যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

সম্বোধন করে দুর্ভাগ্যের কারণ, তাদের গাফলতির উৎস, তাদের পবিত্রতা, স্মরণ ও মুক্তির পথ থেকে বিচ্যুতকারী এবং বৃহত্তম আগুনে ও নিকৃষ্টতম দুর্ভাগ্যে নিক্ষেপকারী উপকরণগুলো চিহ্নিত করছেন, ‘বরং তোমরা দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখেরাতই হচ্ছে শ্রেষ্ঠ ও চিরস্থায়ী ৷” বস্তুত দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়াই হলো সকল আপদের মূল । এই অগ্রাধিকার থেকে উৎপত্তি হয় কোরআনকে উপেক্ষা করার মনোভাব। কেননা, এই কোরআন মানুষকে আখেরাতের হিসাব নিকাশকে অথ্বাধিকার দেয়ার দাবী জানায় । অথচ তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং দুনিয়াকেই কামনা করে। দুনিয়াকে দুনিয়া নামে নামকরণ কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর শাব্দিক অর্থ যেমন নিচু ও নিকৃষ্ট, আসলেও তা তাই । দুনিয়ার আর এক অর্থ ত্বরিত সংঘটিত । ‘আখেরাত শ্রেষ্ঠ ও চিরস্থায়ী ৷’ অর্থাৎ আখেরাতের জীবন মানের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং মেয়াদের দিক দিয়ে চিরস্থায়ী । ₹_ বস্তুত এই বাস্তবতার আলোকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, আখেরাতের ওপর দুনিয়াকে অগ্রাধিকার দান বোকামি এবং নিকৃষ্ট মূল্যায়ন। কোনো বুদ্ধিমান দৃূরদৃষ্টি সম্পন্ন ও অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক এমন কাজ করতে পারে না। পরিশেষে এ দাওয়াতের প্রাচীনত্্‌ এর উৎসের আভিজাত্য, এর কালোত্তীর্ণ ও শাশ্বত মৌলিকত্ব এবং স্থান ও কালের ব্যবধান সত্তেও এর মূলের একত্বের কথা উল্লেখ করা হয়েছে। ‘নিশ্চয়ই এ বক্তব্য পূর্ববর্তী গ্রন্থাবলীতেও রয়েছে, ইবরাহীম মূসার গ্রন্থাবলীতে ৷’ অর্থাৎ ইসলামের শাশ্বত ও সুমহান আকীদা সংক্রান্ত যে বক্তব্য এই সূরায় রয়েছে, তা পূর্বতন গ্রন্থাবলীতে এবং | ইবরাহীম ও মূসার গ্রস্থাবলীতেও আছে। সত্য যখন এক, আকীদা আদর্শ ও তত্ত্ব যখন এক, তখন তা স্বতক্ষৃর্তভাবেই সাক্ষ্য দেয় যে, তার উৎসও এক এবং মানুষের নিকট রসূল প্রেরণের সিদ্ধান্তও এক । মূলত এ সত্য একই মহাসত্য, অকাট্য সত্য এবং এর উৎসও একই । নতুন নতুন প্রয়োজন ও পরিবর্তিত পরিস্থিতির আলোকে তার বিস্তারিত রূপ ও খুঁটিনাটি নীতিতে পার্থক্য থাকে। কিন্তু তা সেই একই মূলে গিয়ে মিলিত এবং একই উৎস থেকে নির্গত হয়। সে উৎস হচ্ছেন শ্রেষ্ঠতম প্রভু যিনি সৃষ্টিকর্তা, ভারসাম্যদানকারী, পথনির্দেশদানকারী ও ভাগ্য নিরূপণকারী ও পরিকল্পনাকারী । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।