যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সংক্কিপ্ত আনল্লোচনা আলোচ্য সূরাটি আমপারার অন্যান্য সুরার মতোই এমন এক হৃদয়স্পর্শী সূরা যা মানুষকে ঈমান, তাকওয়া, জাগ্রত হওয়া ও প্রকৃতির সবকিছু সম্পর্কে চিন্তা ভাবনা করার আহ্বান জানায় । শুধু তাই নয় এ সূরার মধ্যে অন্যান্য সূরার তুলনায় বিশেষ আরও একটি দিক রয়েছে এতে অত্যন্ত মনমাতানো ছন্দের মাধ্যমে বিভিন্ন ঘটনাবলী তুলে ধরে আলোচ্য বিষয়টাকে এমনভাবে হৃদয়গ্রাহী করে তোলা হয়েছে। যে, এ সুরাটি পাঠকের হৃদয়কে সৎকাজের প্রতি দারুণভাবে উৎসাহিত করে। এখানে এমন কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে যেগুলোতে একাধারে প্রাকৃতিক দৃশ্যের ছবি এবং মহাশূন্যলোকের সুক্মাতিসূক্ষ রহস্যের ইংগিত পাওয়া যায়। যদিও বাহ্যিক দৃষ্টিতে সেগুলো পরস্পর বিচ্ছিন্ন মনে হয় কিন্তু সেগুলোর মধ্যে যে একই সুরের মুর্ছনা বর্তমান তা সূরাটি একটু খেয়াল করে পড়লেই বুঝা যায়। এরশাদ হচ্ছে- ‘কসম প্রথম প্রভাতের, দশটি রাতের কসম, কসম জোড় ও বেজোড়ের, আরও কসম নিশীথ রাতের যখন এ রাত সহজ ও সাবলীল গতিতে অতিক্রান্ত হয়৷’ আবার প্রকৃতির মধ্যে এমনও কিছু দৃশ্য ও বিভিন্ন সুরের ঝংকার পাওয়া যায় যেপ্ুলোর পরস্পরের মধ্যে মিল ও বেমিল দুটোই একসাথে আছে বলে মনে হয়। যেমনটি দেখা যায় পরবর্তী আলোচ্য কঠিন ভীতিকর দৃশ্যের মধ্যে । ‘কখনো নয়, (এ পৃথিবী যেমন আছে তেমনি থাকবে না, চিন্তা করা দরকার ওই সময়ের কথা) যখন পৃথিবীতে প্রচন্ড আলোড়ন হবে এবং উপৰ্যপুরী ভীষণ কম্পনে পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সে সময় তোমার রব সবার দৃষ্টির সামনে হাযির হয়ে সবাইকে দেখা দেবেন । আরও আসবে ফেরেশতারা সারিবদ্ধভাবে সেদিন কাছে এগিয়ে আনা হবে জাহান্নামকে ৷ সেই ভয়ংকর জাহান্নামের দৃশ্য দেখে মানুষ অবশ্যই কিছু শিক্ষা নিতে চাইবে । কিন্তু সেদিন কীইবা কাজে লাগবে তার এই ইচ্ছা! বলবে হায়, আফসোস যদি এই দিনের জন্যে আমি জীবদ্দশাতেই কিছু পাথেয় সঞ্চয় করতাম! সে দিন তার আযাব আর কেউ লাঘব করে দেবে না বা দিতে পারবে না এবং যেভাবে অপরাধীদেরকে সেদিন তিনি বেধে রাখবেন, সেভাবে আর কেউ কাউবে বাধবে না বা বাধতে পারবে না । আরও কিছু দৃশ্য থাকবে সেদিন, যা হবে যেমন মনোহর, তেমনি হবে সন্তোষজনক আনন্দদায়ক ও প্রশান্তি আনয়নকারী ।.এসব দৃশ্যের মধ্যে থাকবে চোখে পড়ার মতো অবিচ্ছেদ্য এক সামঞ্জস্য যা দেখা চিত্তে এবং খুশিমনে । তারপর দাখিল হয়ে যাও আমার (নেককার) বান্দাদের দলে আর দাখিল হয়ে যাও আমার জান্নাতে । সূরাটিতে আরও এ ভীষণ ধ্বংসলীলার বেশী কিছু ইংগিত পাওয়া যায় যা নেমে এসেছিলো অতীতের অনেক অহংকারী জাতির ওপর । এ ধ্বংসাত্মক অবস্থা কখনও এসেছে মধ্যম ধরনের ‘আবার কখনও এসেছে অতি ভয়ংকর রূপ নিয়ে । এরশাদ হচ্ছে- ‘তুমি কি দেখোনি বা শোনোনি কেমন ব্যবহার করেছেন তোমার রব আদ জাতির সাথে? তাদেরই এক গোত্র ছিলো ইরাম, তারা ছিলো বড় বড় স্তম্ভ বিশিষ্ট দালান কোঠার অধিবাসী বিরাটকায় মানুষ । যাদের মতো শক্তিশালী ও সামর্থবান মানুষ দুনিয়ার আর কোথাও কখনও পয়দা করা হয়নি। এবং (দেখোনি কি) সামুদ জাতিকে যারা পাথরের পাহাড় পর্বত কেটে কেটে সেই উপত্যকায় ঘরবাড়ী তৈরি করেছিলো? www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।