এভাবে যখনই মানুষকে তার বিদ্রোহাত্মক মনোভাব বিপথগামী করে, তখন সে নিজেকে আর কারো অসহায় গোলাম বলে ভাবে না এবং সে যে একজন সৃষ্টজীব যার ক্ষয় আছে এবং লয় আছে তা আর মনে করতে পারে না। তার এই মনোবৃত্তি এমন এক অশান্তির বীজ বপন করে, যার বিষফল তাকে এবং তার স্বগোত্রীয় সবাইকে ডুবিয়ে মারে। এভাবে সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই অহংকারী চাম্ভিবব লোকেরা তার দেশের গোটা জনগোষ্ঠীকে দাস বানিয়ে ফেলে এবং এক অবমাননাকর জীবনযাপন করতে বাধ্য করে। সে জাতি তখন এত নির্জীব হয়ে যায় যে, তার মধ্যে আত্মবিশ্বাস ও ক্রোধে উদ্দীপ্ত হওয়ার যে স্বাভাবিক প্রবণতা তা একেবারেই বিলুপ্ত হয়ে যায়। এমনকি প্রচলিত ব্যবস্থার প্রতি ঘৃণাবোধও আর সৃষ্টি হয় না। এর ফলে মানুষের আত্মসন্্রমবোধ পর্যন্ত খতম হয়ে যায়। এহেন পরিবেশে সে যে একজন স্বাধীন মানুষ, এ চেতনা এমনভাবে হারিয়ে যায় যে, পুনরায় এ স্বাধীনতা বিকাশের আর কোনো পথ খুঁজে পায় না। এর ফলে সে আত্মপুজারী বা হীন স্বার্থবাদী এবং রোগগ্রস্ত মানসিকতার শিকার হয়। তখন তার দৃষ্টি ও অনুভূতিশক্তি সঠিক গতিপথ হারিয়ে ফেলে এবং সাহস, হিম্মত ও মাথা উঁচু করে দাড়ানোর কোনো শক্তিই আর তার থাকে না। এই অবলুপ্ডিই হচ্ছে চরম অশান্তি যা অন্য সকল অশাস্তির ওপরে । তারপর, সে যে কোনো জিনিসের সুষ্ঠ পরিমাপ করা থেকেও জীবনের মুল্যবোধ ও সঠিক চিন্তাশক্তি প্রয়োগ থেকে বঞ্চিত হয়। কারণ এই চিন্তাশক্তিই তো বিদ্রোহী ও বিদ্রোহের জন্য বিপজ্জনক সুতরাং মেকি ও ভুল পথের নিগড়ে আবদ্ধ থেকে সে জাতির পক্ষে জীবনের মূল্যবোধের সঠিক পরিমাপ করার চেতনা এতদূর মুর্দা হয়ে যায় এবং জগদ্দল পাথরের মতো মিথ্যা ও ভ্রান্ত নীতি এমনভাবে সেই জনগণের বুকের ওপর চেপে বসে যে, তখন সেচ্ছাচারী একনায়কতন্ত্রই তাদের কাছে সহজ, স্বাভাবিক এবং গ্রহণযোগ্যই শুধু নয়, বরং এটাই সর্বোৎকৃষ্ট পদ্ধতি বলে তারা মনে করতে শুরুকরে। এটাই হচ্ছে মানবতার চরম গ্লানি এবং চরম অশান্তি । এ অরাজকতা অন্য সকল বিশৃংখলাকে হার মানায়। এমনিভাবে অহংকারী বিদ্রোহী শ্রেণী যখন গোটা পৃথিবীকে অশান্তিতে ভরে দিলো, তখন পৃথিবীকে ফাসাদ মুক্ত করে মানবতার মুক্তি ঘোষণার প্রয়োজন অবধারিত হয়ে গেলো । ওই সমাজব্যধির একমাত্র চিকিৎসাই ছিলো তখন পূর্ণ সমাজ সংস্কার বা চরম ধোলাই । আর এই কারণেই ‘তোমার রব তাদের ওপর বর্ষণ করলেন আযাবের চাবুক, কারণ তোমার রব, তো সব কিছু পর্যবেক্ষণ করতে থাকেন।' অর্থাৎ তোমার রব তাদের সকল অবস্থার পর্যবেক্ষক হিসেবে সদা সচেতন এবং তাদের সকল কাজই তার নথিতে রেকর্ডভুক্ত বা রেজিষ্ট্রি হয়ে যাচ্ছে। সুতরাং তা হারিয়ে বা মুছে যাওয়ার মতো নয়, যেমন করে সরকারী রেজিস্ট্রি অফিসে কিছু রেজিস্ট্রি হয়ে গেলে তা আর হারিয়ে যায় না। মানব সরকারের কোনো রেকর্ড খোয়া গেলেও যেতে পারে, কিন্তু আল্লাহ তায়ালার যে সরকারী দফতর, তার থেকে কোনো কিছু খোয়া যাওয়া সম্ভব নয়, তার কর্মচারীরা অতন্দ্র প্রহরী হিসেবে দিনরাত পূর্ণ আনুগত্য সহকারে কাজ করে যাচ্ছেন। তারপর যখন অশাপ্তি ও বিশৃংখলা চরমভাবে ছড়িয়ে পড়লো, তখন তাদের ওপর আযাবের চাবুক বর্ষণও বেড়ে গেল । চাবুক শব্দটি ব্যবহার করে আযাবের সর্বগ্রাসী চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু তরল পদার্থ কারো ওপর দিয়ে ঢেলে দিলে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ' সবকিছুতে সে পদার্থ ছড়িয়ে পড়ে, তেমনি ছিলো ওই চরম অহংকারী জাতির ওপর আসা আযাব । যেহেতু তারা সারাদেশে চরম অশান্তি সৃষ্টি করে রেখে ছিলো। একারণে ওই দুর্নীতিবাজ শাসক ও তাদের তল্লীবাহকদের ওপর ভীষণ যন্ত্রণাদায়ক আযাব নেমে এলো । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।