শোরগোল গোলযোগ, অরাজকতা ইত্যাদি যখন কল্পনা করা হয়,'তখন তার পাশাপাশি এই অনাবিল শাস্তির প্রকৃতি উপলব্ধি করা যায়। যে নির্বঞ্রাট প্রশান্তি, স্থায়ী নিরাপত্তা, সন্তোষে পরিপূর্ণ প্রীতি ভালোবাসা এবং বন্ধু পরিবেষ্টিত ছায়া সুশীতল পরিবেশের একটি চিত্র উল্লেখিত আয়াতে তুলে ধরা হয়েছে অর্থাৎ সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না’, তা দুনিয়ার অশান্ত পরিবেশের সাথে তুলনা না করলেও উপলব্ধি করা যায়৷ স্বয়ং এ আয়াতের শব্দগুলোই আত্মার ও দুনিয়ার নিরানন্দ পরিবেশে শান্তির বাতাস বইয়ে দেয় এবং কোমলতা ও মসৃণতার মধ্য দিয়ে তা প্রবহমান থাকে প্রবহমান থাকে কোমল সুললিত বাজনার সুরের মতো । এ বাক্যটির মর্ম থেকে এ কথা প্রতিভাত হয় যে, পৃথিবীতে দ্বন্দ সংঘাতমুক্ত মোমেনদের জীবন বেহেশতী জীবনেরই একটি অংশ । দুনিয়ায় এরূপ দ্বন্দ সংঘাতমুক্ত জীবন-যাপন করে তারা আসলে বেহেশতের সেই নেয়ামতসমৃদ্ধ জীবনের জন্য প্রস্তুতি গহণ করে থাকে। এভাবে আল্লাহ তায়ালা বেহেশতের গুণাবলী থেকে এই মহৎ, মর্যাদাপূর্ণ ও উজ্জ্বল বৈশিষ্ট্যটি তুলে ধরছেন অর্থাৎ সেখানে কোনো বাজে কথা শুনতে হবে না। এরপর আসছে ইন্ত্রিয়ানুভূতিকে তৃপ্তি দিতে সক্ষম নেয়ামতসমূহের বিবরণ । আর এ বিবরণ আসছে এমন ভাষায়, যা দুনিয়ার মানুষ হৃদয়ংগম করতে সক্ষম । অথচ বেহেশত তো বেহেশতবাসীর উন্নত মনমানসিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, যার প্রকৃত রূপ ভুক্তভোগী ছাড়া কেউ উপলব্ধি করতে সক্ষম নয় । সেই বিবরণের প্রথম কথা হলো, ‘সেখানে বহমান ঝর্ণা রয়েছে’ বহমান ঝর্ণা বলতে বুঝানো হয়েছে উত্তাল পানির স্রোতবাহী নদী বা খাল । এতে সেচের সাথে বাড়তি রয়েছে প্রবাহ, উচ্ছলতা ও চলমানতার যোগ । প্রবহমান পানি চেতনা ও অনুভূতিতে প্রাণপ্রবাহ ও উচ্ছল আত্মার জোয়ার আনে। চেতনার অতলাসন্ত গভীরে প্রবিষ্ট এই গোপন দৃষ্টিকোণ থেকে এটি উপভোগ্য বস্তু বটে ৷ ‘সেখানে রয়েছে উচ্চ আসনসমূহ ৷’ এই উচ্চতা দ্বারা পবিত্রতার পাশাপাশি পরিচ্ছন্নতাও বুঝায় । ‘পানপাত্রসমূহ সুসজ্জিত হবে৷’ অর্থাৎ সারিবদ্ধভাবে পানের জন্য প্রস্তুত থাকবে, চাওয়ারও প্রয়োজন হবে না, প্রস্তুত করারও প্রয়োজন হবে না। ‘হেলান দেয়ার বালিশসমূহ সারিবদ্ধ থাকবে ৷' ‘নামারেক' শব্দের অর্থ আরামে হেলান দেয়ার মতো বালিশ বা গদি ৷ ‘মূল্যবান কোমল বিছানা পাতা থাকবে ৷’ “‘যারাবী’ অর্থ মখমলের বিছানা । ‘কার্পেটসমূহ' এখানে সেখানে পাতা থাকবে, তা যেমন আরামদায়ক হবে, তেমনি হবে নয়নাভিরাম । উল্লেখিত সবকটি জিনিসই এমন নেয়ামত, যার সাথে সাদৃশ্যপূর্ণ অনেক কিছুই মানুষ পৃথিবীতে দেখতে পায়। এ সব সাদৃশ্যময় জিনিসের উল্লেখ করা হয়েছে, যাতে করে তা মানুষের উপলব্ধি ক্ষমতার আত্ততাধীন আসে । তবে সেগুলোর প্রকৃতি এবং বেহেশতের আসবাবপত্রের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করবে সেখানকার অধিবাসীদের অভিরুচির ওপর । যে সৌভাগ্যশালী বেহেশতবাসীকে আল্লাহ তায়ালা এই অভিরু্চি দান করবেন, তাদের ওপর । আখেরাতের আযাব ও নেয়ামতের প্রকৃতি আসলে কেমন হবে, তা নিয়ে সুক্ষ মূল্যায়ন বা গবেষণায় প্রবৃত্ত হওয়া নিরর্থক । কেননা, কোনো জিনিসের প্রকৃতি উপলব্ধি করা নির্ভর করে উপলব্ধির ক্ষমতা ও সামর্থক জিনিসটা কি ধরনের, তা জানা ও বুঝার ওপর পৃথিবীবাসী যে চেতনা ও অনুভূতি দ্বারা কোনো কিছুকে উপলব্ধি করে, সে অনুভূতি এ পৃথিবীর পুরিবেশ পরিস্থিতি এবং এখানকার জীবনের প্রকৃতির সীমাবদ্ধতায় বন্দী । তারা যখন আখেরাতের জগতে পৌছে যাবে, তখন সকল আবরণ উঠে যাবে, বাধাবিশ্ন অপসারিত হয়ে যাবে এবং আত্মা ও বোধশক্তি স্বাধীন হবে এবং শুধুমাত্র অভিকর্ুচির পরিবর্তনের কারণে বহু শব্দের এখানে যে অর্থ ছিলো, ওখানে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।