যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

স্মরণ করানো ও প্রচার করা ছাড়া যে ইসলামের জন্য রসূলের আর কিছুই করার নেই, সে কথা কোরআনে বারবার বলা হয়েছে। এ কথা বারবার বলার একাধিক কারণ রয়েছে। প্রথমত প্রচারের পর দাওয়াতের ব্যাপারে আর কোনো চিন্তা-ভাবনা ও উদ্বেগ থেকে রসূলের স্নায়ুকে মুক্তি ও অব্যাহতি দান। এরপর সবকিছু আল্লাহর ওপর ন্যস্ত করতে হবে, তিনি যা ইচ্ছা করবেন। কল্যাণের আহবান এবং এর সাথে সকল মানুষকে জড়িত করার চেষ্টা সাফল্যের জন্য মানুষের আগ্রহের বাড়াবাড়ি ও ব্যাকুলতা অনেক প্রচারকের মধ্যেই থাকে। এটা একটা মারাত্মক ব্যাকুলতা ৷ এ ব্যাপারে বারবার ওহী নাযিল করে ইসলামের আহ্বায়ককে সতর্ক করার প্রয়োজন ছিলো, যাতে তিনি এই উদ্বেগ ও ব্যাকুলতা থেকে মুক্ত হয়ে এবং ফলাফলের ব্যাপারে চিন্তিত না হয়ে দাওয়াতের কাজ অব্যাহত রাখতে পারেন৷ কাজেই কে ঈমান আনলো আর কে কুফরী করলো তা নিয়ে তার ভাবার দরকার নেই এবং দাওয়াতের পরিস্থিতি ও পরিবেশ যখন খারাপ হয়, তখন মনকে ভারাক্রান্ত করারও তার প্রয়োজন নেই । দাওয়াতকে গ্রহণের হার যতোই ত্রাস পাক এবং বিরোধিতা ও শক্রতা যতোই বৃদ্ধি পাক, তাতে কিছুই আসে-যায় না। রসূল (স.) যে আল্লাহর দ্বীনের বিজয় কামনায় অতিমাত্রায় আগ্রহী ও ব্যাকুল ছিলেন এবং এ দ্বীন অত্যন্ত জনকল্যাণমূলক হওয়ার কারণে সাধারণ মানুষকে এর কল্যাণের অংশীদার করার জন্য অতিমাত্রায় উদগ্রীব ছিলেন, রসূল (স.)-কে সম্বোধন করে এসব নির্দেশের পুনরাবৃত্তিই তার প্রমাণ । কেননা তিনি ছিলেন আল্লাহর কাছ থেকে সরাসরিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আল্লাহর সীমা |' ও শক্তি সম্পর্কে যথাযথ জ্ঞানসম্পন্ন । এ জন্য কোনো কোনো সময় এরূপ বারংবার উপদেশ দিয়ে এই মাত্রাতিরিক্ত আগ্রহ ও উদ্বেগের প্রতিকার করার প্রয়োজন ছিলো । কিন্তু এটা যদি রসূল (স.)-এর সাধ্যাতীত হয়েও থাকে, তবুও ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারে না। দাওয়াতকে অস্বীকারকারীরা অব্যাহতি পেতে পারে না। তাদেরকে পাকড়াও করার জন্য আল্লাহ তায়ালা অবশ্যই রয়েছেন এবং সব কিছুই চুড়ান্ত পর্যায়ে আল্লাহর দিকে আবর্তিত হয়ে থাকে এ জন্যেই আল্লাহ তায়ালা হুঁশিয়ারী দিয়ে বলেছেন, ‘তবে যে ব্যক্তি পশ্চাদপসরণ করবে ও কুফরী করবে, আল্লাহ তায়ালা তাকে সবচেয়ে বড় আযাব দেবেন। এই কাফেরদেরকে আল্লাহর কাছে না গিয়ে উপায় নেই এবং আল্লাহ তায়ালা তাদেরকে তাদের কর্মফল না দিয়ে ছাড়বেন না । এটাই এ সুরার সর্বশেষ অকাট্য বক্তব্য । ‘নিশ্চয় আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে, অতপর তাদের হিসাব নেয়া আমারই দায়িত্ব ৷" এভাবেই রসূলের ভূমিকা ইসলামী দাওয়াত দানের মধ্যেই সীমাবদ্ধ করা হয়েছে। রসূলের পরবর্তী যে কোনো আহ্বায়কের অবস্থাও তদ্রপ ৷ তুমি শুধু স্মরণ করিয়ে দেয়ার কাজে নিয়োজিত ও ক্ষমতাপ্রাপ্ত । এরপরে তাদের হিসাব নেয়া আল্লাহর দায়িত্ব । সে হিসাব ও জবাবদিহিতা থেকে তাদের পরিত্রাণ নেই । আল্লাহর কাছে ফিরে যাওয়া থেকে তাদের অব্যাহতি নেই । তবে এ কথা হৃদয়ংগম করা কর্তব্য যে, দাওয়াতকে মানুষের কাছে পৌছানোর প্রতিবন্ধকতা অপসারণও “স্মরণ করানো'র কাজের আওতাভুক্ত । এই প্রতিবন্ধকতা অপসারণ করা স্মরণ করানোর কাজটিকে পূর্ণতা দানের জন্যই জরুরী । এটাই হচ্ছে জেহাদের কাজ । কোরআন ও রসূল (স.)-এর জীবনী থেকে জেহাদের শিক্ষা আমরা এ রকমই বুঝতে পারি। এতে কোনো উদাসীনতারও অবকাশ নেই, বাড়াবাড়িরও নয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।