এ সমস্ত কারণে কোরআন শ্রোতাদের দৃষ্টি উটনীর সৃষ্টিবেচিত্রের দিকে আকৃষ্ট করে। এটি তাদের চোখের সামনেই রয়েছে। এ নিয়ে তাদের কোনো জ্ঞান আহ্রনের প্রয়োজন নেই । ‘তারা উটনীকে দেখে না কিভাবে তা সৃজিত হয়েছে?’ অর্থাৎ এর সৃষ্টি ও গঠন প্রক্রিয়া কি দেখে না এবং ভাবে না যে, কিভাবে তাকে তার কর্মের এতো উপযোগী করে সৃষ্টি করা হয়েছে, যার কারণে সে তার সৃষ্টির উদ্দেশ্য অর্জনে পুরোপুরি সফল এবং তার পরিবেশ ও করণীয় কাজের সাথে পুরোপুরি সমন্বিত! তারা তো একে সৃষ্টি করেনি । উটনী নিজেও নিজেকে সৃষ্টি করেনি। সুতরাং এটাই অকাট্যভাবে প্রমাণিত হচ্ছে যে, তা এক অতুলনীয় নিপুণ কুশলী সৃষ্টার সৃষ্টি । উটনী সেই স্রষ্টার অস্তিত্বেরই সাক্ষী । মহান আল্লাহর পরিকল্পনা ও পরিচালনা দ্বারা যেমন এটা প্রমাণিত হয়, তেমনি এই জন্তুটির সৃষ্টি দ্বারাও প্রমাণিত হয়। যে দিকে তাক শুধু তুমি ‘তারা কি আকাশমন্ডলীকে দেখে না যে, কিভাবে তাকে উচ্চে স্থাপন করা হয়েছে?’ আকাশের অধিবাসীরাই আকাশকে সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার যোগ্যতা রাখে। কেননা, মরুভূমিতে বসে আকাশ দেখার একটা আলাদা স্বাদ আছে। এখানে আকাশ দেখার একটা আলাদা প্রভাব ও শিক্ষা রয়েছে। আর রয়েছে স্বতন্ত্র রুচিবোধ । এক হিসাবে বলা যেতে পারে যে, মরুভূমি ছাড়া আর কোথাও মনে হয় আকাশ নেই । দিনের বেলায় আকাশের যে চোখ ধাঁধানো ওজ্ব্বল্য, অপরাহ্নে তার যে চমকপ্রদ, মনোমুগ্ধকর ও মায়াবী রূপ, সূর্যাস্তকালে তার যে অতুলনীয় শোভা, রাত্রিকালে আকাশের যে গুরুগষ্তীর রূপ, তার তারকারাজির যে ঝিকিমিকি ও তার নিস্ত্ধতার যে আলাপচারিতা এবং সূর্যোদয়কালে তার যে অপূর্ব সুন্দর জীবন্ত ও দেদীপ্যমান দৃশ্য, তা কেবল মরুভূমিতেই উপভোগ করা চলে-অন্য কোথাও নয়। ‘তারা কি তা দেখে না? কিভাবে তাকে উঁচু করা হয়েছে’ কোনো স্তম্ভ ছাড়া কে তাকে উঠালো? কে তার সর্বত্র অগণিত নক্ষত্র ছড়িয়ে দিলো । কে তাতে এমন সৌন্দর্য, এমন রূপবৈচিত্র এবং এতো শিক্ষণীয় জিনিস রেখে দিলো। নিশ্চয়ই মানুষ তাকে ওপরে তোলেনি, আকাশ নিজেও নিজেকে তোলেনি। সুতরাং তার জন্য অন্য কোনো সৃষ্টিকারী ও উঁচুতে স্থাপনকারী নিশ্চয়ই রয়েছে। এ কথাটা বুঝতে কোনো জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না । শুধুমাত্র সাধারণ কান্ডজ্ঞানই যথেষ্ট ৷ তারা কি দেখে না পাহাড়কে কিভাবে তাকে স্থাপন করা হয়েছে?’ একজন সাধারণ আরবের নিকট পাহাড় একটা আশ্রয়স্থল এবং একটা সাথী ও বন্ধু । এর দৃশ্য মানব মনে সাধারণভাবে ভীতি ও ত্রাসের সঞ্চার করে। পাহাড়ের কাছে মানুষ নিজেকে অতি ক্ষুদ ভাবতে থাকে এবং মনোবল হারিয়ে ফেলে ৷ তার গাষ্ভীর্য ও বিশালতায় ভীতসন্তস্ত হয়ে পড়ে ৷ পাহাড়ের সান্নিধ্যে থাকাকালে মানুষের মন স্বাভাবিকভাবেই আল্লাহর দিকে আকৃষ্ট হয়। সেখানে তার মনে হয় পাহাড় আল্লাহর নিকটতর এবং পৃথিবীর হট্টগোল ও সংকীর্ণতার উর্ধে । বস্তুত এটা কোনো নিরর্থক বা কাকতালীয় ব্যাপার ছিলো না যে, রসূল (স.) হেরা ও সূর পর্বতের গুহায় নির্জন বাস করেছিলেন । ক্ষণিকের জন্য যারা আত্মাকে নিঝুম নিরিবিলি পরিবেশে নিয়ে যেতে চায় তারা পাহাড়ে যাবে এটা মোটেই বিচিত্র কিছু নয়। পাহাড়কে কিভাবে স্থাপন করা হলো? দৃশ্যটির স্বভাব প্রকৃতির সাথে এ প্রশ্নই অধিকতর মানানসই হয়েছে। ‘আর যমীনকে কি তারা দেখে না তা কিভাবে বিছানো হয়েছে ৷’ দৃশ্যত, পৃথিবী বিছানো রয়েছে! বসবাস, চলাচল ও কাজকর্মের জন্য তাকে বিছিয়ে রাখা হয়েছে। এটিকে মানুষ বিছায়নি। ক্কারণ মানুষের আগমনের অনেক আগে থেকেই তা বিছানো ৮৮ সূরা আল্ল পাশিয়া (১৭৩) পারা ৩০ মনখযিলশল ৭ www.boikitab. blogspot. com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।