যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এগুলো শুধুমাত্র কিছু কথা ও কিছু ব্যাখ্যাই নয়, এগুলো হচ্ছে প্রথম প্রভাতের সুবাসিত নিশ্বাস, যে এমন মধুর সমীরণ যা মনমাতানো অপূর্ব সুরভিতে ভরপুর । এটা কি আন্তরিক বিমুগ্ধকারী এক অতি বড় নেয়ামত, আত্মার প্রশান্তি, মানুষের বিবেককে জাগিয়ে তোলার জন্য বিশ্বব্যাপী আল্লাহর সৃষ্টি-রহস্যের প্রতি উদ্বদ্ধকারী এক যাদুস্পর্শ? এটা এক মনোমুগ্ধকর সৌন্দর্য, প্রভাত বেলার এমন কোমলমধুর প্রাণ মাতানো রূপ যার বর্ণনা কোনো সৌন্দর্যপূজারী বাকপটু কবি আজ পর্যন্ত দিতে পারেনি বা পারবে না। কারণ এ হচ্ছে প্রকৃতিকে আল্লাহর দেয়া অপরূপ রূপ, যার সাথে অন্য কোনো জিনিসের তুলনা সম্ভব নয় এবং সে সৌন্দর্য নিজেই নিজ বর্ণনায় অনুপম । এই কারণেই এই প্রসঙ্গ শেষ করতে গিয়ে বলা হচ্ছে, কোনো বুদ্ধিমান ব্যক্তির জন্য এই মনোমুগ্ধকর জিনিসের মধ্যে কসম খাওয়ার কিছু আছে কি? এ দাবী প্রতিষ্ঠার উদ্দেশ্যেই আসলে এই জিজ্ঞাসা প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির জন্যই আলোচ্য বিষয়ের ওপর কসম খাওয়ার মতো অনেক কারণ আছে-আছে অনেক যুক্তি । যার তীব্র অনুভূতি শক্তি আছে এবং যার চিন্তা ভাবনা করার মতো অন্তরের যথেষ্ট প্রশ্বস্ততা আছে, তার জন্য এই সুন্দর প্রভাতের কসম খাওয়ার মধ্যে অনেক যুক্তি আছে। তাই জিজ্ঞাসাবোধক কথা বলে দাবীকৃত বিষয়ের যৌক্তিকতাকেই আরো জোরদারভাবে তুলে ধরা হয়েছে। ফিসফিসে এই মধুর বাণী শোনার জন্যে প্রয়োজন অতি সুক্ষ্ম অনুভূতি, যা বুঝার জন্যে প্রয়োজন বিশেষ মনোযোগ ও চিন্তা-ভাবনা । এভাবে পূর্ববর্তী মধুর আলোচনার সাথে পরবর্তী আলোচনার এক গভীর যোগসূত্র বুঝা যায়। শপথের মূল বিষয়টি আলোচনা থেকে এখানে বাদ দেয়া হয়েছে, কিন্তু পরবর্তাতে অত্যাচার-অনাচার এবং দুর্নীতির যে বিস্তারিত বিবরণ এসেছে তাতে মূল আলোচ্য বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। অহংকারী, সীমালংঘনকারী এবং বিশৃংখলা সৃষ্টিকারীদেরকে পাকড়াও করা হবে বলে যেসব কড়া ধমক এসেছে সেই কথাগুলোকেই অতি সুন্দরভাবে বুঝানোর জন্য আল্লাহ তায়ালা কসম খেয়েছেন বিশ্ব-প্রকৃতির মধ্যে অবস্থিত বিভিন্ন জিনিসের ৷ বলা হচ্ছে, ‘তুমি কি দেখোনি তোমার রব আ'দ জাতির মধ্যকার ইরাম গোত্রের কেমন অবস্থা অবশ্যই তোমার রব তাদেরকে পাকড়াও করার জন্য ওঁৎপেতে ছিলেন ।' এ ক্ষেত্রে জিজ্ঞাসাবোধক বাক্য ব্যবহার করে মানুষকে জাগিয়ে তোলার জন্যে এবং সত্যের প্রতি মানুষকে আগ্রহী করার ব্যাপারে আল্লাহ তায়ালা এক কার্যকর পদ্ধতি গ্রহণ করেছেন। এ পর্যায়ের প্রথমেই সম্বোধন করা হয়েছে নবী (স.)-কে। তারপর সম্বোধন করা হয়েছে ওই প্রত্যেক জনগোষ্ঠীকে, যারা ওই সকল জাতির কঠিন দুরবস্থা প্রত্যক্ষ করেছে। ওই সকল লোককেও সম্বোধন করেছেন, যারা নবী (স.)-এর যমানায় বর্তমান ছিলো এবং যারা কোরআনের সম্বোধনের প্রথম লক্ষ্য ছিলো, যারা তাকে সম্যকভাবে জানতো ও চিনতো। এই সম্বোধনের লক্ষ্য ওই সকল অতীতের জনগোষ্ঠীও বটে, যারা কেসসা কাহিনী ও কিংবদন্তীর মাধ্যমে ওই মন্দ লোকদের কঠিন পরিণতির কথা জানতে পেরেছে। নিজ চোখে দেখা বা শোনার যে ক্রিয়াবাচক শব্দটি ‘তোমার রব দেখবেন’ বলে ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে মোমেন ব্যক্তিও আছে, যার অন্তর নিশ্চিন্তুতায় ভরা, মানুষকে ভালোবেসে যারা শান্তি পায় এবং বিশেষভাবে ওই ‘তোমার' শব্দটি প্রয়োগ করা হয়েছে প্রত্যেক ওই তৃতীয় শ্রেণীর ব্যক্তির জন্যেও যারা মক্কায় বাস করতো এবং বদমেযাজী অহংকারী লোকদেরকে তাদের সীমালংঘনকর কাজে সাহায্য যোগাতো। উপরস্তু মানুষের ওপর জবরদস্তিকারীদেরকে তাদের যুলুমে সমর্থন দিতো । একদিকে এদেরকে দ্বীনের দাওয়াত দেয়া হয়েছে এবং অপরদিকে এদের প্রতি আল্লাহ তায়ালা কড়া দৃষ্টি রেখেছেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।