো, তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা দাওনা এবং নিজেদের মধ্যে তোমরা পরস্পর মেসকীনদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহও দাওনা । মেসকীন বলতে ওই ব্যক্তিকে বুঝায় যে, অভাবগ্রস্ত কিন্তু নিজের অভাব জানিয়ে কিছু চায় না। এ জন্যই মেসকীনকে খাওয়ানোর ব্যাপারে একে অপরকে উৎসাহিত না করা এবং পরস্পরকে উপদেশ না দেয়াকে রীতিমতো অন্যায় ও অপ্রীতিকর বলে অভিহিত করা হয়েছে। যেহেতু সামাজিক জীবনে অনেক সময়ে অভিভাবক হওয়া এবং সামাজিক শাস্তিবিধানের জন্য যথাযথভাবে সে দায়িত্ব পালন করার প্রয়োজন হয় এবং এর ওপরই নির্ভর করে একটি সুষ্ঠ সমাজের শান্তি-এটাই ইসলামের বাস্তব দৃষ্টিভংগি, যা জীবনকে সুশৃংখলভাবে নিয়ন্ত্রণ করে। আল্লাহ তায়ালা এখানে মূল যে কথাটি বলতে চেয়েছেন তা হচ্ছে, পরীক্ষায় ফেলার তাৎপর্য তোমরা বুঝো না, আর এই কারণেই তোমরা পরস্পরকে এতীমদের মর্যাদা দেয়ার ব্যাপারে এবং মেসকীনদেরকে খাওয়ানো সম্পর্কে উৎসাহ দেয়ার চেষ্টাটুকু পর্যন্ত করো না, বরং এর বিপরীত ওরা মীরাসী সূত্রে যে ধন-সম্পদ পায় তা নিকৃষ্ট লোভী ব্যক্তির ন্যায় মেরে খাও। মাল সম্পদকে তোমরা মাত্রাতিরিক্ত ভালবাসো ৷ এ সময়ে কারো উপকার করা বা অভাবগ্রস্তদেরকে মানসম্মান ও খাদ্য খাবার দিয়ে মর্যাদা দেয়ার কথা তোমাদের অন্তরের মধ্যে কিছুতেই ঠাই পায়নি। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।