যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ‘কসম প্রথম প্রভাতের এবং কসম দশটি রাতের, আরো কসম জোড় (সৃষ্টি) ও বে-জোড় (আল্লাহ পাক)-এর আবার রাতেরও কসম যা সহজে অতিবাহিত হয় বুদ্ধিমান যে কোনো ব্যক্তির জন্য এর মধ্যে কসম খাওয়ার কোনো যুক্তি আছে কি?’ আল্লাহর শপথ বাক্য এ সূরার শুরুতে প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য এবং সৃষ্টিলোকের সেই সব জিনিসের কসম খাওয়া হয়েছে, যা অত্যন্ত সূক্ষ্ম, মনোরম এবং যার মধ্যে প্রচুর প্রাণ প্রবাহের অস্তিত্ব রয়েছে বলে আমরা অনুভব করি। ‘কসম প্রভাতবেলার'। এ এমন একটি মুহূর্ত যখন জীবন যেন শ্বাস ছাড়ে অত্যন্ত কোমল, মধুর এবং ধীর হাসিমাখা গতিতে ৷ এ এমন এক সময় যখন তনুমন সজীব হয়ে যায় এবং আশেপাশের সব কিছু যেন এক মুগ্ধ আবেশে আলিঙ্গন করে। দেহমন পুলকিত হয়ে উঠে যেন অদেখা, অজানা কোনো বন্ধুর মধূর স্পর্শে। যেন মৃদু মন্থর গতিতে সে বলতে থাকে, ওঠো বন্ধু ওঠো, আর কতো ঘুমাবে, এবার উঠে পড়ো । এই মধুমাখা ডাকে সাড়া দিয়ে জেগে উঠে ধীরে ধীরে প্রকৃতির সবকিছু এবং শ্রদ্ধা জানায় পরম পুলকে মালিকের দরবারে । আর ‘দশটি রাতের কসম’ কোরআনে পাকে এতটুকু কথা বলেই এ প্রসঙ্গে ইতি টানা হয়েছে। এর ব্যাখ্যায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন, এর ইশারা হচ্ছে যিলহজ্জ মাসের দশটি রাত । যে যাই-ই বলুন না কেন, এ ব্যাপারে সবাই একমত যে, এ রাতগুলো অত্যন্ত মোবারক অর্থাৎ রহমত ও বরকতে ভরা । তবে সুনির্দিষ্টভাবে একমাত্র আল্লাহ তায়ালাই এগুলো সম্পর্কে ভালো জানেন । একমাত্র তিনিই সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারেন। নিসন্দেহে এ রাতগুলো তার কাছে বড় মর্যাদাপূর্ণ । এগুলোর বর্ণনাভংগিতে মনে হয় যেন এগুলো ব্যক্তিত্বপূর্ণ কোনো এক জীবন্ত সত্বা। কোরআনের বর্ণনায় আরো যেন মনে হয়, এগুলো আমাদের সাথে নিবিড় এক বন্ধনে আবদ্ধ । আর আমরাও যেন এগুলোর সাথে ওৎপ্রোতভাবে জড়িত । আরো কসম (সৃষ্টি সকল) জোড় জিনিসের আর বেজোড় সেই মহান সত্ত্বার যার দ্বিতীয় বলতে আর কেউ নেই । এ দুটি কথার তাফসীর করতে গিয়ে বলা হয়েছে, বিশ্ব-প্রকৃতির মনোরম বস্তুগুলো ফজরের সময় বিশেষ করে সেই দশটি রাতে আনুগত্য প্রকাশ করে ও ভক্তি প্রদর্শনের মানসে ঝুঁকে পড়ে মহান আল্লাহর সামনে । তিরমিযী শরীফের একটি হাদীসেও এভাবেই বলা হয়েছে এবং এ প্রসঙ্গে এ ব্যাখ্যাটিই সবচে’ বেশী গ্রহণযোগ্য বলে মনে হয়। এই দিনক্ষণগুলো এমন সুন্দর যখন এর বিনত্র আত্মাগুলো প্রকৃতির সাথে একাকার হয়ে যায় এবং সে প্রিয় ও পছন্দনীয় রাতগুলো ও শান্ত সমুজ্জ্বল প্রথম প্রভাতের আগমনে নিজেদেরকে করুণাময়ের দরবারে সঁপে দিয়ে কৃতাৰ্থ বোধ করে। ‘আবার কসম সেই বিদায়ী রাতের যা (ধীর গতিতে নিজ পথে শান্তভাবে) চলে যায়। এখানে রাত বলতে বুঝানো হয়েছে এমন এক সৃষ্টজীবকে, যা সজীব অবস্থায় বিরাজ করছে এবং যা সৃষ্টিজগতে গতিশীল অবস্থায় বর্তমান এবং তা যেন অন্ধকারের বুকে সদা পরিভ্রমণরত কোনো জীব, অথবা সে যেন দূর দেশের এমন এক মোসাফের যে, বিরামহীন চলতেই ভালবাসে । আহ্‌ কী চমৎকার এ ব্যাখ্যা! কি সুন্দর মনোরম এ দৃশ্য । কতো মনোমুগ্ধকর এ নেয়ামতগুলো! আর এই বৰ্ণনা পরম্পরা একটির পর অপরটি, ফজরের সাথে দশটি রাতের কী সুনিবিড় সম্পর্ক এবং জোড় ও বে-জোড়ের সেসব কিছুর কী মধূর যোগসূত্র! সবকিছু মিলে এ যেন এক আনন্দের মেলা । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।