যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

পরিবর্তন করে এই মহাসংবাদ সম্পর্কিত আলোচনা কিছুক্ষণের জন্য স্থগিত রেখে বলা হয়েছে, আমাদের সামনে ও আশেপাশে যে অবস্থা বিরাজ করছে, আমাদের অন্তরে যা আমরা অনুভব করছি এবং বিশ্ব-প্রকৃতির মধ্যে বিরাজমান অবস্থা সেই ভয়াবহ পরিণতির ইঙ্গিত দিচ্ছে যা পরবর্তীকালে আসবে- আমি কি পৃথিবীকে বিছানা, পাহাড়গুলোকে পেরেক (-এর মতো করে পয়দা করিনি)? তোমাদের কি জোড়ায় জোড়ায় পয়দা করিনি? বানাইনি কি তোমাদের ন্দ্রাকে আরামের বস্তু, রাতকে (আচ্ছাদনকারী) পোশাক এবং দিনকে জীবিকা আহরণের সময়? এরপর (তোমাদের মাথার ওপর) সাতটি মযবুত আসমান কি বানাইনি ? তারপর কম্পমান আলোকমালা দ্বারা এগুলোকে কি সজ্জিত করিনি? এরপর খাদ্যশস্য, শাকসবজি এবং ঘন সন্নিবেশিত বাগবাগিচা তৈরী করার জন্য মেঘমালা থেকে পানি কি বর্ষণ করিনি? বাস্তব জীবনের এসকল উদাহরণ দ্বারা সূরাটির মধ্যে সেইসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, যে সম্পর্কে তারা মতভেদে লিপ্ত ছিলো । যখন তারা সেদিনকে প্রত্যক্ষভাবে জানবে, তখন সেদিনটি তাদের ভেঙ্গে চুরমার করে দেবে। এ কথার মাধ্যমে আল্লাহ তায়ালা যেন বলতে চান, কি সে জিনিস এবং কোন সে জিনিস (তোমরা তো বলতে পারো)? অবশ্যই ফয়সালার দিনটি নিদিষ্ট রয়েছে, সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে এবং তোমরা দলে দলে এগিয়ে আসবে । সে সময় আকাশকে খুলে দেয়া হবে, আর তা বহু দরজায় পরিণত হয়ে যাবে, পাহাড়গুলোকে সঞ্চালিত করা হবে, যা ধুলাবালির জ্তবূপে পরিণত হয়ে যাবে। এরপর ভয়ংকর কঠিন আযাবের দৃশ্যের কথা পেশ করা হয়েছে। নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে আছে বিদ্রোহীদের আশ্রয়স্থল হিসেবে । যেখানে তারা যুগ যুগ ধরে পড়ে থাকবে । ঠান্ডা অথবা পানীয় বস্তুর স্বাদ তারা সেখানে পাবে না। শুধু গরম পানি ও যখমের ধোয়ানী (বা পুঁজ, রক্ত) ছাড়া । এটাই হবে তাদের পরিপূর্ণ প্রতিদান । বলা হবে, (এগুলোর স্বাদ), ভোগ করো আমি (আজ) শান্তি ছাড়া অন্য কিছুই বাড়াবোনা। অনুরূপভাবে তীর নেয়ামতের বিবরণও দেয়া হয়েছে, ছন্দের তালে তালে যার আলোচনা এগিয়ে আসছে বলা হচ্ছে, অবশ্যই মোত্তাকী পরহেযগারদের জন্যে চূড়ান্ত সাফল্য আসবে, হাজির হবে সোহাগিনী সমবয়সী তরুণীরা কানায় কানায় ভরা পানপাত্র নিয়ে । যার মধ্যে থাকবে না কোনো বাজে বকাবকি। তোমার রবের পক্ষ থেকে দেয়া হবে এ প্রতিদান । সূরাটির সমাপ্তি টানতে গিয়ে ওই মহাদিবসের চমৎকার এবং গৌরবজনক এক দৃশ্যের অবতারণা করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই দিবসটি আগমূনের পূর্বেই তার দৃশ্যের অবতারণার মধ্যে ফুটে উঠেছে সতকীকরণ ও সুসংবাদ দানের এক চমৎকার উপস্থাপনা । মালিক তিনি আকাশন্ডলী ও পৃথিবীর ৷ এ দুইয়ের মধ্যে আর যা কিছু আছে সে সবকিছুর প্রতিপালক । তিনি রহমান, দয়াময় প্রভু । আর সেদিন কেউ তাকে সম্বোধন করে কিছু বলার ক্ষমতা রাখবে না। সেদিন রূহ ও কথা বলবে না, আর (অনুমতি পেলে) যা বলবে তা সত্যই হবে। ওই সঠিক দিনটি নিশ্চিতভাবে আসবে। এখন যে তার পরোয়ারদেগারের কাছে আশ্রয় পেতে চায় সে আশ্রয় নিক। আমি তোমাদেরকে আসন্ন এক আযাবের ব্যাপারে সতর্ক করছি। সে দিন এবং এই দিনকে অস্বীকারকারী প্রতিটি কাফের ব্যক্তি বলতে থাকবে ‘হায়, আফসোস! (মানুষ না হয়ে) যদি আমি আজ মাটি হয়ে যেতাম! যিলাল ২২তম ২ (খ) Www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।