যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

আবার তাকাও ফেরাউনের দিকে, যে ছিলো বহু মযবুত খুঁটিওয়ালা তাবু নির্মাণকারীদের অধিপতি ৷ ফেরাউনের এই লোকজন সারাদেশের সকল শহর বন্দরে অত্যন্ত সীমালংঘনকারী হিসেবে বিবেচিত হতো । সারা পৃথিবীর মানুষ তাদেরকে চরম অহংকারী ও অত্যাচারী বলে জানতো সেখানে তারা বহু বিশৃংখলা সৃষ্টি করেছিলো যার ফলে তোমার রব তাদের ওপর আযাবের কশাঘাত (চাবুক) বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই তোমার রব সর্বক্ষণ তাদের ওপর সতর্ক দৃষ্টি রাখেন ৷’ এ সূরার মধ্যে এক বিশদ বিবরণ পাওয়া যায় বেশ কিছু সংখ্যক ওইসব বে-ঈমান লোকের চিন্তা ভাবনা ও তাদের মনগড়া মতবাদের, যারা জীবনের এক বিশেষ মুল্যবোধ গড়ে তুলেছিলো। এই বিবরণ দিতে গিয়ে এক বিশেষ ভঙ্গিমার অবতারণা করা হয়েছে। দেখুন, বলা হচ্ছে, মানুষের অবস্থা হচ্ছে এই যে, যখন তার রব তাকে কোনো পরীক্ষায় ফেলেন, তখন তাকে প্রচুর পরিমাণ সম্মান দেন এবং নানা প্রকার সুখ সম্পদও দিয়ে থাকেন। তখন সে বলে ওঠে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তাকে দেয়া সুখ সম্পদ সংকুচিত করে দিয়ে তাকে পরীক্ষা করেন, তখন সে বলে ওঠে, আমার রব আমাকে অপমানিত করেছেন।' এরপর. তাদের ওই ধ্যান-ধারণাকে খন্ডন করে তাদের আসল অবস্থা তুলে ধরা হচ্ছে যা তৎকালীন বিশেষ বিশেষ মনগড়া মতবাদের ভিত্তিতে গড়ে উঠেছিলো । এ প্রসঙ্গে এখানে দু'ধরনের বৰ্ণনাভংগি ও রং-রসে ভরা আলোচনার আশ্রয় নেয়া হয়েছে। বলা হচ্ছে, যা ভেবেছো তা কখনোও নয় বরং তোমরা এতীমকে কোনো মান-মর্যাদা দাও না এবং ছিন্নমূল ব্যক্তিকে খাওয়ানোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নিজেরা করো না এবং অন্য কাউকে করতে উৎসাহ দাও না। আর এতীমদের মীরাসের মাল সম্পদ তোমরা উন্মাদের মতো নির্দয়ভাবে ভক্ষণ করো এবং প্রতিটি সুখ-সম্পদের জিনিসকে গভীরভাবে ভালবাসো । এখানে দেখা যায়, এই শেষের বর্ণনাভংগিটি এবং তার ছন্দের মধ্যে অবস্থিত চমৎকার সুর ঝংকার তাদের বর্তমান ভ্রান্তিপূর্ণ অবস্থা ও অনাগত ভবিষ্যতে যে কঠিন অবস্থার সন্মুখীন তাদেরকে হতে হবে এ দুইয়ের মধ্যে যেন এক সেতুবন্ধ নির্মাণ করেছে। এরপর আসছে আর একটি ভয়ংকর দৃশ্যের বর্ণনা । সম্পদের মোহে তারা যতোই ডুবে থাকুক না কেন, কিছুতেই তা চিরদিন থাকবে না । এক সময় উপযুপরি আলোড়নে বা ধাক্কা খেয়ে ভেঙ্গে চুরমার হয়ে যাবে সবকিছু । অবশ্য আলোচ্য এ বর্ণনাটি হচ্ছে প্রথমদিকে উল্লেখিত বিবরণ ও শেষোক্ত তিরঙ্কারের মধ্যবর্তী এক আলোচনা । এই উপস্থাপিত আলোচনা থেকে একথা প্রতীয়মান হয় যে, গোটা সূরাই বিভিন্ন বর্ণাঢ্য বর্ণনায় ভরা এবং এই সূরা এক চমৎকার ভংগিতে অতীতের বিভিন্ন সীমালংঘনকারী জনগোষ্ঠীর শাস্তির অবস্থা তুলে ধরে ভবিষ্যতের মানুষের জন্য এক শিক্ষা উপস্থাপিত করেছে। আর এই প্রয়োজনে একই কথা বারবার বিভিন্ন ভংগিতে তুলে ধরা হয়েছে এবং এ জন্য গভীর অর্থব্যঞ্জক শব্দাবলী প্রয়োগ করা হয়েছে। যার ফলে, পাঠকের মনে আলোচ্য বিষয়ের মর্ম এবং বিভিন্ন দৃশ্যের প্রভাব কার্যকরভাবে দাগ কাটতে সক্ষম হয়েছে। সুতরাং বর্ণনার চাতুর্যের দিক দিয়ে চিন্তা করতে গেলে কোরআনে বর্ণীত রূপে রসে ভরা সূরাগুলোর এক চমৎকার দৃষ্টান্ত হিসাবে গোটা কালামে পাকের মধ্যেও এ সূরাটি এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। সর্বোপরি সূরাটির সর্বত্রই এক অতি আকর্ষণীয় সৌন্দর্য বর্তমান রয়েছে, যা যে কোনো পাঠকেরই দৃষ্টি আকর্ষণ করে। অবশ্য সুরাটির মূল উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত সুসামঞ্জস্য এবং এক অনবদ্য ও সুন্দর জীবনের দৃষ্টান্ত স্থাপন করা, যার আলোচনা বিস্তারিতভাবে নীচে প্রদত্ত হলো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।