যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

Dor wd © te if Uf 0 6 LSE GY on ull PLY Abr PHD Dt HOO TH ly wr VIO jhe gle & ARR SLAILs LEU A 6 LAU ES of FEV তাদের দাড় করিয়ে রাখা হয়েছে! ২০. যমীনের দিকে (দেখে না), কিভাবে একে সমতল করে পেতে রাখা হয়েছে! ২১. তুমি তাদের (এ কথাগুলো) স্মরণ করাতে থাকো। (কেননা) তুমি তো শুধু উপদেশদানকারী মাত্র; ২২. তুমি তো তাদের ওপর বল প্রয়োগকারী (দারোগা) নও, ২৩. সে ব্যক্তির কথা আলাদা যে (এ হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নেবে এবং (যে আল্লাহকে) অস্বীকার করবে, ২৪. আল্লাহ্‌ তাকে অবশ্যই বড়ো রকমের শান্তি দেবেন; ২৫. অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে, ২৬. অতপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব (থাকবে সম্পূর্ণত) আমার ওপর । সংক্কিপ্ত আল্শোচনা এ সূরাটি অত্যন্ত গভীর ও প্রশান্ত ভাবের উদ্দীপক কতিপয় সুললিত ছন্দায়িত বাণীর সমষ্টি, যা মানুষকে চিন্তা-ভাবনায় উদ্বুদ্ধ করে, একই সাথে মনে আশা ও শংকার উদ্রেক করে এবং আখেরাতের হিসাব-নিকাশের কথা স্মরণ করিয়ে দেয়। এ সূরা মানুষের মনকে দুটো ভয়াবহ ময়দানে নিয়ে যায়। একটা হলো আখেরাত, তার বিশাল জগত এবং তার মর্মস্পর্শী দৃশ্যাবলী। অপরটি হলো, দৃশ্যমান সৃষ্টিজগতের সুবিশাল ময়দান, তার বিভিন্ন সৃষ্টির ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা আল্লাহর নিদর্শনাবলী । এরপর আখেরাতের হিসাব নিকাশের কথা স্মরণ করিয়ে দেয়া হয়। সেই সাথে, আল্লাহর নিরংকুশ আধিপত্য এবং চূড়ান্ত পর্যায়ে তার কাছে ফিরে যাওয়ার অনিবার্য বাধ্যবাধকতাও স্পষ্ট করে তুলে ধরে। এই সমস্ত তত্ব ও তথ্য অত্যন্ত প্রভাবশালী, ভাবগন্ঠীর কিন্তু কার্যকর ভংগিতে ব্যক্ত করা হয়েছে, প্রশান্ত কিন্তু গুরুগন্ঠীর ভাষায় তুলে ধরা হয়েছে। ‘তোমার কাছে সেই আচ্ছন্নকারী মহাদুর্যোগের বার্তা পৌছেছে কি?’ সূরাটি এরূপ ভাষায় শুরু হয়েছে এ জন্য যে, এ দ্বারা মানুষের মনকে যেন আল্লাহর দিকে ফেরানো যায় এবং বিশ্ব নিখিলে দৃশ্যমান তাঁর নিদর্শনাবলী, আখেরাতে তাঁর হিসাব গ্রহণ ও সুনিশ্চিত প্রতিফল প্রদানের কথা স্মরণ করিয়ে দেয়া যায়। সূরার শুরুতে একটা জিজ্ঞাসাবোধক পদও রয়েছে। এই জিজ্ঞাসা আসলে ইতিবাচক বক্তব্য দেয়া ও তার গুরুত্ব উপলব্ধি করানোর জন্যই । এ দ্বারা এই মর্মে সুক্ষ্ম ইংগিতও করা হচ্ছে যে, আখেরাতের ব্যাপারে সাদামাঠাভাবে ইতিবাচক বক্তব্য দেয়া ও স্মৃতিচারণ করা. ইতিপূর্বে বহুবার হয়েছে। এখানে কেয়ামতের একটা নতুন নামও দেয়া হয়েছে। সেটি হচ্ছে ‘আল্‌ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।