রয়েছে। তাহলে তারা কি তা দেখে না এবং এর উর্ধে কী থাকতে পারে তা ভেবে দেখে না? তাদের মনে কি প্রশ্ব জাগে না যে, এই পৃথিবীকে কে বিছালো? কে তাকে বসবাসের ও জীবন ধারণের উপযুক্ত বানালোঃ নিসন্দেহে এ সব দৃশ্য মানুষকে অনেক কিছু ভাবতে উদ্বুদ্ধ করে। একটু বুদ্ধিমত্তার সাথে দৃষ্টি দিলে এবং একটু সুস্থ মন নিয়ে ভাবলেই তা বিবেক ও প্রজ্ঞাকে জাগানোর জন্য যথেষ্ট হতে পারে। এটা সষ্টার দিকে মানবাত্মাকে পরিচালিত করে। প্রাকৃতিক দৃশ্যের ছবি অংকনের যে সুন্দর সমন্বয় এখানে পরিস্ফুট হয়েছে, তার কাছে ক্ষণিকের জন্যে আমরা একটু থামবো। আমরা দেখবো, শৈল্পিক সৌন্দর্যের ভাষা দিয়ে কোরআন কিভাবে ধর্মীয় অনুভূতিকে আবেদন জানায় এবং কিভাবে কোরআন ও ধর্মীয় অনুভূতি প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধিকারী মোমেনের অন্তরে মিলিত হয়। সুউচ্চ আকাশ ও বিছানো যমীনের দৃশ্য সামধ্রিক প্রাকৃতিক দৃশ্যেরই অন্তর্ভুক্ত । এই সুদূরপ্রসারী পটভূমিতে আবির্ভূত হয় 'সুদৃঢ়ভাবে স্থাপিত’ পাহাড় । তাতে কেউ নোংগরও দেয়নি বা কেউ ফেলেও দেয়নি । দৃঢ়ভাবে ঘাড়ের হাড় স্থাপিত উটও আবির্ভূত হয় একই প্রেক্ষাপটে ৷ সুপ্রশস্ত প্রকৃতির প্রান্তরে যে ভয়ংকর দৃশ্য বিদ্যমান, তাতে এ দুটো কেন্তরীয় রেখা ও সমান্তরাল রেখা । তবে সে প্রান্তর একটা সুসমধ্বিত মানানসই আকৃতির একটা পাত বিশেষ, যাতে কোরআনের পথের অনুসরণে দৃশ্যসমূহের ছবি প্রদর্শিত হয় এবং মোটামুটিভাবে ছবির মাধ্যমে বক্তব্য তুলে ধরা হয়। (‘আত্ তাসওয়ীরুল ফারী ফিল কোরআন’ নামক গ্রন্থ দ্রষ্টব্য) ৷ দাওয়াত পৌছে দেস্সাই শুধু দায়ীর কর্তব্য প্রথমে আখেরাতের বিবরণ এবং পরে প্রাকৃতিক দৃশ্যের বিবরণ দেয়ার পর এবার রসূল (স.)-কে সম্বোধন করে তাকে তার দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেয়া হয়েছে এবং শ্রোতাদের মনে সাড়া জাগানোর সর্বশেষ পরশ বুলানো হয়েছে। ‘অতএব তুমি স্বরণ করিয়ে দাও, তুমি তো কেবল স্মরণ করিয়ে দেয়ার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তুমি তাদের ওপর বলপ্রয়োগকারী নও । তবে যে ব্যক্তি পশ্চাদপসরণ করবে ও কুফরী করবে, তার কথা স্বতন্ত্র । আল্লাহ তায়ালা তাকে সবচেয়ে বড় শাস্তি দেবেন। আমার দিকেই তাদের ফিরে আসতে হবে। অতপর তাদের হিসাব নেয়া আমারই দায়িত্ব ৷' অর্থাৎ তাদেরকে আখেরাত ও তার অন্তর্ভুক্ত সবকিছু স্মরণ করিয়ে দাও এবং বিশ্ব প্রকৃতি ও তার ভেতরে যা যা আছে তাও তাদেরকে স্মরণ করিয়ে দাও। তোমার কাজ তো কেবল স্মরণ করানো । এটাই তোমার একমাত্র দায়িত্ব । এই দাওয়াতে ও আন্দোলনে এটাই তোমার ভূমিকা, এর অতিরিক্ত কিছু করা তোমার দায়িতৃও নয়, তোমার পক্ষে সম্ভবও নয়। তোমার কর্তব্য শুধু স্মরণ করানো । একাজই তোমার ওপর অর্পিত এবং শুধু এজন্যই তুমি ক্ষমতাপ্রাপ্ত ‘তুমি তাদের ওপর বলপ্রয়োগকারী নও ।' ক্রেননা তাদের মনের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই যে, তাকে ঈমান আনতে বাধ্য করবে। হৃদয় আল্লাহর মুঠোর মধ্যে । তার ওপর মানুষের কোনো ক্ষমতা নেই । অবশ্য পরবর্তীকালে যে জেহাদ ফরয করা হয়েছিলো, তা মানুষকে ঈমান আনতে বাধ্য করার জন্য ছিলো না। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌছানোর পথে যে বাধাবিঘ্ ছিলো, তা দূর করাই ছিলো জেহাদের উদ্দেশ্য । কেউ যেন তাদেরকে এই দাওয়াত শোনা থেকে বিরত রাখতে না পারে এবং যখন শুনবে ও ঈমান আনবে, তখন কেউ যেন তাদেরকে জবরদস্তিমূলক তা থেকে ফেরাতে না পারে। স্বরণ করানোর পথ থেকে বাধা অপসারণের জন্যই জেহাদের আদেশ দেয়া হয়েছিলো । এই স্মরণ করানোই রসুলের পক্ষে সম্ভবপর একমাত্র কাজ । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।