যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

গাশিয়া’ ৷ অর্থাৎ সেই মহাবিপদ, যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এবং তার ভয়ংকর মূর্তি ও কয়েকটি নাম এসেছে । যথা ‘আত্‌ তা'শ্বা’, ‘আস্সা’খখাহ’, ‘আল গাশিয়া’ ও ‘আল কারিয়াহ*। এগুলো সবই এই পারার বক্তব্যের গতিপ্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ৷ তাফসীর যেহেতু আল্লাহর সম্বোধন সম্পর্কে রসূল (স.)-এর মন অত্যন্ত তীব্র অনুভূতিসম্পন্ন ছিলো, সম্বোধনের তাৎপর্য অনুধাবনের জন্য তা প্রস্তুতও ছিলো এবং সম্বোধন শোনামাত্র তিনি উপলব্ধি করতেন যে, তা সরাসরি তাকে লক্ষ্য করেই করা হয়েছে, তাই এই সূরা শোনার পর তিনি তৎক্ষণাত বুঝতে পেরেছিলেন যে, ‘তোমার কাছে কি পৌছেছে?’ এ সম্বোধনটাও ব্যক্তিগতভাবে তাকেই করা হয়েছে। ইবনে আবি হাতেম বলেন যে, আমাকে আলী বিন মোহাম্মদ তানাফুসী আবু বকর ইবনে আব্বাস থেকে, তিনি আবু ইসহাক থেকে এবং তিনি আমর ইবনে মাইমুন থেকে জানিয়েছেন যে, রসূল (স.) জনৈকা মহিলার কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন এঁ মহিলা পড়ছিলো ‘হাল আতাকা........... ’ অর্থাৎ তোমার কাছে আচ্ছন্নকারী মহাদুর্যোগের খবর পৌছেছে কি?' রসূল (স.) দাড়িয়ে তা শুনলেন এবং বললেন, ‘হা, আমার কাছে এ খবর পৌছেছে ৷’ এতদসত্তেও এ সম্বোধন প্রত্যেক শ্রোতার প্রতিই উচ্চারিত । ‘গাশিয়া’ তথা কেয়ামতের বিবরণ কোরআনের একটি বহুল আলোচিত বিষয় ৷ এ দ্বারা সতকীর্করণ, ভীতি প্রদর্শন ও স্মরণ করানোর কাজ সমাধা করা হয়। এ দ্বারা মানুষের বিবেক জাগ্রত ও খোদাভীতি উদ্দীপিত করা হয়। এ দ্বারা মানুষের মনে আশা ও অপেক্ষমানতার সৃষ্টি করা হয়। এভাবে বিবেক সজীব হয়, নির্জীব ও উদাসীন হয় না। জ্ঞাহান্নানমমেক্স চিত্র এরপর কেয়ামতের কিছু বিবরণ দেয়া হচ্ছে। ‘সেদিন অনেকের মুখমন্ডল হবে ভীতসন্তরস্ত, কঠোর শ্রমে বিব্রত, শ্রান্ত, ক্লান্ত, তীর আগুনে দগ্ধ । তাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত ঝর্ণার পানি। কাটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। সেই কাটাযুক্ত ঘাস পুষ্টি সাধনও করবে না, ক্ষুধাও নিবৃত্ত করবে না।' এখানে বেহেশতের নেয়ামতের বিবরণ দেয়ার আগে আযাবের বিবরণ দেয়া হয়েছে। কেননা ‘আচ্ছন্নকারী মহাদুর্যোগ’ রূপী কেয়ামতের পরিবেশ ও পরিস্থিতির সাথে এর ঘনিষ্টতম সাদৃশ্য বিরাজমান । কারণ, কেয়ামতের ময়দানে বহু মুখমন্ডল ভীতসন্তস্ত ও শ্রান্ত ক্লান্ত থাকবে। অনেকে অনেক আমলও থাকবে কিন্তু শেরেক অথবা আমল বিনষ্টকারী কোনো পাপের কারণে তা আল্লাহর কাছে প্রশংসনীয় হবে না, তার পরিণামও সন্তোষজনক হবে না, ক্ষয়ক্ষতি ও বিপর্যয় ছাড়া তার ভাগ্যে আর কিছু জুটবে না। কেবল তার মনোকষ্ট, ক্লান্তি ও অবসাদই বাড়বে। কেননা, সে যা কিছু শ্রম করেছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয় বরং অন্যান্য স্বার্থ অর্জনের জন্য করেছে । সে যে কষ্ট করেছে, তা আল্লাহর বরং সমাজ রক্ষা সার্থ উদ্ধার বা অন্য কোনো করেছে । যা কিছু পরিশ্রম করেছে, নিজের জন্য, নিজের সন্তানদের জন্য, দুনিয়ার জন্য এবং দুনিয়ার লোভের খাতিরে করেছে। অতপর এই শ্রমের ফল পেয়েছে। পৃথিবীতে পেয়েছে বঞ্চনা ও হতাশা । আর আখেরাতে পেয়েছে আযাব । চরম লাঞ্ছনা, ব্যর্থতা ও হতাশার সাথে সে তার চূড়ান্ত পরিণতির মুখোমুখি হয়েছে। আর এই লাঞ্ছনা, গঞ্জনা, আযাব ও কষ্টের সাথে সাথে সাথে ‘জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে’ ‘উত্তপ্ত ঝর্ণার পানি তাকে পান করানো হবে৷’ অর্থাৎ চরম উত্তপ্ত ও উষ্ণ পানি । শুষ্ক কাটাযুক্ত ঘাস ছাড়া তাদের আর কোনো খাদ্য থাকবে না৷’ ‘দারী’ অর্থ কারো কারো মতে দোযখের ৮৮ সুক্পা আল পাশিক্সা (১৯১) পারা ৩০ সনখিল ৭ ]' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।