যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

একরকম গাছ । জাহান্নামের গহবরে যাক্ধুম’ নামক এক প্রকার গাছ জন্মাবে বলে কোরআনে যে কথা বলা হয়েছে, তার ওপর ভিত্তি করেই এই মত ব্যক্ত করা হয়েছে। আবার কেউ কেউ বলেন, পৃথিবীতে উদগত এক ধরনের কীটাযুক্ত গাছ। এ গাছ কাচা অবস্থায় উটের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তখন এর নাম হয় “‘শাব্বাক’। যখন এর ফল পাকে, তখন এর নাম হয় ‘দারী’। এ সময় এ গাছ বিষাক্ত হয়ে যায়। তাই উট তা খেতে পারে না। সুতরাং উল্লেখিত দুটি ব্যাখ্যার যেটিই সঠিক হোক, ‘গিসলীন’ ও ‘গাসসাকের' মতো এটিও দোযখের এক ধরনের খাদ্য । এটি সেই সব রকমারি খাদ্যের একটি, যা পুষ্টও করে না, ক্ষুধাও নিবৃত্ত করে না। এটা বলার অপেক্ষা রাখে না যে, দুনিয়ায় বসে আমরা আখেরাতের এই আযাবের প্রকৃতি কি রকম, তা বুঝতে পারবো না। এসব গুণের বর্ণনা দেয়ার উদ্দেশ্য এই যে, আমাদের মানবীয় অনুভূতিতে যন্ত্রণার যে সর্বোচ্চ পরিমাণ কল্পনা করার অবকাশ রয়েছে, তা যেন কল্পনা করতে সক্ষম হই । এই যন্ত্রণা অপমান, লাঞ্ছনা, দুর্বলতা, ব্যর্থতা, হতাশা, আগুনের দহন, প্রচন্ড উত্তপ্ত পানি দ্বারা পিপাসা নিবৃত্তি ও আগুনের দহন জ্বালা পোড়ানোর চেষ্টা এবং পুষ্টও করে না ক্ষুধাও নিবৃত্ত করে না এমন খাদ্য খাওয়া এই সব কিছুর সমাবেশ । এই সব কয়টি যন্ত্রণার একত্র সমাবেশে আমাদের চিন্তায় সর্বোচ্চ পরিমাণ যন্ত্রণার ধারণা পাওয়া সম্ভব। কেয়ামতের এই আযাবের পর আখেরাতের আযাব এর চেয়েও কঠিন। সে আযাবের প্রকৃতি একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। আল্লাহ তায়ালা তা থেকে আমাদের পানাহ দিন। আমীন! বেহেশতের বর্ণনা অপরদিকে ‘সেদিন অনেকের মুখমন্ডল হবে উৎফুল্ল ও উজ্বল । নিজের চেষ্টা-সাধনার জন্য তারা সন্তুষ্ট হবে । উন্নত ও উচ্চ মর্যাদাসম্পন্ন বেহেশতে থাকবে, কোনো বাজে কথা সেখানে শুনবে না। সেখানে ঝর্ণাধারা প্রবহমান থাকবে, তাতে উচ্চ আসনসমূহ থাকবে, পানপাত্রসমূহ সুসজ্জিত থাকবে, হেলান দেয়ার বালিশসমহু সারিবদ্ধ থাকবে এবং মুল্যবান সুকোমল বিছানা পাতা থাকবে ৷” এর অর্থ দাড়াচ্ছে এই যে, সেখানে কিছু লোকের মুখমন্ডলে প্রাচুর্য ও আনন্দের লক্ষণ পরিস্ফুট হবে, সন্তোষ ও তৃপ্তির আলামত ফুটে উঠবে । সেই সব মুখমন্ডল আপন প্রাপ্তিতে সন্তুষ্ট হবে, আপন কৃতকর্মের প্রশংসায় পঞ্চমুখ হবে। কেননা তারা তাদের কল্যাণময় ফল ভোগ করতে সক্ষম হয়েছে। সেখানে তারা নিজেদের আমলে আল্লাহকে সন্তুষ্ট দেখে পরম আত্মিক তৃপ্তি উপভোগ করবে। সৎ ও কল্যাণকর কাজের প্রতি নিজে পরিপূর্ণ তৃপ্তি ও আস্থা বোধ করা, তার সুফল ভোগ করা, অতপর আল্লাহর সন্তুষ্টি ও নেয়ামতের মধ্য দিয়ে তার ফলাফল বাস্তবে প্রত্যক্ষ করার মতো মনের তৃপ্তিদায়ক অবস্থা আর কিছু হতে পারে না। এ কারণেই কোরআন সৌভাগ্যের এই দিকটিকে-বেহেশতে যে ভোগের প্রাচুর্য ও পরিতৃপ্তির ব্যবস্থা রয়েছে-তার আগে উল্লেখ করেছে। এরপর বেহেশত ও তাতে সৌভাগ্যবানদের জন্যে যে নেয়ামতসমূহ নির্ধারিত রয়েছে তার বর্ণনা দিয়েছে, ‘তারা উচ্চ বেহেশতে থাকবে ৷’ অর্থাৎ তা অবস্থানগতভাবেও উচ্চ, মান মর্যাদায়ও উচ্চ ও উৎকৃষ্ট । আর উচ্চতার ধারণা মানুষের অনুভূতিতে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। ‘সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না!’ এ বক্তব্য দ্বারা এক ধরনের শান্ত, নিরিবিলি, নিরাপদ, তৃ্তিকর, শান্তিদায়ক, প্রীতিময়, সন্তোষে পরিপূর্ণ, ক্লেদমুক্ত, ঝামেলা মুক্ত- ও বন্ধুদের নিয়ে নির্বঞ্লাট বিনোদনের একান্ত পরিবেশের ছবি ফুটে ওঠে । সব রকমের বাজে কথা, অশুভ কথা থেকে সে পরিবেশ মুক্ত । এটাই একমাত্র নেয়ামত, এটাই একমাত্র সুখ ও সৌভাগ্য । ইহকালীন জীবন ও তার আজে বাজে কথা, ঝগড়াঝাটি, হট্টগোল, ভিড়, সংঘর্ষ, চিৎকার, : www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।