যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ছ্বীন প্রচারের দায়িত্ব অতএব, ‘আমি তোমাদের পড়িয়ে দেবো অতপর তুমি তা ভুলে যাবে না, কিছু ব্যতিক্রম বাদে, যা আল্লাহ তায়ালা ইচ্ছা করেন। অতপর তার জন্য সহজ সরল পথে চলাকে সহজ করে দিয়েছেন, যাতে তিনি এত বড় আমানতকে বহন করতে ও তা নিয়ে দাড়াতে পারেন। যাতে তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতে পারেন যে, এ জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে, এ জন্যই তাকে ংবাদ দেয়া হয়েছে। ‘অতএব, যখনই স্মরণ করানোর সুযোগ পাও, স্মরণ করাও’ ৷ যখনই মানুষের মনে কথা প্রবেশের সুযোগ ও ফাক সৃষ্টি হয়, অমনি তাকে উপদেশ দাও । যখনই প্রচারের কোনো মাধ্যম পাও, অমনি প্রচার করো “যদি তাতে উপকার হয়।' বস্তুত স্মরণ করানো দ্বারা সব সময়ই মানুষের উপকার হয়। এ দ্বারা উপকৃত মানুষের সংখ্যা কমই হোক বা বেশীই হোক, কখনো শূন্যের কোঠায় নামে না। মানুষের কোনো প্রজন্ম এবং পৃথিবীর কোনো ভূখন্ড আল্লাহর বাণীকে শ্রবণ করা ও তা থেকে উপকৃত হওয়া মানুষ থেকে একেবারে বঞ্চিত কখনো হবে না-তা মানুষ যতোই বিনষ্ট ও বিভ্রান্ত হোক, যতোই পাষাণ হৃদয় হোক এবং তার হৃদয়ে যতোই মরিচা ধরে আচ্ছন্ন হয়ে যাক। কোরআনের আয়াতের এই ধারাবাহিকতা নিয়ে যখন চিন্তা করি, তখন বুঝতে পারি আল্লাহর এই আমানত এবং নবুওতের এই দায়িত্ব কতো গুরুত্বপূর্ণ ও কতো বড়ো । কারণ, এ দায়িত্ব বিরাট ও গুরুত্বপূর্ণ বলেই তাকে সহজ করে দেয়ার এতো ব্যবস্থা করা ও আশ্বাস দেয়া হয়েছে । রসূলকে তা পড়িয়ে দেয়া ও মুখস্থ করিয়ে দেয়ার দায়িত্ব আল্লাহ তায়ালা স্বয়ং গ্রহণ করে তার বোঝা হালকা করে দিয়েছেন, যাতে রসূল (স.) স্মরণ করানোর দায়িত্ব বহন করতে পারেন। এ কারণেই তাকে এতো বিপুল ও বিরাট সাজ-সরঞ্জামে সজ্জিত করা হয়েছে। অতপর যখন রসূল (স.) এই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তখন তার ওপর অর্পিত দায়িত্ব সম্পন্ন হবে এবং তারপর দুনিয়ার মানুষ নিজেদের কাজ-কারবারের জন্য নিজেরাই দায়ী হবে । মানুষ বিভিন্ন মত ও পথের অনুসারী হবে, বিভিন্ন রকমের পরিণাম ও ফলাফল ভোগ করবে এবং আল্লাহ তায়ালা তাদের সাথে যেমন আচরণ করতে চান করবেন তবে সেটা এই স্মরণিকা তথা কোরআনের দাওয়াতকে তারা গ্রহণ করে কিনা, তার ওপর নির্ভরশীল হবে। এ কথাই পরবর্তী আয়াত কয়টিতে বলা হয়েছে যে, ‘এই স্মরণিকা থেকে সেই উপদেশ গ্রহণ করবে যে খোদাভীরু, আর এ স্মরণিকাকে সে-ই এড়িয়ে চলবে যে হবে সবচেয়ে হতভাগা, যে আগুনে প্রবেশ করবে, অতপর সেখানে সে মরবেও না, বাচবেও না । মুক্তি পাবে সেই ব্যক্তি, যে পবিত্র হবে এবং আপন প্রতিপালকের নাম উচ্চারণ করবে ও নামায পড়বে ৷' অর্থাৎ তোমার কাজ স্মরণ করানো সে কাজ তুমি করে যাও ৷ তবে এ দ্বারা কেবল খোদাভীরু লোকই উপকৃত হবে, উপকৃত হবে সেই ব্যক্তি, যার হৃদয়ে আল্লাহর আযাব ও গযবের ভয় বিদ্যমান। জীবন্ত ও প্রাণবন্ত মন সতর্ক থাকে এবং ভয়ও পায়। কেননা সে জানে যে, এ বিশ্বজগতের একজন ইলাহ রয়েছেন, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং ভারসাম্যপূর্ণ করেছেন। যিনি পরিকল্পনা করেছেন ও' ভাগ্য নির্ণয় করেছেন, অতপর পথনির্দেশ দিয়েছেন কাজেই তিনি মানুষকে বিনা পথ প্রদর্শনে ছেড়ে দিতে পারেন না। তাদেরকে উদ্দেশ্যহীন ছেড়ে দিতে পারেন না। কেননা, তিনি তো তাদের ভালোমন্দের হিসাব না নিয়ে ছাড়বেন না, ন্যায়বিচার না করে | ৮৭ সুরা আল আ'লা (১৪১) পারা ৩০ মনখিল ৭ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।