যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ছাড়বেন না। এ জন্যই সে ভয় পায়। তাই তাকে যখন স্মরণ করানো হয়, তখন সে স্মরণ করে, যখন তাকে দেখানো হয়, তখন সে দেখে এবং যখন তাকে সদুপদেশ দেয়া হয়, তখন সে তা এহণ করে। দ্বীন গ্রহণ না করবার কারণ ‘হতভাগা ব্যক্তি এই স্মরণিকাকে এড়িয়ে চলে’ অর্থাৎ উপেক্ষা করে। ফলে তা শ্রবণ করেনা এবং উপকৃতও হয় না। সুতরাং এরূপ অবস্থায় সেই সবচেয়ে বড় হতভাগা প্রমাণিত হয়। এরূপ ব্যক্তি সর্বতোভাবে হতভাগা এবং চরম হতভাগা ৷ পৃথিবীতেও সে হতভাগা ৷ কারণ, তার আত্মা এতো মৃত, এতো নিজবি এবং এতো মরিচা ধরা যে, প্রাকৃতিক সত্যকে সে অনুভব ও উপলব্ধি করে না প্রকৃতির অকাট্য সত্য সাক্ষ্যে সে কর্ণপাত করে না এবং এর গভীরে সুপ্ত সংকেতগুলো দ্বারা প্রভাবিত হয় না। পৃথিবীতে যা আছে তার লোভেই অস্থিরভাবে জীবন কাটায় । এই নগণ্য পার্থিব সম্পদের জন্য খেটে খেটে নাজেহাল হয়। আখেরাতেও সে হয় চরম হতভাগা । কেননা, সেখানে সে সীমাহীন শাস্তি ভোগ করবে। ‘সে বৃহত্তম আগুনে প্রবেশ করবে, অতপর সেখানে মরবেও না, বাচবেও না!” বৃহত্তম আগুন হচ্ছে জাহান্নামের আগুন । বৃহত্তম তার তীব্রতায়, বৃহত্তম তার দীর্ঘস্থায়িত্বে এবং বৃহত্তম তার বিশাল আয়তনে এই হতভাগার জীবনকাল সেখানে অনন্তকাল স্থায়ী হবে। ‘সেখানে মরবেও না’ যে মরে গিয়ে বিশ্রামের সুযোগ ভোগ করবে, আবার ‘সেখানে তারা বাচবেও না’ অর্থাৎ শান্তিতে বাঁচবে না। সে আযাব হবে চিরস্থায়ী আযাব। এ আযাবে যে ভুগবে সে মৃত্যুর জন্যে ব্যাকুলভাবে অপেক্ষা করবে অনুরূপভাবে সে বৃহত্তম আশা পূরণের জন্যও অপেক্ষা করবে। পরবর্তী আয়াতে আমরা দেখতে পাই মুক্তি ও সাফল্য পবিত্রতা ও শিক্ষা গ্রহণের সাথে সম্পর্কিত কিছু বিষয় ৷ ‘যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো এবং নিজের প্রতিপালকের নাম স্মরণ করলো ও নামায পড়লো সে সফলকাম ৷' ‘পবিত্রতা অর্জন’ বলতে সকল ধরনের নাপাকি ও নোংরামি থেকে অব্যাহতি লাভ বুঝায় । আল্লাহ তায়ালা বলছেন যে, এই পবিত্রতা অর্জনকারী এবং আল্লাহর নাম উচ্চারণ করে হৃদয়ে তার শ্রেষ্ঠত্বের ছাপ অংকনকারী ব্যক্তিই মুক্তি লাভ করবে। এখানে ‘সালাত’ শব্দের অর্থ বিনয় প্রকাশ করাও হতে পারে, আবার পারিভাষিক অর্থে নামাযও হতে পারে। বস্তুত আল্লাহর স্মরণ, তার শ্রেষ্ঠত্বের বিষয় অন্তরে জাগরূক করা এবং হৃদয়ে তার ভয়াল রূপ অনুধাবন করার মাধ্যমে উক্ত উভয় রকমের '‘সালাত’-এর প্রেরণা সৃষ্টি হয়ে থাকে। এভাবে পবিত্রতা অর্জন, স্মরণ ও সালাত আদায় সুনিশ্চিত মুক্তি অর্জনের সহায়ক ৷ এ মুক্তি দুনিয়াতেও অর্জিত হয় আল্লাহ নৈকট্য লাভের মাধ্যমে, অন্তরের সজীবতা লাভের মাধ্যমে, আল্লাহর স্মরণে স্বাদ পাওয়া ও আল্লাহর স্মরণকে স্বতক্ষর্তভাবে ভালোবাসা ও তার প্রতি অন্তরের আকর্ষণ বোধের মাধ্যমে । এ মুক্তি বৃহত্তম ও ভয়ালতম আগুন থেকে অব্যাহতি এবং বেহেশতের নেয়ামত ও আল্লাহর সন্তোষ লাভের মাধ্যমে আখেরাতেও অর্জিত হবে। সর্বাধিক হতভাগা ব্যক্তির ভাগ্যে জোটা ভয়াবহতম ও বিশালতম আগুন এবং পবিত্রতা অর্জনকারীর জন্য মুক্তি ও সাফল্যের এই দৃশ্য অংকনের পর আল্লাহ তায়ালা শ্রোতাদেরকে পুনরায় www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।