এই ধ্বংসস্তূপের পাশাপাশি আর এক দল লোক মানসিক শাস্তি লাভ করে, তারা হচ্ছে মোমেন শ্রেণী । এরা সর্বকালে, সবদেশে বিদ্রোহীদের হাতে নিপীড়িত হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণী, ‘নিশ্চয়ই তোমার রব ওঁৎ পেতে প্রত্যক্ষ করছেন সবাইকে ৷’ মোমেন ব্যক্তি বিশেষভাবে শান্তি লাভ করে। যেহেতু তোমার রব সেখানে এমনভাবে তার দেখাশুনা করছেন যে, তার নযর থেকে কোনো কিছুই বাদ পড়ছে না, কোনো কিছু হারিয়েও যাচ্ছে না বা কোনো কিছু গোপনও থাকছে না । এর ফলে মোমেন ব্যক্তি শান্তির নিশ্বাস ছাড়ে, কেননা সে সদা সর্বদা আল্লাহর রহমতের দৃষ্টিতে আছে। অন্যদিকে বিদ্রোহী, অন্যায়কারী ও বিশৃংখলা সৃষ্টিকারীদের জন্য তিনি গোপন স্থানে থেকে তাদের পাকড়াও করার জন্য ওৎ পেতে আছেন। এইভাবে আমরা দেখতে পাই দ্বীনের দাওয়াতের ব্যাপারে আল্লাহ তায়ালার নির্ধারিত এক ব্যবস্থা আছে, যার এক ভিন্নধর্মী উদাহরণ এখানে পেশ করা হয়েছে এবং যা সূরা ‘বুরজে' উল্লেখিত আসহাবুল উখদূদ (গৰ্তবাসীর) থেকে সম্পূর্ণ পৃথক ধরনের । কোরআন এসব বিভিন্ন ধরনের উদাহরণ পেশ করে সকল অবস্থা ও পরিবেশে আল্লাহর পথে দৃঢ়ভাবে টিকে থাকার জন্যে মোমেনদেরকে উদ্ুদ্ধ করে এবং তাদেরকে এমনভাবে প্রস্তুত করে যেন তারা অনুকূল বা প্রতিকূল যে কোনো অবস্থায় মনের ভারসাম্য না হারায় এবং প্রশান্ত মনে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিজ কর্তব্য যথাযথভাবে পালন করে যায়। সর্বোপরি কোরআন মোমেনদেরকে এ প্রেরণা যোগায় যে, আল্লাহ তায়ালা তাদের ভাগ্য লিখন যা রেখেছেন তার বাইরে কোনো কিছু করার মতো কোনো ক্ষমতা বিরোধী কোনো ব্যক্তিরই নেই । অবশ্যই তোমার রব দৃষ্টির অন্তরালে থেকে সবাইকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন। সময়মতো তিনি সবার হিসাব এমন এক পাল্লায় মেপে নিয়ে সবাইকে পুরস্কার বা শাস্তি দেবেন যে পাল্লায় কখনও ভুল হয় না। আল্লাহুক্ন পক্নীস্ক্া কারো ওপর কোনো যুলুম তিনি করবে না । বাহ্যিক রূপ চেহারা দেখে কারো বা কোনো কিছুর বিচার তিনি করবেন না এবং প্রতিটি জিনিসের আসল অবস্থা জেনে সেই অনুযায়ী সবার বিচার করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত জ্ঞান ও পরিমাপ শক্তি তার কাছে না পৌছায়, ততক্ষণ মানুষের অবস্থা তো এই থাকে যে, অনেক সময় সে তার ওযনের পাল্লায় ভুল করে এবং প্রায় সময়েই সে বাইরে প্রকাশিত তথ্য ও যুক্তি-প্রমাণের ভিত্তিতে বিচার করে। অভ্যন্তরীণ সব কিছুর রহস্য উদ্ঘাটন করে আসল সত্যকে জানা অনেক সময় তার পক্ষে সম্ভব হয় না। মানুষের অবস্থা সামনে রাখলে দেখা যায়, যখন তার রব তাকে পরীক্ষা করেন আর এই পরীক্ষা করতে গিয়ে কখনও তাকে সম্মানিত করেন ও সুখ-সম্পদের প্রাচুর্য দেন, তখন সে খুশীতে বলে ওঠে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যাকে তিনি পরীক্ষা করতে গিয়ে তার আয় রোযগার ও স্বাস্থ্য সমৃদ্ধি সব কিছুকে সংকীর্ণ ও সংকট পূর্ণ করে দেন, তখন সে বলে ওঠে, আমার রব আমাকে অপমানিত করেছেন। যখন মানুষকে আল্লাহ তায়ালা পরীক্ষা করেন, তখন এটিই হয় মানুষের মানসিক অবস্থা । প্রশস্ততা, সংকীৰ্ণতা, সচ্ছলতা ও সংকট দ্বারা তিনি পরীক্ষা করেন, আবার কখনও নেয়ামত ও সম্মান দ্বারা, কখনও মাল সম্পদ ও মান মর্যাদা দ্বারা আল্লাহ তায়ালা মানুষকে পরীক্ষা করেন। কিন্তু সে এগুলো পরীক্ষা বলে মনে করে. না বরং সে এণ্ডলোকে পুরস্কারের সূচনা ভেবে মনে করে দুনিয়াতে ভোগ-বিলাসের জন্যেই তাকে এগুলো দেয়া হয়েছে। আর তাকে দেয়া এই মর্যাদা সম্পর্কে সে ভাবতে শুরু করে যে, আখেরাতেও তাকে যে বিশেষ সুখ-সম্পদ ও মানসম্ত্রম দেয়া www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।