হতিহাসের অহৎকাকরী জাতি আলোচ্য সংক্ষিপ্ত আয়াতগুলোতে আল্লাহ তায়ালা অতীত ইতিহাসের পাতা থেকে কয়েকটি চরম অহংকারী ও অত্যাচারী জাতির ভয়াবহ পরিণতির কথা বর্ণনা করেছেন। একটি ধ্বংসস্থল হচ্ছে আ'দ জাতির এরাম গোত্রের এলাকা । এরা আ'দ জাতির প্রথম গোত্র । এরা ছিলো প্রাচীন আরবের অধিবাসীদের একটি গোত্র অথবা আরব বেদুইনদের একটি গোত্র । তাদের বাসস্থান ছিলো পবর্তঞ্চলের আঁকাবাঁকা পথের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে। যেখানে বালুর স্তুপগুলো বর্তমান-সেই দুর্গম এলাকায় । এ এলাকাটি অবস্থিত হাদরে মওত ও ইয়েমেনের মাঝে দক্ষিণ উপদ্ধিপে। এরা ছিলো আরব বেদুঈন এক দুরস্ত যাযাবর পাহাড় পর্বতের বিস্তীর্ণ এলাকার ফাকে ফাকে এরা তাবু গেড়ে বাস করতো । এগুলোকে স্থির রাখার জন্য এরা খুবই মযবুত খুঁটি ব্যবহার করতো । কোরআনে পাকের মধ্যে এদেরকে অত্যন্ত শক্তিশালী ও ভীষণ এক দুঃসাহসী জাতি বলে উল্লেখ করা হয়েছে। এই আ'’দ জাতিই তৎকালীন অন্যান্য সকল জাতি থেকে বেশী শক্তিশালী ছিলো । বলা হয়েছে, যাদের মতো শক্তিশালী সারাদেশে (অথবা সকল দেশের মধ্যে) আর কাউকে পয়দা করা হয়নি । ‘এবং এঁ সামুদ জাতি যারা উপত্যকার মধ্যে পাথর কেটে কেটে ঘরবাড়ী তৈরী করেছিলো' এই সামুদ জাতি বাস করতো উত্তর উপদ্বীপে অবস্থিত মদীনা ও সিরিয়ার মধ্যবতী এলাকায় । এরা পাথর কেটে কেটে বিরাট বিরাট মযবুত অস্টালিকা তৈরী করেছিলো। এমনকি পর্বতের অভ্যন্তরে নিরাপদ এলাকা ও বহু গুহা এরা তৈরী করেছিলো । ‘আর ফেরাউন (এর সাথে কি ব্যবহারটাই করেছেন তোমর রব, তাও কি দেখোনি?) সে ছিলো খুঁটি স্থাপন করে তীবু প্রতিষ্ঠাকারী! সম্ভবত এ কথা দ্বারা মিসরের ওই সুউচ্চ পিরামিড শ্ৰেণীকে বুঝানো হয়েছে, যা ওই শক্ত মালভূমি অঞ্চলের মধ্যে খুঁটির মতো অত্যন্ত মযবুতভাবে আজও প্রতিষ্ঠিত আছে, ফেরাউন নামে প্রাচীন মিশরে যে কোনো বাদশাহকে অভিহিত করা হলেও এখানে ফেরাউন বলতে বুঝানো হয়েছে মুসা (আ.)-এর যামানার মহা অহংকারী ও বিদ্রোহী ফেরাউনকে ৷ এরাই হচ্ছে সেইসব লোক যারা সারাদেশে বা বিশ্বে সীমালংঘন করেছিলো । যার ফলে তারা ভীষণভাবে সমাজে ও দেশে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করেছিলো। বলা বাহুল্য বিদ্রোহ ও সীমালংঘনকর কাজের পরিণতি অশান্তি ও বিশৃংখলা ছাড়া আর কিছুই নয়। বিদ্রোহাত্মক কাজ বিদ্রোহীর কবলে পতিত ব্যক্তিদেরকে এবং বিদ্রোহীর সংগী সাথী সবাইকে সমভাবে কষ্ট দেয়। অশাস্তিতে ফেলে দেয় গোটা সমাজকে । এমনকি গোটা বিদ্রোহ কবলিত এলাকার মধ্যে চরম বিশৃংখলা ও অশান্তি ছড়িয়ে পড়ে৷ সে সকল স্থানে পরিস্কার-পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ জীবন সবদিক দিয়ে দুর্বিষহ যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে যায় । এমনকি সে গঠনমূলক কাজের দাবীদার ও সংস্কারবাদী মনোভাবের ওই মানুষগুলো নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে পৃথিবীতে মানুষ যে আল্লাহর খলীফা তা আর স্বীকৃতি পায় না। এই বিদ্রোহীরা দাবী যাই-ই করুক না কেন, সে তার কুপ্রবৃত্তির দাসে পরিণত হয়। যেহেতু সে কোনো নির্দিষ্ট ও স্থায়ী নীতিতে বিশ্বাসী থাকে না বা কোনো সীমাও মানে না। এর ফলে যে অশান্তির সৃষ্টি হয়, তার প্রথম শিকার হয় সে নিজেই ৷ সে তখন নিজেকে আর আল্লাহর বান্দা ও প্রতিনিধি মনে করে না। সে কারো অধীনে আছে এবং কারো কাছে তার জবাবদিহি করতে হবে এ কথাও সে ভুলে যায়। এমনি করেই তো ফেরাউন দাবী করে বসেছিলো, ‘আমি তোমাদের সর্বোচ্চ | মনিব, প্রতিপালক, শাসনকর্তা ৷’ www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।