যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হবে এগুলো তারই প্রমাণ । সে আরো ভাবে, আল্লাহ তায়ালা তাকে যে পছন্দ করেন এবং অন্যদের মধ্য থেকে তাকেই যে নেয়ামতের অধিকারী বলে বাছাই করেছেন, তা এটাই প্রমাণ করে যে, সে আল্লাহর নিকট অতি প্রিয়জন হিসাবে বিবেচিত । এর ফলে বিপদ-আপদ যা আসে সেগুলোকে সে শাস্তি মনে করে এবং ওই পরীক্ষার বিষয়টিকেই পরীক্ষার আসল বলে মনে করে। কোনো ব্যক্তিকে প্রদত্ত পার্থিব সুখ-সম্পদকে আল্লাহর নযরে তার সম্মানিত হওয়ার প্রতীক বলে তারা ধরে নেয়। আর যখন আল্লাহ তায়ালা তার জীবনধারণ সামগ্রীকে সংকীর্ণ করে দেন, তখন সে মনে করে এটা তার কৃতকর্মেরই শাস্তি । সে প্রত্যেকটি পরীক্ষাকে মনে করে তার শাস্তি এবং যেকোনো জীবন সামগ্রীর কমতিকে, অভাবকে সে আল্লাহর পক্ষ থেকে দেয়া অপমান মনে করে। কারণ, তার বিবেচনায় আল্লাহ তায়ালা তাকে অপমান বা অবজ্ঞা করতে না চাইলে তার জীবনসামগ্রী সরবরাহের পথকে এমনভাবে সংকুচিত করে দিতেন না। আসলে এই উভয় ক্ষেত্রেই তার চিন্তা ভ্রান্তি প্রসূৃত এবং এভাবে মূল্যায়ন হচ্ছে তার একটি ভুল ধারণা মাত্র । আসলে রেযেকের দরজা প্রশ্বস্ত করা অথবা সংকুচিত করা, উভয়টিই আল্লাহর পক্ষ থেকে দেয়া এক পরীক্ষা । এই পরীক্ষা দ্বারা আল্লাহ তায়ালা পরখ করতে চান, কে তার নেয়ামতের শোকর করে আর কে না-শোক্রি করে এবং এই পরীক্ষাকালীন সময় ধৈর্য ও অবিচলতার পরিচয় দেয়, আর কে একটু কঠিন অবস্থার সম্মুখীন হলেই অস্থির হয়ে যায় । প্রকৃতপক্ষে প্রতিদান তো তার যে ব্যবহার পরবর্তীতে প্রকাশ পাবে তার ভিত্তিতেই দেয়া হবে। তার সম্পদ সম্পত্তি কি আছে না আছে তার ভিত্তিতে তাকে কোনো প্রতিদান দেয়া হবে না। আল্লাহর কাছে সম্মান পাওয়ার সাথে কারো ধন সম্পদের মালিক হওয়ার কোনো সম্পর্ক নেই । আর দুনিয়াতে কাউকে ধন-দৌলত দেয়া হয়েছে বা দেয়া হয়নি এর সাথে আল্লাহর সস্তুষ্ট হওয়া বা অসন্তুষ্ট হওয়ারও কোনো সম্পর্ক নেই । দুনিয়ায় ভালো-মন্দ বিচার না করে সবাইকেই তিনি জীবনধারণ সামগ্রী সম্পদ সরবরাহ করে থাকেন। কাউকে কম দিয়েছেন বা কাউকে একেবারেই দেননি- শুধু এই কারণেই আল্লাহর কাছে প্রিয় হওয়া বা না হওয়া নির্ভর করে না। এমনও দেখা যায় যে, কোনো সময় ভাল মন্দ বিচার না করে তিনি কাউকে জীবন সামগ্রী দেন এবং কোনো সময় সৎ অসৎ বিচার না করেই দেখা যায় কাউকে খুব কম দেন বা বঞ্চিত করেন । আসলে, যে জিনিসের কারণে তিনি মানুষের বিচার করবেন তা হচ্ছে তাদের কৃতকর্ম। পরীক্ষার খাতিরেই কখনো কাউকে প্রাচুর্য দেন, আবার কাউকে সে ধন-সম্পদ থেকে বঞ্চিতও করেন। আর যে হিসাব গ্রহণ বা ধরপাকড় তাকে করা হবে তা হবে তার পরীক্ষার ফলস্বরূপ ৷ অপরদিকে মানুষের অন্তর যখন ঈমান থেকে খালি হয়ে যায়, তখন সুখ-সম্পদ দেয়া বানা দেয়ার আসল রহস্য সে বুঝতে পারে না। বুঝতে পারে না সে আল্লাহর পাল্লায় ওযনের রহস্য । তারপর যখন তার দিল ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে যায়, তখন সে বুঝে আল্লাহর পাল্লা কি এবং কিভাবেই তা পরিমাপ করে মানুষের কর্মকান্ডকে। তখন পার্থিব সুখ সম্পদ ও ভোগ বিলাসের দ্রব্যগুলো তার কাছে অত্যন্ত তুচ্ছ বলে মনে হয়, আর তখনই সে দুনিয়ার এই পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হয়ে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামীনের কাছ পুরস্কার লাভের জন্য উন্মুখ হয়ে ওঠে। সে সময় রুযি-রোযাগর কম হোক বা বেশী হোক এতে তার কোনো পরোয়া থাকে না। সংকট ও সচ্ছলতা উভয় অবস্থাই তার কাছে সমান মনে হয়। উভয় অবস্থাতেই আল্লাহ তায়ালার মূল্যায়নকে সে প্রসন্ন চিত্তে গ্রহণ করে। যখন আল্লাহর পাল্লায় তার কিছু ওযন আছে বলে সে বুঝতে পারে, তখন পার্থিব জীবনের আপাতমধুর মূল্য কম www.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।