তা থেকে ভিন্ন অর্থ হবে। আজ আমরা যা বুঝতেই পারি না কেমন করে সংঘটিত হবে, তা সেখানে বাস্তবিকভাবেই সংঘটিত হবে। এ সমস্ত বিবরণ দেয়ার উদ্দেশ্য শুধু এই যে, আমাদের বর্তমান কল্পনাশক্তি যে সর্বোচ্চ পরিমাণের স্বাদ, আনন্দ ও সুবিধা কল্পনা করতে সক্ষম, তা যেন কল্পনা করে । যতোদিন আমরা এ পৃথিবীতে আছি, ততোদিন আমাদের আস্বাদন ও উপলব্ধির ক্ষমতা এ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এসব নেয়ামতের প্রকৃতি আখেরাতে কি তা আমরা ততোদিন বুঝবো না, যতদিন আল্লাহ তায়ালা আমাদেরকে তার সন্তোষ ও অনুগ্রহ দ্বারা ধন্য না করবেন এবং আমরা সেগুলো কার্যত উপভোগ করবো। সাহ্ল্াহর অসীম শক্তি মত্তা আখেরাতের এই বর্ণনা এখানে সমাপ্ত হচ্ছে। এখান থেকে দৃশ্যমান পার্থিব জীবনে প্রত্যাবর্তন করা হচ্ছে। পৃথিবীতে আল্লাহর কতো অসীম শক্তিমত্তা, অনুপম বিচক্ষণতা, চমকপ্রদ সৃষ্টিনৈপুণ্য এবং অতুলনীয় প্রকৃতি বৈচিত্র বিরাজমান, আর এই দৃশ্যমান জীবনের পরে যে আরো একটা জীবন রয়েছে, এই পৃথিবীর অবস্থা থেকে ভিন্ন যে আরো অবস্থা রয়েছে এবং মৃত্যুর মাধ্যমে যে বিলুপ্তি ঘটে তা যে চরম বিরণ্ি নয় বরং এরপর আর একটি জীবন আছে, তার নিদর্শন তুলে ধরা হচ্ছে, তারা কি উটনীগুলোকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আকাশমন্ডলকে দেখে না কিভাবে তাকে উচ্চে স্থাপন করা হয়েছে, পর্বতমালাকে দেখে না যে, তা কিভাবে তাকে যমীনের বুকে পুতে রাখা হয়েছে এবং পৃথিবীকে দেখে না কিভাবে তাকে বিছানো হয়েছে?’ এই চারটি ক্ষুদ্র আয়াত কোরআনের প্রথম শ্রোতা আরব জাতির সাথে সম্পৃক্ত পরিবেশের কতিপয় দিক এবং সমগ্র বিশ্বজগতের উল্লেখযোগ্য কয়েকটি দিককে একত্রিত করেছে। এগুলো হচ্ছে আকাশ, পৃথিবী, পাহাড় ও উট (সকল প্রাণীর প্রতিনিধি হিসাবে) উটের একটা সাধারণ বৈশিষ্ট রয়েছে, তার দেহ সৌষ্ঠবে আরবদের কাছে তার মুল্য ও মর্যাদায় একটা অসাধারণ বৈশিষ্ট রয়েছে। এই প্রাকৃতিক উপাদানগুলো মানুষের কাছে সর্বত্র উন্মুক্ত তা সে যেখানেই থাক না কেন। আকাশ, পৃথিবী, পাহাড় ও প্রাণী সর্বত্র বিদ্যমান জ্ঞান বিজ্ঞান ও সভ্যতা সংস্কৃতিতে যতোটুকুই দখল মানুষের থাক না কেন, এ কয়টি উপাদান তার জগত ও চেতনায় অন্তর্ভুক্ত থাকবেই এবং এ | জিনিসগুলোর তাৎপর্য নিয়ে যখন সে চিন্তা ভাবনা করবে, তখন এর অন্তরালে কী আছে, তা সে বুঝতে পারবে। এর প্রত্যেকটিতে অতি প্রাকৃতিক ও অলৌকিক উপাদান নিহিত রয়েছে। এ জিনিসগুলোতে সৃষ্টার কারিগরি নৈপুণ্যের এক অতুলনীয় দৃষ্টান্ত । এই একটি বিষয়ই প্রাথমিক আকীদার দিকে ইংগিত করার জন্য যথেষ্ট । এ জন্যে কোরআন সমগ্র মানব জাতির দৃষ্টি এদিকে আকৃষ্ট করে। ‘তারা কি উটনীর দিকে তাকায় না কিভাবে তা সৃজিত হয়েছে? উট আরব জাতির প্রথম ও , প্রধান জন্তু । এর মাধ্যমে তারা চলাচল ও মালপত্র বহন করে। এর গোশত খায় ও দুধ পান করে। এর পশম দিয়ে পোশাক ও চামড়া দিয়ে তাবু বানায় । কাজেই এটা জীবনের প্রধান ও প্রাথমিক উপাদান । এর এমন কিছু বৈশিষ্টও রয়েছে, যা অন্য কোনো জন্তুর নেই । এতো শক্তিমান ও এতো বিশালাকৃতির জন্তু হওয়া সত্তেও তা এতো বিনয়ী ও অনুগত যে, একটা শিশুও তার লাগাম ধরে টানলে তার পিছু পিছু চলতে থাকে । এতো বিরাট উপকারী ও সেবাদানকারী জন্তু হওয়া সত্তেও তার পেছনে মানুষের অতি সামান্যই ব্যয় হয়, তার খাদ্য ও বিচরণ ক্ষেত্র সহজলভ্য । ক্ষুধায়, পিপাসায়, পরিশ্রমে ও দুর্যোগে এর মতো ধৈর্যশীল ও কষ্টসহিষ্ণু গৃহপালিত জস্তু আর নেই । বিরাজমান প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলাও তার এক অসাধারণ শারীরিক ক্ষমতা । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।