আর যখনি মানুষ এই মহান আকীদা অনুসরণ করে চলতে থাকে, তখন প্রতিটি পরিস্থিতিতে ও পরিবেশে সে দেখতে পায় সহজ সরল ও সুবিধাজনক নীতি, দেখতে পায় সব কিছুকে মানবীয় শক্তি সামর্থ ও রকমারি পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার ব্যবস্থা । খোদ ইসলামী আদর্শ একেবারেই সহজবোধ্য । একজন ইলাহ আছেন, যার সমতূল্য ও সমকক্ষ কেউ নেই ৷ তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তাকে নির্দেশনা দিয়েছেন। তাদের সৃষ্টির উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়ার জন্য নবী ও রসূলদেরকে পাঠিয়েছেন। তারা মানুষকে তাদের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে মনোযোগী করেন এবং পরবর্তী সকল দায়িত্ব ও কর্তব্য এই আকীদা থেকেই সুসমধ্বিতভাবে উৎসারিত হয়ে থাকে। তাতে কোনো বক্ৰতা ও বিচ্যুতি নেই । মানুষের সাধ্যমতো এগুলো পালন করা কর্তব্য । রসূল (স.) বলেন, ‘আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ দেই, তখন তোমরা যতোটা পারো তা কার্যকরী করো আর যা নিষেধ করি, তা বর্জন করো’ (বোখারী ও মুসলিম) যখন কোনো উপয়ান্তর না থাকে, তখন নিষিদ্ধ কাজও করা যায়। সূরা আনয়ামের ১১৯ নং আয়াতে বলা হয়েছে, ‘কেবলমাত্র সেই নিষিদ্ধ কাজটি করতে পারো, যা না করে তোমাদের উপায় থাকে না৷’ এই প্রশস্ত সীমানার মধ্যে সকল দায়িত্ব ও কর্তব্য সীমিত থাকে। এ জন্য রসূল (স.)-এর মেযাজ ও স্বভাব রেসালাতের স্বভাব প্রকৃতির সাথে এবং প্রত্যেক দাঁওয়াতকারীর স্বভাব ও মেযাজ দাওয়াতের স্বভাব প্রকৃতির সাথে এই মৌলিক বৈশিষ্টে একীভূত থাকে । অর্থাৎ রসূল (স.) যেমন সরলতা ও উদারতা পছন্দ করেন, রেসালাতও তেমনি উদারতা ও সরলতায় পরিপূর্ণ । অনুরূপভাবে যে উন্মাতের কাছে এই উদারপস্থী ও সরলমতি রসূল স্বীয় উদার ও সরল সহজ রেসালাত নিয়ে এসেছিলেন, তারা মধ্যমপন্থী উন্মত । চরমপন্থী বা উগ্রপন্থী নয়। এ উন্মত আল্লাহর অনুগ্রহভাজন ও উদারপন্থী উন্মত । এ উম্মাতের জন্মগত স্বভাব গোটা সৃষ্টি জগতের প্রকৃতি ও স্বভাবের অনুরূপ ও অনুকূল । আর এই বিশ্বজগত নিজের সুসমত্বিত ও ভারসাম্যপূর্ণ তৎপরতার মাধ্যমে আল্লাহর র ওদার্য ও সমন্বয়কে প্রতিফলিত করে। এই গুদার্য ও সমন্বয়ে কোনো সংঘাত বা প্রতিকূলতার মিশ্রণ নেই । কোটি কোটি জড়পিন্ড আল্লাহর অথৈ মহাশূন্যে সীতার কেটে চলেছে এবং নিজেদের কক্ষপথে স্বাধীনভাবে ঘুরে চলেছে। এদের পরস্পরের মধ্যে পূর্ণ সাযুজ্য, সহযোগিতাই শুধু বিরাজ করে না, বরং একে অপরকে আকৃষ্ট করেও রাখে। এদের ভেতরে কখনো সংঘর্ষ বাধে না এবং বিশৃংখলা বা নৈরাজ্য দেখা দেয় না। কোটি কোটি প্রাণী এর ভেতর সুশৃংখল ও স্থিতিশীল ব্যবস্থাধীনে নিজ নিজ নিকটবর্তী বা দূরবর্তী লক্ষ্যের দিকে ধাবমান থেকে জীবন অতিবাহিত করছে। এদের সকলকে যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে, তার জন্য যাতে সহজে ও স্বচ্ছন্দে কাজ করতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। সকলে নিজ নিজ গস্তব্যের দিকে ধাবমান । এই মহাবিশ্বে রোটি কোটি ঘটনা, অবস্থা ও তৎপরতা একত্রে মিলিত হয় আবার পৃথক হয়। অথচ তা রকমারি বাদ্যযন্ত্রে সজ্জিত বাদকদলের বাজনার সুরের মতো আপন নিয়মে নানা বৈচিত্র নিয়ে বাজতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তা একটিমাত্র একতানে বিলীন হয়ে যায়। বস্তুত সৃষ্টির স্বভাব প্রকৃতি, রেসালাতের স্বভাব প্রকৃতি, রসুলের স্বভাব প্রকৃতি এবং মুসলিম উম্মাতের স্বভাব প্রকৃতি সম্পূর্ণ রূপে একই সূত্রে গীথা, পরিপূর্ণ এক্যের বন্ধনে আবদ্ধ । কেননা এগুলো তো একই প্রাজ্ঞ ও বিজ্ঞানী সৃষ্টা আল্মাহর সৃষ্টি । সুতরাং এই এক্য ও সমন্বয় নিতান্তই স্বাভাবিক । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।